• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

ভাতারের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে পড়ল পোস্টার,তৃণমূল-সিপিএম বলছে “গোষ্ঠীদ্বন্দ্ব” , গেরুয়া শিবিরের বার্তা : “আমরা একজোট” 

Eidin by Eidin
March 22, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
ভাতারের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে পড়ল পোস্টার,তৃণমূল-সিপিএম বলছে “গোষ্ঠীদ্বন্দ্ব” , গেরুয়া শিবিরের বার্তা : “আমরা একজোট” 
6
SHARES
84
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),২২ মার্চ : পূর্ব বর্ধমান জেলার ভাতার বিধানসভার ঘোষিত বিজেপি প্রার্থী সৌমেন কার্ফাকে নিয়ে অসন্তোষ ফের একবার প্রকাশ্যে এলো । গত বৃহস্পতিবার রাজ্য নেতৃত্ব নাম প্রকাশ করার পর প্রার্থীকে নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছিলেন ২০২১ সালের ভাতারের বিজেপি প্রার্থী মহেন্দ্রনাথ কোঁয়ার । তিনি বলেছিলেন, “ভাতার বিধানসভা আসনটি তৃণমূলের হাতে কার্যত তুলে দেওয়া হল” ৷ এবারে সৌমেন কার্ফাকে প্রার্থী করার প্রতিবাদে এলাকাজুড়ে সাঁটানো হল পোস্টার । 

আজ রবিবার সকাল থেকেই ভাতার বিধানসভা এলাকার বিভিন্ন প্রান্তে বিজেপি প্রার্থী সৌমেন কার্ফার বিরুদ্ধে পোস্টার ঝুলতে দেখা যায় । তাতে লেখা : “টিএমসি উপপ্রধানের জামাই সৌমেন কার্ফাকে মানছি না, মানবো না।” তলায় উল্লেখ করা রয়েছে : “সৌজন্যে ভারতীয় জনতা পার্টি” । সূত্রে জানা গেছে এদিন সকালে ভাতার বাজার, বলগোনা, নিত্যানন্দপুর, বনপাশ, খেতিয়া, সহ বিভিন্ন জায়গায় সৌমেন কার্ফার বিরুদ্ধে ফেস্টুন ঝুলতে দেখা যায়। আর এই ধরনের পোস্টার দেখার পরেই অস্বস্তিতে পড়েছেন বিজেপি প্রার্থী সৌমেন কার্ফা। তবে সৌমেন কার্ফার অনুগামীরা এদিন বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ওই সমস্ত পোস্টারগুলি সরিয়ে ফেলেন । স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ এটা শাসকদলেরই চক্রান্ত।  

এদিকে পোস্টার নিয়ে তোলপাড় শুরু হতেই বেলার দিকে জেলা ও ভাতার বিধানসভার নেতৃত্বদের নিয়ে একটি ভিডিও প্রকাশ করেন ভাতার বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমেন কার্ফা । উপস্থিত ছিলেন : জেলার দুই সহ-সভাপতি সুচিস্মিতা হাটি ও সঞ্জীব সেন, ভাতার-১,২,৩ ও ৪ মন্ডল সভাপতি যথাক্রমে খোকন বৈরাগ্য,অরিন্দম ঘোষ,স্নেহময় কুন্ডু এবং বাপ্পা ব্যানার্জি । এছাড়া ছিলেন, জেলার কৃষাণ মোর্চার সভাপতি অপূর্ব যশ এবং ওবিসি মোর্চার সভাপতি সঞ্জয় সাউ । নিজেকে এবং সকলের সঙ্গে পরিচয় করিয়ে দেন স্নেহময় কুন্ডু । তিনি বলেন, ‘আমরা সম্পূর্ণ একত্রিত । বিষয়টা জেলা নেতৃত্বকে জানাবো এবং ওসির কাছে সিসিটিভি ফুটেজ দেওয়ার আবেদন করব । যদি না দেয়,তার বিরুদ্ধে আমরা প্রতিবাদে নামবো ।’ তিনি পোস্টার টাঙানো “দুষ্কৃতীদের” সাবধান করে দিয়ে পালটা “আঘাত” দেওয়ার “চ্যালেঞ্জ”ও করেন । যদিও বিজেপি প্রার্থীর বিরুদ্ধে পোস্টার সাঁটানোকে তাদের দলের গোষ্ঠীদ্বন্দ্ব হিসাবে দেখছেন সিপিএম নেতা নজরুল হক । তিনি বলেন,’ওটা বিজেপির গোষ্ঠী কোন্দল ।’ 

