• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

একদিকে ঋতব্রত, অন্যদিকে কাকলি  : তৃণমূল ভেঙে খানখান

Eidin by Eidin
June 8, 2026
in কলকাতা, রাজ্যের খবর
একদিকে ঋতব্রত, অন্যদিকে কাকলি  : তৃণমূল ভেঙে খানখান
4
SHARES
62
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৮ জুন : তাসের ঘড়ের মত ভেঙে পড়ল মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেস । একদিকে ঋতব্রত ব্যানার্জির নেতৃত্বে ৬০ জন বিধায়কের সমর্থন নিয়ে জন্ম হয়ে গেছে “নতুন তৃণমূল”-এর । অন্যদিকে তৃণমূলের বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে তৃণমূলের সংসদীয় দলের সঙ্গে সব সম্পর্ক ত্যাগ করলেন ২০ জন সাংসদ । আজ সোমবার দিল্লিতে দলনেত্রী মমতা ব্যানার্জির উপস্থিতিতেই ২০ জন সাংসদে র সই নিয়ে এই বিষয়ে একটি চিঠি স্পিকার ওম বিড়লার ঘরে জমা দিয়ে এলেন তৃণমূলের বিদ্রোহী সাংসদরা। 

তার আগে দিল্লিতে ভূপেন্দ্র যাদবের বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বিদ্রোহী তৃণমূল সাংসদদের বৈঠক হয় । উপস্থিত ছিলেন বিপ্লব দেব। ভূপেন্দ্র যাদবের বাড়িতেই একাধিক তৃণমূল সাংসদ উপস্থিত ছিলেন। বৈঠকের পর লোকসভায়  তৃণমূলের মোট ২৮ জন সাংসদের মধ্যে ২০ জনের স্বাক্ষরিত চিঠি স্পিকারের কাছে জমা দেন কাকলি। কাকলি ঘোষ দস্তিদার ছাড়া যে নামগুলি সামনে আসছে তারা হলেন : ইউসুফ পাঠান,পার্থ ভৌমিক, শর্মিলা সরকার, অসিত মাল, জগদীশ বসু নিয়া,পার্থ ভৌমিক,রচনা বন্দ্যোপাধ্যায়, দেব, শতাব্দী রায়, জুন মালিয়া, কালীপদ সোরেন, অরূপ চক্রবর্তী, সাজদা আহমেদ,খলিলুর রহমান ও বাপি হালদার প্রমুখ । 

কাকলি ঘোষ দস্তিদার জানিয়ে দিয়েছেন যে তারা বিজেপিতে যোগ দিচ্ছেন না কিন্তু এনডিএ-কে সমর্থন করছেন । 

অন্যদিকে ‘বিরোধী দলনেতা’ ঋতব্রত ব্যানার্জির  ‘নতুন তৃণমূল’ দলের অন্যতম সদস্য সন্দীপন সাহার হাত ধরলেন প্রাক্তন মেয়র তথা প্রাক্তন মন্ত্রী ফিরহাদ হাকিম। এদিকে, রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন সুখেন্দু শেখর রায়। ছাড়লেন দলের প্রাথমিক সদস্যপদ। মোটের উপর তৃণমূল ভেঙে কার্যত খানখান হয়ে গেছে । সুখেন্দু শেখর জানিয়েছেন, আরও তৃণমূল বিধায়ক নতুন তৃণমূলে যোগ দেবেন । বর্তমানে তৃণমূলের বিধায়ক সংখ্যা ৮০ জন । তার মধ্যে ৬০ জন বিদ্রোহী । বাকি ২০ জনের মধ্যে কতজন মমতা ব্যানার্জির উপর আস্থা রাখে এখন সেই দিকেই নজর সকলের ।। 

Previous Post

পুলিশের জালে ফলতার “পুষ্পা” জাহাঙ্গীর খান ; নেপালে পালানোর ছক 

Next Post

ঋতব্রতকে বিরোধী দলনেতা নিয়োগে স্পিকারের সিদ্ধান্তকে অবৈধ আখ্যা দিয়ে হাইকোর্টে আবেদন করল টিএমসি 

Next Post
ঋতব্রতকে বিরোধী দলনেতা নিয়োগে স্পিকারের সিদ্ধান্তকে অবৈধ আখ্যা দিয়ে হাইকোর্টে আবেদন করল টিএমসি 

ঋতব্রতকে বিরোধী দলনেতা নিয়োগে স্পিকারের সিদ্ধান্তকে অবৈধ আখ্যা দিয়ে হাইকোর্টে আবেদন করল টিএমসি 

No Result
View All Result

Recent Posts

  • কংগ্রেস শাসিত কর্ণাটকে সন্ত্রাসী গোষ্ঠী ইসলামি স্টেটে নিয়োগ ও অর্থপাচার মামলায় ৮ স্থানে ইডির তল্লাশি অভিযান, বাজেয়াপ্ত ৭.৫০ লক্ষ টাকা 
  • সমাজবাদী পার্টির সাংসদ আফজল আনসারি সহ ৩ জনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা, তদন্তে উঠে এল বড় ধরনের তথ্য 
  • অনুপ্রবেশকারী ধরতে রাজ্য জুড়ে পঞ্চায়েত অফিসের জন্ম-মৃত্যু রেজিস্ট্রেশন খাতা খতিয়ে দেখতে শুরু করল পশ্চিমবঙ্গ পুলিশ  
  • চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করে ২০ টাকা দিয়ে বাড়ি পাঠালেন বাংলাদেশের স্কুলের প্রধান শিক্ষক ৫৫ বছরের মহম্মদ মহিউদ্দিন 
  • লন্ডন থেকে শেখ হাসিনাকে ফোন, ব্রিটিশ গোয়েন্দা ফাঁস করে দেওয়ায় চাকরি চলে গেল বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.