• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

ভাতার কৃষিমান্ডিতে ভিড় নিয়ন্ত্রনে তৎপর পুলিশ

Eidin by Eidin
May 20, 2021
in রাজ্যের খবর
ভাতার কৃষিমান্ডিতে ভিড় নিয়ন্ত্রনে তৎপর পুলিশ
17
SHARES
238
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),২০ মে : করোনা সংক্রমনে লাগাম টানতে পনেরো দিনের জন্য আংশিক লকডাউন ঘোষণা করেছে রাজ্য সরকার । লকডাউন পর্বে বিভিন্ন দোকানে বেচাকেনার উপর নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে । এদিকে ওই নির্দিষ্ট সময়ের মধ্যে শাক-শব্জি,মাছ প্রভৃতি সামগ্রী কেনাকাটার জন্য লকডাউন শুরুর দিন থেকেই ভাতার বাজারে কৃষিমাণ্ডিতে প্রচুর ভিড় লক্ষ্য করা যাচ্ছে । এমনকি সামাজিক দূরত্ব মেনে চলারও গরজ দেখা যাচ্ছে না ক্রেতাদের মধ্যে । তাই এবার ভিড়ভাট্টা নিয়ন্ত্রণ করতে ময়দানে নামলো ভাতার থানার পুলিশ ।বৃহস্পতিবার সকাল থেকেই দেখা গেল কৃষিমাণ্ডির দুটি গেটেই পুলিশ ও সিভিক ভলেন্টিয়ার্স মোতায়েন করা হয়েছে । ভিড় এড়াতে একে একে নির্দিষ্ট সংখ্যায় ক্রেতাদের কৃষিমান্ডিতে ঢোকার অনুমতি দিচ্ছে পুলিশ ।
ভাতার বাজারে বর্ধমান কাটোয়া রাজ্য সড়ক পথের পাশে ভাতার থানা । আর থানার ঠিক উলটো দিকে রয়েছে ভাতার কৃষিমাণ্ডি । কৃষিমান্ডিতে রয়েছে মূলত শাক-শব্জি,ফল-মুল ও মাছের বাজার । ফলে প্রতিদিন সকালে প্রচুর জনসমাগম হয় কৃষি মান্ডিতে । আংশিক লকডাউন পর্বে সকাল ৭ টা থেকে ১০ টা পর্যন্ত কৃষিমান্ডি খোলা রাখার সময় । ওই নির্দিষ্ট সময়ের মধ্যে কেনাকাটা করার জন্য লকডাউনের শুরু থেকেই ক্রেতাদের প্রচুর ভিড় লক্ষ্য করা যাচ্ছিল । ভিড়ে ঠাসা কৃষিমান্ডিতে সামাজিক দূরত্ব পালন করতে দেখা যাচ্ছিল না আগত মানুষদের । এবার কৃষিমান্ডিতে ভিড় নিয়ন্ত্রন করতে তৎপর হল পুলিশ ।
জানা গেছে,এদিন থেকে কৃষিমান্ডিতে গিয়ে কেনাকাটা করতে গেলে প্রথমে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে লাইনে দাঁড়াতে হচ্ছে ক্রেতাদের । তারপর নির্দিষ্ট সংখ্যক মানুষকে কৃষিমান্ডিতে ঢোকার জন্য অনুমতি দেওয়া হচ্ছে । তাঁদের কেনাকাটা হয়ে গেলে বেড়িয়ে আসার পর অপর ব্যক্তিদের যেতে দেওয়া হচ্ছে । কেনাকাটা করতে সময় লাগলেও পুলিশের এই উদ্যোগের প্রশংসা করেছেন এলাকাবসী ।।

Previous Post

কলকাতায় বহুতলে আগুন

Next Post

ভাতারে করোনা সচেতনতায় পথে নামলেন দম্পতি

Next Post
ভাতারে করোনা সচেতনতায় পথে নামলেন দম্পতি

ভাতারে করোনা সচেতনতায় পথে নামলেন দম্পতি

No Result
View All Result

Recent Posts

  • ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে পরাজিত করল ইংল্যান্ড,  পর্তুগালের সঙ্গে ড্র করে অঘটন ঘটালো কঙ্গো 
  • ইউপির পিলিভিটের ৬৬ বছরের মহম্মদ উমর মাদক খাইয়ে অচেতন করে ৯ বছরের মেয়েকে ২ দিন ধরে ধর্ষণ করে, ওই নরপশুর বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিল পুলিশ    
  • গিল ও কিষানের ঝড়ে দক্ষিণ  আফ্রিকার রেকর্ড স্পর্শ করল  ভারত
  • হিন্দু ধর্মস্থল কলঙ্কিত করার ষড়যন্ত্রে যুক্ত থাকার কথা কার্যত স্বীকার করে নিলেন তামিল অভিনেতা প্রকাশ রাজ 
  • হিন্দু প্রেমিকের জন্য ‘হীরা’ থেকে  ‘হিমাংশী’ হয়ে সনাতন ধর্মে ফিরে এসে মন্দিরে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন : উত্তরপ্রদেশের বাদাউনের ঘটনা 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.