প্রসঙ্গত,ভাতার থানার বেলেণ্ডা গ্রামের বাসিন্দা ত্রিশ উত্তীর্ণ যুবক সৌমেন কার্ফা এক সময় সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই-এর সঙ্গে যুক্ত ছিলেন ৷ কিন্তু দল বিরোধী কাজের অভিযোগে ২০২১ সালে তাকে বহিষ্কার করা হয় । এরপর তিনি বিজেপিতে যোগ । ভাতার থানার কামারপাড়া গ্রামের বাসিন্দা জয়ন্ত হাটির মেয়ের সঙ্গে বিয়ে হয়েছে তার । জয়ন্ত হাটি হলেন ভাতারের বনপাশ গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান। মূলত সেই কারনেই বিজেপির একাংশ তাকে প্রার্থী হিসাবে মেনে নিতে পারছে না । বিষয়টি নিয়ে ভাতারের তৃণমূল কংগ্রেস প্রার্থী শান্তনু কোঁয়ারকে প্রশ্ন করা হলে তিনি বলেন,”ব্যক্তিগত সম্পর্ককে রাজনীতিতে টেনে আনা বিজেপির কালচার । ওনার শ্বশুর আমাদের উপপ্রধান৷ তাকে নিয়ে আমাদের কোনো সমস্যা নেই । তার জামাই বিজেপি করে কি না করে সেটা আমরা দেখতে যাই না । এটা গনতান্ত্রিক অধিকার । আর আমরা গনতন্ত্রের মর্যাদা দিই ।”

উল্লেখ্য,বৃহস্পতিবার রাজ্য বিজেপি প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই পূর্ব বর্ধমান জেলার ভাতার, মন্তেশ্বর, কালনা প্রভৃতি এলাকায় বিজেপির প্রার্থী নিয়ে দলের অন্দরে ক্ষোভ দেখা যায়। প্রার্থী বদলের দাবিতে সামাজিক মাধ্যমে সোচ্চার হতে দেখা যায় দলের একাংশকে। প্রার্থী বদলের দাবি সবচেয়ে হিংসাত্মক হতে দেখা গেছে কালনা বিধানসভায় । কালনায় দলের জেলা পার্টি অফিসে ভাঙচুর পর্যন্ত করা হয়েছে । তবে ভাতারে এখনো পর্যন্ত প্রতিবাদ সেই পর্যায়ে যায়নি ।। 

Tags: BhatarBJPBurdwanWestBengal Election 2026
Previous Post

অস্কার-মনোনীত চলচ্চিত্র ‘দ্য ভয়েস অফ হিন্দ রাজাব’- এর মুক্তি আটকে দিয়েছে কেন্দ্র সরকার, ইসরায়েলের সঙ্গে বন্ধুত্বের সম্পর্কে প্রভাব ফেলতে পারত ; সমালোচনা কংগ্রেসের 

Next Post

ভোটের মুখেই তৃণমূলে যোগ দিলেন ভাতারে সিপিএমের দাপুটে নেতা ; জার্সি পালটেই বললেন : “সি পি এম আর খেটে খাওয়া মানুষের দল নেই” 

Next Post
ভোটের মুখেই তৃণমূলে যোগ দিলেন ভাতারে সিপিএমের দাপুটে নেতা ; জার্সি পালটেই বললেন : “সি পি এম আর খেটে খাওয়া মানুষের দল নেই” 

ভোটের মুখেই তৃণমূলে যোগ দিলেন ভাতারে সিপিএমের দাপুটে নেতা ; জার্সি পালটেই বললেন : "সি পি এম আর খেটে খাওয়া মানুষের দল নেই" 

No Result
View All Result

Recent Posts

  • শপথগ্রহণ অনুষ্ঠানের আগের রাতেও তৃণমূলের হামলায় গুরুতর আহত দলীয় কর্মীর চিকিৎসার ব্যবস্থা করতে হাসপাতালে কাটালেন বিজেপি বিধায়ক সন্তু পান  
  • নিজের গাড়ি নেই – সোনাও নেই, জানেন কি মমতা ব্যানার্জীকে পরাজিত করা শুভেন্দু অধিকারীর মোট সম্পদের পরিমাণ কত?
  • ঘরের মাঠে লজ্জাজনক পরাজয়ের মুখোমুখি দিল্লি ক্যাপিটালস
  • বাগদত্তা ও শাশুড়িকে হত্যা করে ঘটনাস্থল থেকে চম্পট দিল তালিবান সদস্য 
  • ৪০ বছর বয়সে দ্বিতীয়বার মা হলেন অভিনেত্রী, জন্ম দিলেন পুত্রসন্তান, দেখালেন তার ঝলক 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.