• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

মুসলিম ও হিন্দু স্বামীকে অন্ধকারে রেখে দু’জনের সঙ্গেই সহবাস করছিলেন বরিশালের শান্তা কর্মকার, সন্তানের জন্ম দেওয়ার পর ফাঁস হল তার “প্রতারণা”  ; নেপথ্যে সম্পত্তির লোভ ? 

Eidin by Eidin
November 9, 2026
in আন্তর্জাতিক
মুসলিম ও হিন্দু স্বামীকে অন্ধকারে রেখে দু’জনের সঙ্গেই সহবাস করছিলেন বরিশালের শান্তা কর্মকার, সন্তানের জন্ম দেওয়ার পর ফাঁস হল তার “প্রতারণা”  ; নেপথ্যে সম্পত্তির লোভ ? 
3
SHARES
49
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,০৯ নভেম্বর : বাংলাদেশের বরিশালের চরমোনাই ইউনিয়নের বুখাইনগর গ্রামের বাসিন্দা শান্তা কর্মকার নামে এক হিন্দু মহিলার প্রতারণা একাধিক পরিবারকে চরম বিড়ম্বনায় ফেলে দিয়েছে । বরিশাল নগরীর একটি বেসরকারি হাসপাতালে তিনি একটি কন্যাসন্তানের জন্ম দেন । সন্তান জন্মের সময় তাঁর পাশে ছিলেন শুভাস নামের এক ব্যক্তি। তিনি নিজেকে শান্তার স্বামী বলে পরিচয় দেন। তবে পরে হাসপাতালে হাজির হন এমদাদুল নামের আরেক ব্যক্তি। তিনিও নবজাতকের বাবা বলে দাবি করেন ।শান্তাকে বিয়ে করার কাবিননামা, ভিডিও এবং দাম্পত্য জীবনের বিভিন্ন তথ্য-প্রমাণ প্রদর্শন করেছে এমদাদুল। তারপর থেকেই তোলপাড় চলছে সেদেশে। 

​স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালে শান্তা প্রথম বিয়ের কথা গোপন রেখে বাকেরগঞ্জের সুভাষের সঙ্গে প্রেমে জড়ায় এবং তাকে বিয়ে করে। শান্তা দ্বিতীয় স্বামীকে জানিয়েছিল যে, চাকরির সুবাদে তাকে ঢাকায় থাকতে হয়। কিন্তু তিনি যে দু’নৌকায় পা দিয়ে চলছেন সেটা কেউই টের পায়নি । দুই স্বামী তো দুরের কথা, এই বিষয়ে অন্ধকারে ছিল মহিলার বাপের বাড়িও । 

যেটা জানা যাচ্ছে যে,শান্তা মূলত ঢাকায় গিয়ে প্রথম স্বামী এমদাদুলের সঙ্গে সংসার করত, আবার বাবার বাড়ি যাওয়ার কথা বলে বাকেরগঞ্জে গিয়ে দ্বিতীয় স্বামী সুভাষের সঙ্গে থাকত। ​সুভাষ ও এমদাদুল উভয়েই নবজাতকের পিতৃত্ব দাবি করছে। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে । 

এমদাদের দাবি, ২০২১ সালে প্রেমের সম্পর্কের সূত্রে বরিশালের চরমোনাই ইউনিয়নের বুখাইনগর গ্রামের সনাতন ধর্মাবলম্বী শান্তাকে তিনি বিয়ে করেন। বিয়ের পর শান্তা ধর্মান্তরিত হয়ে মুসলিম হন। তাঁরা ঢাকায় একসঙ্গে বসবাস করতেন। তিন মাস আগে সন্তান জন্ম দেওয়ার কথা বলে শান্তা বাবার বাড়িতে যান। নিজের দাবির পক্ষে বিয়ের কাবিননামাসহ বিভিন্ন প্রমাণ দেখান এমদাদ।

