• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

কেতুগ্রামে তাঁতশিল্পীদের সমস্যার কথা শুনলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়

Eidin by Eidin
November 7, 2021
in রাজ্যের খবর
কেতুগ্রামে তাঁতশিল্পীদের সমস্যার কথা শুনলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়
6
SHARES
87
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

দিব্যেন্দু রায়,কেতুগ্রাম(পূর্ব বর্ধমান),০৭ নভেম্বর : আচমকা কেতুগ্রামের তাঁতশিল্পীদের মাঝে দেখা গেল নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে । তাঁর সঙ্গে ছিলেন বছর ত্রিশের এক আমেরিকান ছাত্রী । অভিজিৎবাবু তাঁতশিল্পীদের হাতের কাজ দেখেন । মনযোগ দিয়ে শোনেন তাঁদের সমস্যার কথা । দুপুরে কেতুগ্রামের বেনিনগর গ্রামের বাসিন্দা বাসুদেব সিনহা নামে জনৈক এক তাঁতশিল্পী বাড়িতে খাওয়াদাওয়াও করেন নোবেলজয়ী অর্থনীতিবিদ । এমন এক ব্যক্তিত্বকে কাছে পেয়ে আপ্লুত তাঁতশিল্পরা । যদিও এদিনের তাঁর সফরের বিষয়ে স্থানীয় পুলিশের কাছে আগাম কোনও খবর ছিল না বলে জানা গেছে । পরে খবর পেয়ে বেনিনগর গ্রামে আসে কেতুগ্রাম থানার পুলিশ ।
তবে অভিজিৎবাবুর নিরাপত্তার জন্য তার সঙ্গে ছিল কলকাতা পুলিশের স্পেশাল ফোর্স । নিরাপত্তার দায়িত্বে থাকা এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, স্বনির্ভর গোষ্ঠীগুলির সদস্যরা কেন তাঁদের নায্য পারিশ্রমিক পাচ্ছেন না তা খতিয়ে দেখতেই মূলত এদিন উনি এখানে এসেছেন । এটা ওনার সম্পূর্ণ ব্যক্তিগত সফর । কেতুগ্রাম ঘুরে অভিজিৎবাবু কাটোয়া ২ ব্লকের আমডাঙ্গা গ্রামে গৌতম দাস নামে এক তাঁতশিল্পীর বাড়িতেও জান বলে জানা গেছে ।
স্থানীয় সূত্রে জানা গেছে,কেতুগ্রাম থানার বেনিনগর গ্রামে প্রায় ১৫০ পরিবার হাতে বোনা তাঁতশিল্পের সঙ্গে যুক্ত । এই গ্রামের তাঁতশিল্পিদের হাতের কাজের সুখ্যাতি বিশ্বজোড়া । এদিন এই গ্রামে এসে তাঁতশিল্পিদের হাতের কাজ দেখেন নোবেলজয়ী ভারতীয় বংশোদ্ভূত অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় । তিনি তাঁতশিল্পীদের সঙ্গে সহজ সরলভাবে কথা বলেন । তাঁতশিল্পীরাও তাদের সুবিধা অসুবিধার কথা খুলে বলেন । তাঁতশিল্পী বাসুদেব সিনহা ও তাঁর ভাই রঘুনাথ সিনহারা বলেন, ‘আমাদের কাছে উনি জানতে চান কেন আমরা নায্য পারিশ্রমিক পাই না। তখন আমরা ওনাকে জানাই মধ্যস্বত্বভোগীদের জন্যই আমরা লাভের মুখ দেখতে পাইনা ।’পাশাপাশি তাঁরা বলেন, ‘এত বড় মাপের মানুষ আমাদের মাঝে এসে কথা বলবেন,এক সাথে বসে খাওয়া দাওয়া করবেন কল্পনাও করিনি ।’।

Previous Post

বাড়ি ফেরার বাস না পেয়ে বাইক আরোহীর কাছ থেকে বাইক ছিনিয়ে নিয়ে পালালো ৩ যুবক

Next Post

ফারুখাবাদের ফতেহগড় কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দী মৃত্যু ঘিরে উত্তেজনা, সহকারী কারাধ্যক্ষকে আটক করে রাখল কয়েদিরা

Next Post
ফারুখাবাদের ফতেহগড় কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দী মৃত্যু ঘিরে উত্তেজনা, সহকারী কারাধ্যক্ষকে  আটক করে রাখল কয়েদিরা

ফারুখাবাদের ফতেহগড় কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দী মৃত্যু ঘিরে উত্তেজনা, সহকারী কারাধ্যক্ষকে আটক করে রাখল কয়েদিরা

No Result
View All Result

Recent Posts

  • মালদায় আম ভেবে কুড়াতে গিয়ে বোমা বিস্ফোরণে গুরুতর আহত ৩ কিশোর, গুরুতর আহত সপ্তম শ্রেণীর ছাত্র 
  • ‘ডন ৩’ বিতর্কের মাঝেই ৬.৩৬ কোটি টাকা মূল্যের একটি বিলাসবহুল ফেরারি গাড়ি কিনলেন অভিনেতা রণবীর সিং 
  • টাইম ম্যাগাজিনের ১০০ জন সবচেয়ে প্রভাবশালী ক্রীড়া ব্যক্তিত্বের তালিকায় একমাত্র ভারতীয় হিসাবে স্থান পেলেন  স্মৃতি মান্ধানা
  • ভাতারে পানীয় জলের দাবিতে পথ অবরোধ, পাশের গ্রামের বিরুদ্ধে ইচ্ছাকৃত জল সরবরাহ ব্যাহত করার অভিযোগ, চাঞ্চল্য এলাকায়
  • আমরা ব্রহ্ম হয়েই আছি কিন্তু অবিদ্যার জন্য আমরা তা বুঝি না : মুণ্ডক উপনিষদ
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.