• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

কবিতা : একাকী নির্জনে

Eidin by Eidin
November 28, 2023
in ব্লগ
কবিতা : একাকী নির্জনে
33
SHARES
477
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

মাঝে মাঝে বেশ ভালোই লাগে একাকী নির্জনে
নীরবতা কথা বলে আর ঢেউ তোলে বুকে
স্বপ্ন রঙীন তুলিতে আঁকা বাঁকা কাল্পনিক চিত্র
ভালোবাসি বলেই আমি নীরবে নিভৃতে রেখেছি তোকে।

দূরে ঐ উদাস হাওয়া এলোমেলো রেখা টানে
আকাশে আসমানী মেঘের ভেলায় ভাসে বাঁকা চাঁদ
একাকী বিষন্ন ভগ্নহৃদয় নিয়ে এপ্রান্ত ওপ্রান্ত ঘোরে
সঙ্গীহারা একলা জেগে খুঁজে ফেরে ফাঁদ।

কিছু অভিমান শুধু নীরবে নোনা জলে ভাসে
বিষন্ন ভগ্নহৃদয় নিয়ে কথা বলে আর পাঁচজনে
বোঝে না এ মন ছুঁয়ে যায় গোপনে
চুপিসারে চলে গেলে কিছু না বলে অভিমানে।

প্রতিনিয়ত মনের সাথে যুদ্ধ করে হৃদয় ব্যাকুল
ভালো থাকার মিথ্যে চেষ্টা করে চলি নিত্য
খোঁজ রাখে না কেউ যে যার মতো
ভালো থাকার মিথ্যে চেষ্টা করে চলি সত্য।

একূল ভেঙে ওকূল নদী গড়ে প্রথা মেনে
না জানি কতো স্বপ্নও ভেঙে চুরমার এভাবে
সৃষ্টি থেকেই শুরু হয়ে আজও এভাবেই চলছে
সিঁড়িতে পা ফেলে ধীরে এগিয়ে চলা স্বভাবে।

তুমিও ভালো থেকো দূরে সরে গেছো আজ
বোঝোনি কোনোদিন সবই মিছে ভেবে গেলে শুধু
জীবনের বেলা শেষে পৌঁছে ভাবি গল্প অনেক
লিখলে হবে জানি গোটা এক উপন্যাস বধূ।।

Previous Post

নরসংহার অব্যাহত ইরানে, কুর্দিস্তানে ১৭ বছরের কিশোরকে গুলি করে হত্যা করল ইরানি সীমান্তরক্ষী

Next Post

তিন তালিবানকে হত্যার দাবি করল লিবারেশন ফ্রন্ট

Next Post
তিন তালিবানকে হত্যার দাবি করল লিবারেশন ফ্রন্ট

তিন তালিবানকে হত্যার দাবি করল লিবারেশন ফ্রন্ট

No Result
View All Result

Recent Posts

  • মমতা ব্যানার্জির ভাগ্য গননা করলেন রাজশাহীর জ্যোতিষ গবেষক ; এবারের ভোটে চমকে দেওয়ার মত ফলাফলের ভবিষ্যৎবাণী করলেন 
  • আইপিএল ২০২৬ পয়েন্ট টেবিল : মুম্বাই ইন্ডিয়ান্সকে পেছনে ফেলে দিল সিএসকে ; একেবারে শেষ অবস্থানে কেকেআর 
  • “মন্দিরের পুরোহিতরা বিজেপিকে ভোট দিতে বলে না, কিন্তু ইমামরা মমতাকে ভোট দিতে বলে, হিন্দুরা কবে এক হবেন ?” : শুভেন্দু অধিকারী 
  • “শহীদ আফ্রিদি আমার ক্রাশ” : ‘ধুরন্ধর’ পরিচালকের স্ত্রী ইয়ামী গৌতমের মন্তব্য ভাইরাল; নেটিজেনরা একে ‘জাতীয়তাবাদী ভণ্ডামি’ বলছেন 
  • অষ্টবক্র গীতা দশমোঽধ্যায়ঃ : আত্মার স্বরূপ উপলব্ধির জন্য আসক্তি বর্জন করে  বৈরাগ্য অবলম্বনের উপদেশ দিয়েছেন ঋষি
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.