• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

মক্কায় ওমরা করতে গিয়ে বিমানবন্দরে হুথিদের ক্ষেপনাস্ত্র  হামলায় প্রাণ হারালেন কুমিল্লার মুফতি নাসরুল্লাহ

Eidin by Eidin
October 11, 2026
in আন্তর্জাতিক
মক্কায় ওমরা করতে গিয়ে বিমানবন্দরে হুথিদের ক্ষেপনাস্ত্র  হামলায় প্রাণ হারালেন কুমিল্লার মুফতি নাসরুল্লাহ
4
SHARES
54
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন আন্তর্জাতিক ডেস্ক,১১ অক্টোবর : সৌদি আরবের মক্কায় ওমরা পালন করতে গিয়ে রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের হামলায় প্রাণ হারালেন বাংলাদেশের কুমিল্লার মুফতি নাসরুল্লাহ (৩৫)। তার বাড়ি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়নের বদরপুর ওলামা বাড়ি এলাকায় । তিনি ঢাকা কামরাঙ্গীরচরের জামিয়া আরাবিয়া রবিউল উলূম মাদ্রাসার শিক্ষাসচিব ছিলেন। 

মুফতি নাসরুল্লাহর দাদা মাওলানা আহসান উল্লাহ বদর বলেন, ‘আমরা চার ভাই, তিন বোন। আমি সবার বড়। সে ছিল তৃতীয়। শনিবার (১০ অক্টোবর) সকালে মাদ্রাসায় কর্মরত ৪৫ জন শিক্ষক -কর্মচারীকে নিয়ে তারই নেতৃত্বে ওমরাহ হজের উদ্দেশে যাত্রা করে।’তিনি বলেন, ‘রিয়াদে পৌঁছে সে জেদ্দার জন্য বোর্ডিং পাস সম্পন্ন করে। সে যেহেতু সবার দায়িত্বে ছিল, তাই একেবারেই সামনেই ছিল  । তার ১০-১৫ হাত সামনেই মিসাইলটি পড়ে। এতে সে গুরুতর আহত হয়।’

 মাওলানা আহসান উল্লাহ বদর বলেন, ‘তাকে তৎক্ষণাৎ হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু আমরা তার কোনো খোঁজ পাচ্ছিলাম না। ধর্মমন্ত্রী ও বাংলাদেশ দূতাবাস থেকে খোঁজাখুঁজি শুরু হয়। আজকে ( রোববার) বিকেল চারটায় আমরা এই বিষয়ে জানতে পারি।’ তিনি আরও বলেন, ‘যে ট্রাভেল এজেন্সির মাধ্যমে সে সৌদি গিয়েছে, ওই প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আমাদেরকে তার ডেথ সার্টিফিকেট পাঠায়। আমরা সরকারের কাছে তার মরদেহ দ্রুত ফেরত আনার উদ্যোগ চাই। শিশুসহ তার তিন সন্তান রয়েছে। তারা যেন যথাযথ ক্ষতিপূরণ পায়। আমরা সকলে কাছে দোয়া চাই।’

নাসরুল্লাহর বাবা মোহাম্মদ উল্লাহ বলেন, ‘গতকাল এয়ারপোর্টে নামার পর সে সর্বমেষ যোগাযোগ করে। এরপর থেকে আর কোনো যোগাযোগ ছিল না। পরে আজ (রবিবার) বিকেলে তার মৃত্যুর খবর পাই। আমরা তার মৃতদেহ দেশে আনার অপেক্ষায় আছি।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু রায়হান বলেন, ‘খবর পাওয়ার পর পরিবারের সদস্যদের সান্ত্বনা দিয়েছি। নিহতের দেহ দেশে আনার জন্য যতটুকু সহযোগিতার প্রয়োজন তা করা হবে।’।

Tags: International News
Previous Post

‘আরশোলা’দের মিথ্যাচার খণ্ডন করল দিল্লি পুলিশ; অভিজিৎ দীপকেকে তাঁর ঠাকুমার মৃত্যুর খবর জানানোর ভিডিও প্রমাণ প্রকাশ করেছে পুলিশ 

Next Post

অভিষেক শতক ; তৃতীয় টি-টোয়েন্টিতে ভারতের জয় ; সিরিজে এগিয়ে গেল ভারত 

Next Post
অভিষেক শতক ; তৃতীয় টি-টোয়েন্টিতে ভারতের জয় ; সিরিজে এগিয়ে গেল ভারত 

অভিষেক শতক ; তৃতীয় টি-টোয়েন্টিতে ভারতের জয় ; সিরিজে এগিয়ে গেল ভারত 

No Result
View All Result

Recent Posts

  • বাংলাদেশের বগুডায় হিন্দু থেকে মুসলিম হওয়া মহিলাকে নিষিদ্ধপল্লি থেকে উদ্ধার ; ঠাঁই হল সেই বাপের বাড়িতেই 
  • শনিদেবের এই স্তোত্র নিয়মিত পাঠে গ্রহদোষ খণ্ডন, মানসিক শান্তি এবং কর্মজীবনে উন্নতিসহ নানা আধ্যাত্মিক ও জাগতিক উপকারিতা পাওয়া যায়  
  • “দেখতে না চাইলে নিজেরাই সিনেমা বানিয়ে নিন” : রামায়ণের বিরুদ্ধে করা আবেদনে সুপ্রিম কোর্টের তীব্র প্রতিক্রিয়া 
  • জাল ডিগ্রি জুটিয়ে ডাক্তার বনে যাওয়া সোমালিয়ান বংশভূত সুইডিশ ডেমোক্র্যাট রাজনীতিবিদ আহমেদ আলি সালাদের মেয়ে  নাওয়াল আলি প্রতারণার দায়ে দোষী সাব্যস্ত
  • ত্রিপুরা পৌরসভা নির্বাচনে ৭৭টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী  বিজেপি ; ভোটার উপস্থিতি ৭৫ শতাংশের বেশি 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.