• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

পুরভোটে এনসিপিআই (NCPI)-র সাথে জোটের প্রস্তাব ফিরিয়ে দিলেন শমীক ভট্টাচার্য ; বললেন : “বিজেপি একাই লড়বে এবং জিতবে” 

Eidin by Eidin
September 2, 2026
in কলকাতা, রাজ্যের খবর
পুরভোটে এনসিপিআই (NCPI)-র সাথে জোটের প্রস্তাব ফিরিয়ে দিলেন শমীক ভট্টাচার্য ; বললেন : “বিজেপি একাই লড়বে এবং জিতবে” 
4
SHARES
50
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০২ সেপ্টেম্বর : বিজেপির সঙ্গে জোট বেঁধে পুরভোটে লড়াইয়ের প্রস্তাব দিয়েছিলেন ন্যাশনলিস্ট সিটিজেনস পার্টি অব ইন্ডিয়া বা এনসিপিআই (NCPI)-র সুদীপ বন্দ্যোপাধ্যায়-কাকলি ঘোষদস্তিদাররা। কিন্তু তাদের সেই প্রস্তাব ফিরিয়ে দিলেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য । তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন যে, পুরভোটে বিজেপি একাই লড়বে এবং জিতবেও । 

আজ কলকাতা বিমানবন্দরে সাংবাদিকরা পুরভোটে এনসিপিআই (NCPI)-র সাথে জোটের বিষয়ে জানতে চাইলে শমীক ভট্টাচার্য বলেন,’পুরভোটে বিজেপি একা লড়বে ।  এনসিপিআই-র সঙ্গে জোট তো দিল্লিতে । এখান থেকে ১৫০০-১৬০০ কিলোমিটার দূর । এখানে আসতে তো সময় লাগবে ৷’ তিনি আত্মবিশ্বাসের সাথে জানান যে,কলকাতা ও হাওড়া পুরসভা বিজেপি বোর্ড গঠন করবে ।  

আগামী নভেম্বরের শেষেই রাজ্য নির্বাচন কমিশন পুরভোট করতে পারে বলে খবর । এবারের ভোটে বহুমুখী প্রতিদ্বন্দ্বীতা হওয়ার সম্ভাবনা । এমতবস্থায় এনডিএ-এর নতুন জোট শরিক এনসিপিআই-এর সাথে বিজেপি জোট করবে কিনা এনিয়ে কৌতূহলের সৃষ্টি হয়েছে । গতকালই সাংসদ কাকলি ঘোষ দস্তিদার বলেছিলেন,’এনডিএ-এর যখন শরিক আমরা, তখন নিশ্চয়ই এনডিএ-এর শরিক হিসেবেই লড়ব। এবং তখন নিশ্চয়ই ভারতীয় জনতা পার্টির সঙ্গে আমাদের জোট করতেই হবে। সেটা আমরা যখন নির্বাচন এগিয়ে আসবে, তখন সিদ্ধান্ত নিয়ে জানাব।’  তাঁকে প্রশ্ন করা হয়, মানে জোটের সম্ভাবনা এখনও আছে? যার উত্তরে কাকলি বলেন,’নিশ্চয়ই আছে, নিশ্চয়ই আছে। কেননা আমরা তো এনডিএ- এর শরিক এখন। শুধু শরিক নয়, আমরা সর্ববৃহৎ শরিক।’ 

যদিও আজ জোটের সম্ভাবনা কার্যত নস্যাৎ করে দেন শমীক ভট্টাচার্য । তিনি স্পষ্ট ভাষায় বলেন, ‘এনসিপিআই-এর সাথে দিল্লিতে জোট । আর দিল্লি বহুদুর । এদিকে পুরভোটেরও আর বেশি দেরি নাই ।’ এমতাবস্থায় এত তাড়াতাড়ি জোট হওয়া সম্ভব নয় বলে জানান তিনি ৷ তবে জোটের সম্ভাবনার কথা একেবারে উড়িয়েও দেননি শমীক । অর্থাৎ বিষয়টি যে হাইকম্যান্ডের হাতে সেটাই বুঝিয়ে দিয়েছেন তিনি।। 

Shamik Bhattacharya rejects offer of alliance with NCPI in bypolls; says: “BJP will fight alone and win”.

Tags: Bengal PoliticsBJP State PresidentKolkataShamik BhattacharyaWestbengal
Previous Post

বেঙ্গালুরুতে রঙের কাজ করার সময় তিন তলা থেকে নিচে পড়ে ভাতারের যুবকের মর্মান্তিক মৃত্যু 

Next Post

ইংল্যান্ডের সফরের মাঝপথে সাতজন খেলোয়াড়ের পাশাপাশি প্রধান কোচ ও বোলিং কোচকে বহিষ্কার করল পাকিস্তান ক্রিকেট বোর্ড 

Next Post
ইংল্যান্ডের সফরের মাঝপথে সাতজন খেলোয়াড়ের পাশাপাশি প্রধান কোচ ও বোলিং কোচকে বহিষ্কার করল পাকিস্তান ক্রিকেট বোর্ড 

ইংল্যান্ডের সফরের মাঝপথে সাতজন খেলোয়াড়ের পাশাপাশি প্রধান কোচ ও বোলিং কোচকে বহিষ্কার করল পাকিস্তান ক্রিকেট বোর্ড 

No Result
View All Result

Recent Posts

  • ইংল্যান্ডের সফরের মাঝপথে সাতজন খেলোয়াড়ের পাশাপাশি প্রধান কোচ ও বোলিং কোচকে বহিষ্কার করল পাকিস্তান ক্রিকেট বোর্ড 
  • পুরভোটে এনসিপিআই (NCPI)-র সাথে জোটের প্রস্তাব ফিরিয়ে দিলেন শমীক ভট্টাচার্য ; বললেন : “বিজেপি একাই লড়বে এবং জিতবে” 
  • বেঙ্গালুরুতে রঙের কাজ করার সময় তিন তলা থেকে নিচে পড়ে ভাতারের যুবকের মর্মান্তিক মৃত্যু 
  • “গেরুয়া পবিত্র রং,তার উপর দিয়ে হাঁটা যায় না” : মুখ্যমন্ত্রীর ছবি পোস্ট করে বিঁধলেন কুণাল ঘোষ 
  • মঙ্গলবার রাতে মালদা টাউন স্টেশনে এসে পৌঁছলো ১১ মহিলা ও ৩ শিশুসহ ৩১জন অবৈধ বাংলাদেশী নাগরিকদের দল  
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.