• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

বিষ্ণুপ্রিয়া হল্ট স্টেশনের কাছে ঝোপের মধ্যে উদ্ধার হল বিবস্ত্র মহিলার দেহ ; বিজেপি প্রার্থী বললেন : “ধর্ষণ করে খুন” 

Eidin by Eidin
April 18, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
বিষ্ণুপ্রিয়া হল্ট স্টেশনের কাছে ঝোপের মধ্যে উদ্ধার হল বিবস্ত্র মহিলার দেহ ; বিজেপি প্রার্থী বললেন : “ধর্ষণ করে খুন” 
4
SHARES
53
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,নদীয়া,১৮ এপ্রিল : রেলস্টেশনের ঠিক পাশেই এক অজ্ঞাতপরিচয় মহিলার বিবস্ত্র মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় নদীয়া জেলার নবদ্বীপে । আজ শনিবার সকালে নবদ্বীপের বিষ্ণুপ্রিয়া হল্ট স্টেশনের আপ প্লাটফর্মের শেষ প্রান্তে ঝোপের মধ্যে মহিলার দেহটি পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা । খবর পেয়ে নবদ্বীপ থানার পুলিশ দেহটি উদ্ধার করে নিয়ে যায় ।

জানা গেছে,বিষ্ণুপ্রিয়া হল্ট স্টেশনের আপ প্লাটফর্মের শেষ প্রান্তে রেললাইনের অদূরেই রয়েছে রয়েছে একটি দেশি মদের দোকান । আর ওই দোকানের ঠিক পিছনেই ঝোপের মধ্যে শাড়ি পরা এক অজ্ঞাতপরিচয় মহিলার বিবস্ত্র দেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা । শাড়ির নিচের দিকের অংশ সম্পূর্ণ উন্মুক্ত ছিল । বছর ৪০ এর ওই মহিলার হাতে শাঁখা-পলাও দেখা যায় । পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ । 

এদিকে ঘটনার কথা কানে যেতেই ঘটনাস্থলে ছুটে আসেন নবদ্বীপের বিজেপি প্রার্থী শ্রুতি শেখর গোস্বামী । তিনি বলেন,’এই হল শান্তির নবদ্বীপের শান্তির নমুনা । শান্তির নবদ্বীপে প্রাচীন মায়াপুরে বিজেপি করার অপরাধে সঞ্জয়কে পিটিয়ে মারা হয় । স্বরূপগঞ্জে জয় শ্রীরাম বলাতে পিটিয়ে মারা হয় । শান্তির নবদ্বীপে প্যাদরা পাড়ায় একটি মেয়েকে গণদর্শন করা হয় । এরকম অজস্র নমুনা আছে । এখন নবদ্বীপের সকালে বিকালে হয়তো বোম পড়ে না কিন্তু একটা চাপা সন্ত্রাস মানুষের মনে সর্বদাই বিরাজ করছে । সেটা সকাল বিকাল বোম পড়ার থেকেও আরো সাংঘাতিক ।’ পাশাপাশি তিনি মহিলাকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে দাবি করে বলেন, ‘এখন মানুষ ভেবে দেখুক কি করবে ।’

পুলিশ জানিয়েছে মৃত দেওয়াটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে । ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে । মহিলার পরিচয় জানার চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ ।। 

Tags: NabodwipNadiaNaked Women Body RecoverdSantipurVishnuPriya Halt Station
Previous Post

আজ রাত সাড়ে ৮টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, হতে পারে কোন বড় ঘোষণা 

Next Post

ওরা দেশ ভাগ করতে চেয়েছিল,সংবিধান পাল্টাতে চেয়েছিল – আমরা করতে দিইনি : বিজেপিকে অভিষেকের তোপ 

Next Post
ওরা দেশ ভাগ করতে চেয়েছিল,সংবিধান পাল্টাতে চেয়েছিল – আমরা করতে দিইনি : বিজেপিকে অভিষেকের তোপ 

ওরা দেশ ভাগ করতে চেয়েছিল,সংবিধান পাল্টাতে চেয়েছিল - আমরা করতে দিইনি : বিজেপিকে অভিষেকের তোপ 

No Result
View All Result

Recent Posts

  • ওরা দেশ ভাগ করতে চেয়েছিল,সংবিধান পাল্টাতে চেয়েছিল – আমরা করতে দিইনি : বিজেপিকে অভিষেকের তোপ 
  • বিষ্ণুপ্রিয়া হল্ট স্টেশনের কাছে ঝোপের মধ্যে উদ্ধার হল বিবস্ত্র মহিলার দেহ ; বিজেপি প্রার্থী বললেন : “ধর্ষণ করে খুন” 
  • আজ রাত সাড়ে ৮টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, হতে পারে কোন বড় ঘোষণা 
  • চতুর্থ শ্রেণীর পড়ুয়াকে পিষে দিল বেপরোয়া ট্রাক্টর, ৫ লাখ টাকায় “রফা”র চেষ্টার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে 
  • আইপিএলে বিস্ফোরক ব্যাটিং : ভারতের টি-টোয়েন্টি দলে জায়গা পেতে লড়ছেন রজত পাটিদার
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.