• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

মাদ্রাসার শ্রেণিকক্ষে ৬ বছরের ছাত্রীকে ধর্ষণে অভিযুক্ত ৫৭ বছরের পরিচ্ছন্নতাকর্মী মহম্মদ আব্দুল মান্নান গ্রেপ্তার

Eidin by Eidin
April 26, 2026
in আন্তর্জাতিক
মাদ্রাসার শ্রেণিকক্ষে ৬ বছরের ছাত্রীকে ধর্ষণে অভিযুক্ত ৫৭ বছরের পরিচ্ছন্নতাকর্মী মহম্মদ আব্দুল মান্নান গ্রেপ্তার
3
SHARES
49
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,রংপুর,২৬ এপ্রিল : বাংলাদেশের রংপুর মহানগরীর পরশুরাম এলাকায় একটি মাদ্রাসার মধ্যে যৌন নির্যাতনের শিকার হয়েছে মাত্র ৬ বছর বয়স্কা এক শিশুকন্যা । নির্যাতিতা ওই আবাসিক মাদ্রাসায় পড়াশোনা করে ৷ শ্রেণিকক্ষের মধ্যেই তার উপর পাশবিক নির্যাতন চালায় ওই মাদ্রাসার পরিচ্ছন্নতাকর্মী ৫৭ বছরের মহম্মদ আব্দুল মান্নান । তাকে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৩) গ্রেপ্তার করেছে । শনিবার (২৫ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে রংপুর জেলার তারাগঞ্জ চৌপথী বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ধৃত আব্দুল মান্নানের বাড়ি  পরশুরাম থানার খটখটিয়া মধ্যপাড়া এলাকায় ।

র‍্যাব সূত্রে জানা যায়,নির্যাতিতা শিশুটি স্থানীয় ‘খটখটিয়া তারবিয়াতুল আদফাল একাডেমী ফোরকানিয়া মাদ্রাসা’র দ্বিতীয় শ্রেণির নিয়মিত ছাত্রী। গত ১৮ এপ্রিল ২০২৬ তারিখ সকাল ৮টার দিকে শিশুটি মাদ্রাসায় গেলে ওই মাদ্রাসার পরিচ্ছন্নতাকর্মী আব্দুল মান্নান তাকে শ্রেণিকক্ষে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এই ঘটনায় মেয়েটির বাবা গত ২৪ এপ্রিল ২০২৬ তারিখে রংপুর মহানগরীর পরশুরাম থানায় নারী ও শিশু

নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকেই আসামি গ্রেপ্তার এড়াতে সুকৌশলে আত্মগোপন করে ছিল। বিষয়টি নিয়ে র‍্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায়, গোপন সূত্রে খবর পেয়ে র‍্যাব-১৩, সিপিএসসি রংপুর ক্যাম্পের একটি আভিযানিক দল তারাগঞ্জ থানার ২নং ইউনিয়নের তারাগঞ্জ চৌপথী বাজারের এক পল্লী চিকিৎসকের দোকানের সামনে থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

র‍্যাব-১৩ এর পক্ষ থেকে জানানো হয়েছে, আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। নারী ও শিশুদের প্রতি হিংসা রোধে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে র‍্যাবের এই ধরণেরঅভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।।

Tags: Arrested 57 years aged SwiperBangladeshMadrasa 2nd Class Girls Student RapedRangpur
Previous Post

অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে খতম সন্ত্রাসী সংগঠন লস্কর-ই- তৈয়বার শীর্ষ কমান্ডার শেখ ইউসুফ আফ্রিদি

No Result
View All Result

Recent Posts

  • মাদ্রাসার শ্রেণিকক্ষে ৬ বছরের ছাত্রীকে ধর্ষণে অভিযুক্ত ৫৭ বছরের পরিচ্ছন্নতাকর্মী মহম্মদ আব্দুল মান্নান গ্রেপ্তার
  • অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে খতম সন্ত্রাসী সংগঠন লস্কর-ই- তৈয়বার শীর্ষ কমান্ডার শেখ ইউসুফ আফ্রিদি
  • “লাভ জিহাদে” ফেঁসে গিয়ে বিয়ের কয়েক ঘন্টা আগেই প্রেমিক ইব্রাহিমের সাথে পালিয়ে গেল কর্ণাটকের হাভেরির হিন্দু তরুনী  
  • ভাঙড়ে তৃণমূল কর্মীর বাড়ি সংলগ্ন এলাকা থেকে ১০০ তাজা বোমা উদ্ধার 
  • দুন মেডিকেল কলেজের ডাক্তার গাজালা রিজভী এক নারী কর্মীকে পূজা করতে বাধা দেওয়ায়  আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে হিন্দু সংগঠনগুলো 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.