এমদাদ হাসপাতালে পৌঁছানোর পর সুভাষ চচক্ষুলজ্জায় সেখান থেকে চলে যান। ফলে তাঁর বক্তব্য জানা যায়নি।অন্যদিকে, শান্তা দাবি করেন, এমদাদের সঙ্গে তাঁর বিয়ে হয়নি এবং নবজাতকের বাবাও এমদাদ নন। তবে এমদাদের দেখানো কাবিননামা ও অন্যান্য নথির বিষয়ে তিনি কোনো ব্যাখ্যা দেননি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, এমদাদের সঙ্গে বিয়ের পরও শান্তার বাবার বাড়িতে যাতায়াত ছিল। পরে ২০২৪ সালে বাকেরগঞ্জ উপজেলার বাসিন্দা সুভাষেত সঙ্গে সে প্রেমর সম্পর্ক তৈরি করে বিয়ে করেন বলে অভিযোগ রয়েছে । শান্তা যখনই দ্বিতীয় স্বামীর কাছে যেতেন তখনই ঢাকায় চাকরির কারণ হিসাবে দ্বিতীয় স্বামীর কাছে মিথ্যা বলতেন৷  

আরিফ মেমোরিয়াল হাসপাতাল নামে ওই বেসরকারি হাসপাতালের চেয়ারম্যান ডঃ নজরুল ইসলাম জানান, বিষয়টি নিয়ে জটিলতা তৈরি হলে শান্তার বাবা কৃষ্ণ কর্মকার তাঁকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে যান। পরে দুই ব্যক্তি হাসপাতাল ছেড়ে চলে যান।

কিন্তু দুই পুরুষের সঙ্গে কেন প্রতারণা করলেন শান্তা কর্মকার? উল্লেখ্য,বরিশালের গ্রামীণ প্রেক্ষাপটে—ধর্মান্তর ও আন্তঃধর্মীয় বিয়ে মানে পরিবার-সমাজ, আত্মীয়-স্বজন থেকে প্রায় চিরতরে বিচ্ছিন্ন হওয়া। এজন্য শান্তা প্রথম বিয়েটা বাপের বাড়িতে লুকিয়েছিলেন যাতে পৈতৃক ও প্রথম স্বামীর সম্পত্তি থেকে বঞ্চিত না  হন ।  এই কারনেই সে দুই ধর্মের দুই স্বামীর সঙ্গে বৈবাহিক সম্পর্ক বাঁচিয়ে রাখতে চেয়েছিল বলে মনে করা হচ্ছে ।

এ ঘটনায় আইনি প্রক্রিয়া কিংবা পারিবারিকভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে কি না, সে বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সুনির্দিষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে নবজাতকের প্রকৃত পিতৃপরিচয় নিয়ে স্থানীয় পর্যায়ে ব্যাপক কৌতূহল ও আলোচনার সৃষ্টি হয়েছে।।

Tags: Bangladesh
Previous Post

পরপর এনকাউন্টারের পরেও বন্ধ হচ্ছে না নারী নির্যাতন ; এবারে পূর্ব বর্ধমানের ভাতারে যুবকের লালসার শিকার হল ৮ বছরের শিশুকন্যা 

No Result
View All Result

Recent Posts

  • মুসলিম ও হিন্দু স্বামীকে অন্ধকারে রেখে দু’জনের সঙ্গেই সহবাস করছিলেন বরিশালের শান্তা কর্মকার, সন্তানের জন্ম দেওয়ার পর ফাঁস হল তার “প্রতারণা”  ; নেপথ্যে সম্পত্তির লোভ ? 
  • পরপর এনকাউন্টারের পরেও বন্ধ হচ্ছে না নারী নির্যাতন ; এবারে পূর্ব বর্ধমানের ভাতারে যুবকের লালসার শিকার হল ৮ বছরের শিশুকন্যা 
  • ভ্রমরাম্বিকা অষ্টকম্ : জগদম্বা-র উদ্দেশ্যে রচিত একটি অত্যন্ত পবিত্র ও স্তুতিমূলক স্তোত্র
  • দলীয় পতাকা টাঙানোকে কেন্দ্র করে বিজেপি বনাম বিজেপির সংঘর্ষ, জখম তিন,গ্রেপ্তার পাঁচ
  • জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভিজিল্যান্স তদন্ত শুরু  
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.