• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

পিওক-তে নরসংহারের বাস্তব চিত্র তুলে ধরায় আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন প্রকাশে নিষেধাজ্ঞা জারি করল পাকিস্তান

Eidin by Eidin
August 5, 2026
in আন্তর্জাতিক
পিওক-তে নরসংহারের বাস্তব চিত্র তুলে ধরায় আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন প্রকাশে নিষেধাজ্ঞা জারি করল পাকিস্তান
4
SHARES
50
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন আন্তর্জাতিক ডেস্ক,০৫ আগস্ট : পাকিস্তান অধিকৃত কাশ্মীরে নরসংহারের ঘটনা তুলে ধরায় আন্তর্জাতিক গণমাধ্যমের সংবাদ পরিবেশনের ওপর নতুন বিধিনিষেধ আরোপ করেছে শেহবাজ শরিফ সরকার । পাকিস্তান সরকারের এই নিষেধাজ্ঞার তীব্র সমালোচনা করেছে সাংবাদিক সংগঠনগুলো । এবারে পাকিস্তানি নাগরিকসহ বিদেশি গণমাধ্যমে কর্মরত যে কাউকে এখন থেকে ইসলামাবাদ, করাচি ও লাহোর শহর ছাড়া অন্য যেকোনো স্থান থেকে সংবাদ পরিবেশনের জন্য অনুমতি নিতে হবে । 

বিবিসি জানিয়েছে,এই বিধিনিষেধের ফলে পাকিস্তানের বেশিরভাগ অংশে বিদেশি গণমাধ্যমের মাঠপর্যায়ের প্রতিবেদন কর্তৃপক্ষের বিবেচনাবোধ ও সময়ের ওপর নির্ভরশীল হয়ে পড়বে, যে দেশটি বর্তমানে বিশ্ব গণমাধ্যম স্বাধীনতা সূচকে ১৮০টি দেশের মধ্যে ১৫৩তম স্থানে রয়েছে। রাজনৈতিক ভাষ্যকার মোস্তফা নওয়াজ খোখার বলেছেন, ‘এই নির্দেশিকাগুলো ক্রমশ সংকুচিত হতে থাকা পরিসরে আন্তর্জাতিক গণমাধ্যমের শ্বাসরোধ করার শামিল ।’

প্রতিবেদনে বলা হয়েছে,পাকিস্তানে গণমাধ্যমের ওপর সীমাবদ্ধতা নতুন কিছু নয় , কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যমের তুলনায় স্থানীয় গণমাধ্যম প্রায়শই বেশি চাপের সম্মুখীন হয়।খোখার বলেন,’জনগণ নিরপেক্ষ প্রতিবেদনের জন্য আন্তর্জাতিক গণমাধ্যমের দিকে তাকিয়ে থাকে৷ বিধিনিষেধ আরোপ করলে তা কেবল অপতথ্য ও ভুয়া খবর ছড়ানোর আরও সুযোগ তৈরি করে।’

যদিও পাকিস্তান সরকার বলেছে, রবিবার জারি করা এই নির্দেশিকা গণমাধ্যমকে সীমাবদ্ধ করার জন্য নয়, বরং গণমাধ্যমকে যাচাই করতে, প্রবেশাধিকার সহজ করতে এবং প্রতিবেদনের প্রয়োজনীয়তা সমন্বয় করার জন্য একটি “প্রশাসনিক ব্যবস্থা” প্রদানের উদ্দেশ্যে। 

এদিকে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনের ক্রমবর্ধমানের ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে ৫০ জনেরও বেশি ব্রিটিশ সাংসদ যুক্তরাজ্য সরকারকে চিঠি লিখেছেন। পাকিস্তান অধিকৃত কাশ্মীরে অভিযান চলাকালে নিরাপত্তা বাহিনীর গুলিতে বেসামরিক নাগরিকের মৃত্যু ও আহত হওয়ার কথা তাঁরা উল্লেখ করেছেন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও একটি স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছে।।

Previous Post

গাজিয়াবাদের রেস্তোরাঁয় হিন্দু তরুনীর উপর ছুরি হাতে হামলা চালালো সাজিদ নামে এক যুবক,  ভুক্তভোগী মেয়েটি পালিয়ে গিয়ে প্রাণ বাঁচায়, ভিডিও ভাইরাল 

Next Post

মিয়ানমারের সঙ্গে ভূখণ্ড বিনিময় করতে চলেছে ভারত ; মনিপুরে বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ডে ও রোহিঙ্গা অনুপ্রবেশে পড়তে চলেছে লাগাম 

Next Post
মিয়ানমারের সঙ্গে ভূখণ্ড বিনিময় করতে চলেছে ভারত ; মনিপুরে বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ডে ও রোহিঙ্গা অনুপ্রবেশে পড়তে চলেছে লাগাম 

মিয়ানমারের সঙ্গে ভূখণ্ড বিনিময় করতে চলেছে ভারত ; মনিপুরে বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ডে ও রোহিঙ্গা অনুপ্রবেশে পড়তে চলেছে লাগাম 

No Result
View All Result

Recent Posts

  • ধর্ম পরিচয় গোপন করে বিধবা মহিলাকে প্রেমের জালে ফাঁসিয়ে সম্পর্কে গড়ে সামাজিক মাধ্যমে আপত্তিকর ছবি ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার ভাতারের এক যুবক 
  • মিয়ানমারের সঙ্গে ভূখণ্ড বিনিময় করতে চলেছে ভারত ; মনিপুরে বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ডে ও রোহিঙ্গা অনুপ্রবেশে পড়তে চলেছে লাগাম 
  • পিওক-তে নরসংহারের বাস্তব চিত্র তুলে ধরায় আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন প্রকাশে নিষেধাজ্ঞা জারি করল পাকিস্তান
  • গাজিয়াবাদের রেস্তোরাঁয় হিন্দু তরুনীর উপর ছুরি হাতে হামলা চালালো সাজিদ নামে এক যুবক,  ভুক্তভোগী মেয়েটি পালিয়ে গিয়ে প্রাণ বাঁচায়, ভিডিও ভাইরাল 
  • বাংলাদেশে ফিরতে চাইলেও উপায় নেই, কলকাতার ভালোবাসায় মুগ্ধ তসলিমা বললেন : ‘ফের আসবো’ 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.