• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

সরকারী ত্রাণ সামগ্রী মজুতের অভিযোগে পাকড়াও কালনার প্রাক্তন তৃণমূল বিধায়ক দেবপ্রসাদ বাগ,কোমড়ে দড়ি বেঁধে আদালতে পেশ করল পুলিশ 

Eidin by Eidin
June 2, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
সরকারী ত্রাণ সামগ্রী মজুতের অভিযোগে পাকড়াও কালনার প্রাক্তন তৃণমূল বিধায়ক দেবপ্রসাদ বাগ,কোমড়ে দড়ি বেঁধে আদালতে পেশ করল পুলিশ 
4
SHARES
51
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,০২ জুন : বিধানসভা ভোটে তৃণমূলের ভরাডুবির পর থেকেই কার্যত আত্মগোপন করে ছিলেন। তাতেও শেষ রক্ষা হয় নি। সরকারী ত্রাণ সামগ্রী নিজের বাড়িতে মজুত করে রাখার অভিযোগে শেষ পর্যন্ত পুলিশের হাতে পাকড়াও হলেন পূর্ব বর্ধমানের কালনার প্রাক্তন তৃণমূল বিধায়ক দেবপ্রসাদ বাগ। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে নাদনঘট থানার পুলিশ সোমবার গভীর রাতে দেবপ্রসাদ বাগকে আটক করে থানায় নিয়ে যায়। পরে তাকে  গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার কোমরে দড়ি পরিয়ে পুলিশ তাঁকে কালনা মহকুমা আদালতে নিয়ে গিয়ে পেশ করে। 

একই ভাবে সরকারী ত্রাণ সামগ্রী বিলি বন্টন না করে পার্টি অফিসে কুক্ষিগত করে রাখার মামলায় একদিন আগেই গ্রেপ্তার হয়েছেন কালনা ২ নম্বর ব্লক তৃণমূলের সভাপতি প্রণব রায়। সরকারী ত্রাণ সামগ্রী বিলি বন্টন না করে বাড়িতে  মজুত করে রাখার পিছনে কি উদ্দেশ্য ছিল প্রাক্তন বিধায়কের তা জানতে পুলিশ জোরদার তদন্ত চালাচ্ছে। 

কালনার দুপুটে তৃণমূল নেতা তথা প্রাক্তন বিধায়ক দেবপ্রসাদ বাগকে নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের পারদ অনেক দিন আগেই চড়েছিল। তার প্রাসাদোপম বাড়ি ও বিলাশবহুল জীবন কাটানোর আর্থিক উৎস নিয়ে এলাকায় গুঞ্জন কম ছিল না। কিন্তু তখন তৃণমূল বাংলার শাসন ক্ষমতায় থাকায় এলাকাবাসী সে ভাবে মুখ খোলার সাহস পাননি। তবে ২০২৬ শের বিধানসভা ভোটে তৃণমূলের ভরাডুবি ঘটতেই দেবপ্রসাদ বাগের বিরুদ্ধে জনমত এককাট্টা হতে শুরু করে। 

এই অবস্থার মধ্যেই সোমবার রাতে কেন্দ্রীয়  বাহিনীকে সঙ্গে নিয়ে পুলিশ দেবপ্রসাদ বাগের বাড়ির ঘিরে ফেলতেই তাই শয়ে শয়ে স্থানীয় মানুষ সেখানে জড়ো হয়ে যান। তার দেবপ্রসাদ বাগকে উদ্দেশ্য করে “চোর চোর” শ্লোগান তোলেন।ওই সময় দেবপ্রসাদের বাড়ির মূল দরজা বন্ধ অবস্থায় ছিল। দীর্ঘ সময় ধরে পুলিশ বাড়ির বাইরে অপেক্ষা করে। অভিযোগ, বাড়ির ভিতরে উপস্থিত থাকলেও প্রাক্তন বিধায়ক দরজা খোলেননি।সময় গড়ানোর সাথে সাথে দেবপ্রসাদের বাড়ির সামনে মানুষের ভিড় বাড়তে শুরু করলে উত্তেজনার পারদ চমমে ওঠে। পরিস্থিতি সামাল দিতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।শেষ পর্যন্ত অনেকটা রাতে পুলিশ দেবপ্রসাদ বাগকে বাগে আনতে সক্ষম হয়। 

বাড়িতে সরকারী ত্রাণ সামগ্রী মজুত করে রাখা কাণ্ডে গ্রেপ্তার  হওয়ার পর থেকে পূর্বস্থলী উত্তরের প্রাক্তন তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধায়ও রেহাই পান নি।তাঁর এখন ঠাঁই হয়েছে শ্রীঘরে। দিন কয়েক আগে পুলিশের তল্লাশিতে তপন চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে ৪৫৫টি ত্রিপল, রাজ্য সরকারের প্রচুর ‘জয়ী’ ফুটবল, পোশাক ও অন্যান্য সামগ্রী উদ্ধার হয়। সরকারী ত্রাণ সামগ্রী বিলি বন্টন না করে বাড়িতে বা পার্টি অফিসে মজুত করে রাখার অভিযোগে একের পর এক প্রাক্তন তৃণমূল বিধায়ক ও তৃণমূল নেতা বিধায়ক হওয়ার ঘটনা বঙ্গের রাজনৈতিক মহলে শোরগোল ফেলে দিয়েছে।। 

Tags: BurdwanKalnaTrinomool Ex MLA Debiprasad Bag ArrestedWestbengal
Previous Post

সামসেরগঞ্জে বিয়ে করে রীতিমতো সংসার ফেঁদে বসেছিল বাংলাদেশি সাহীন শেখ, অবশেষে ঠাঁই হল হোল্ডিং সেন্টারে 

Next Post

আরসিবি-র ঐতিহাসিক জয়ের পর প্রেমানন্দ গুরুজির আশীর্বাদ নিলেন কোহলি ও আনুষ্কা 

Next Post
আরসিবি-র ঐতিহাসিক জয়ের পর প্রেমানন্দ গুরুজির আশীর্বাদ নিলেন কোহলি ও আনুষ্কা 

আরসিবি-র ঐতিহাসিক জয়ের পর প্রেমানন্দ গুরুজির আশীর্বাদ নিলেন কোহলি ও আনুষ্কা 

No Result
View All Result

Recent Posts

  • আরসিবি-র ঐতিহাসিক জয়ের পর প্রেমানন্দ গুরুজির আশীর্বাদ নিলেন কোহলি ও আনুষ্কা 
  • সরকারী ত্রাণ সামগ্রী মজুতের অভিযোগে পাকড়াও কালনার প্রাক্তন তৃণমূল বিধায়ক দেবপ্রসাদ বাগ,কোমড়ে দড়ি বেঁধে আদালতে পেশ করল পুলিশ 
  • সামসেরগঞ্জে বিয়ে করে রীতিমতো সংসার ফেঁদে বসেছিল বাংলাদেশি সাহীন শেখ, অবশেষে ঠাঁই হল হোল্ডিং সেন্টারে 
  • সরকারি ত্রিপল পাচারের অভিযোগে তৃণমূলের জেলা সভাপতি রবি চ্যাটার্জিকে চুড়ান্ত হেনস্থা, তিন তৃণমূল কর্মীকে ধরে বেদম পিটিয়ে দিল ক্ষিপ্ত জনতা 
  • নদীয়া জেলার মাত্র একটা ব্লকেই লক্ষ্মীর ভান্ডার পাওয়া ১৭৩ জন ‘লক্ষ্মী’ছেলের হদিশ, মূল চক্রী বিডিও অফিসের কর্মী ভোলা শীল পলাতক 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.