বাংলাদেশের ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনের দেশটির বর্তমান শাসকদল বিএনপির সাংসদ জেবা আমিন খানের একটা ভিডিও সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে । তার ওই বক্তব্য ছিল বাংলা- ইংরাজির সংমিশ্রণ,যে ভাষাটি “বাংলিশ” আখ্যা দিয়েছেন নেটিজেনরা । ভিডিওতে জেবা আমিন খানকে বলতে শোনা যাচ্ছে,””আই ওয়ান্ট টু থ্যাংক প্রধানমন্ত্রী ফ্রম মাই হার্ট৷ ১৬ হান্ড্রেড মাইলস অফ কাঁচা রাস্তা,দিস রাস্তাস ইজ ভেরি ব্যাড সিচ্যুয়েশন । দিস ইজ ডিউ টু দুর্নীতিস দ্যাট উই হ্যাভ সিন ফ্রম দ্য প্রিভিয়ার রিজিম ।”
একজন এক্স ব্যবহারকারী ভিডিওটি পোস্ট করে লিখেছেন,’জেবা আমিনা খান—বিএনপির একজন নারী এমপি। আজ সংসদে তিনি ‘বাংলিশ’ (বাংলা ও ইংরেজির মিশ্রণ) ভাষায় বক্তৃতা দিচ্ছিলেন। অবশ্য সেটা আমার মাথাব্যথার বিষয় নয়। প্রসঙ্গান্তর: ১৯৮৩ সালে তিনি প্রথম বিয়ে করেছিলেন নিয়াজ নামের এক ব্যক্তিকে; পরে তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। এরপর তিনি এক ব্যবসায়ীকে বিয়ে করেন, কিন্তু সেই বিয়েও টেকেনি—আবারও বিচ্ছেদ ঘটে। বর্তমানে তিনি একা (সিঙ্গেল)। বয়স ঠিক জানি না, তবে ৬৫-র বেশি হবে।’
আসলে মঙ্গলবার বাংলাদেশের সংসদে এমনই অদ্ভুত ভাষায় বক্তব্য পেশ করেন ঝালকাঠি-২ (সদর- নলছিটি) আসনের জেবা আমিন খান । তাকে নির্ধারিত সময়ের মধ্যে বক্তব্য পেশ করার পরামর্শ দেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। মঙ্গলবার (১৬ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের অষ্টম দিনে জেবা আমিনকে এই পরামর্শ দেন স্পিকার।হাফিজ উদ্দিন আহমদ বলেন, আপনার বাড়তি সময় শেষ হয়েছে, আগামী বছরের জন্য প্র্যাকটিস করতে থাকেন।
মূলত জেবা আমিন খান বক্তব্যের সময় বাংলা- ইংরাজির সংমিশ্রণ করছিলেন। এক পর্যায়ে তিনি বলছিলেন, ’মাই লর্ড, সিক্স হান্ড্রেড কাঁচা রাস্তা!দ্যা রাস্তা ইজ ইন এ ভেরি ভেরি ব্যাড সিচুয়েশন’। যদিও তার বক্তব্য পেশ করার জন্যে নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়। পরবর্তীতে তিনি আরও বাড়তি সময় চান। সেই সময় শেষ হয়ে গেলে উনি আবারও স্পিকারের কাছে অনুরোধ করেন।পরবর্তীতে স্পিকার তাকে এই পরামর্শ দেন।
উল্লেখ্য, ২০২৬ সালে তিনি বিএনপির পক্ষ থেকে সংরক্ষিত নারী আসনের মনোনয়ন পান এবং সংসদ সদস্য নির্বাচিত হন। দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে তার প্রার্থী পদ ও মনোনয়ন নিয়ে নির্বাচন কমিশনে ও আদালতে আইনি চ্যালেঞ্জ এলেও শেষ পর্যন্ত তা বৈধ ঘোষিত হয় ।।
