• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

মালদার রতুয়া ৪ শতাধিক মুসলিম পরিবার তৃণমূল ছেড়ে মিমে যোগ দিয়ে বললেন : “লক্ষ্মীর ভান্ডার নয়, ছেলেমেয়ের কর্মসংস্থান চাই”

Eidin by Eidin
February 5, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
মালদার রতুয়া ৪ শতাধিক মুসলিম পরিবার তৃণমূল ছেড়ে মিমে যোগ দিয়ে বললেন : “লক্ষ্মীর ভান্ডার নয়, ছেলেমেয়ের কর্মসংস্থান চাই”
4
SHARES
55
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,মালদা,০৫ ফেব্রুয়ারী : মালদা জেলার রতুয়া বিধানসভা এলাকায় শাসকদল তৃণমূল কংগ্রেসে বড়সড় ভাঙন ধরাল আসাউদ্দিন ওয়াইসির দল মজলিসে-ই-ইত্তেহাদুল মুসলেমীন (এআইএমআইএম) বা মিম । রতুয়া বিধানসভার পরাণপুর মির্জাতপুর এলাকার প্রায় চার শতাধিক মুসলিম পরিবার আনুষ্ঠানিকভাবে তৃণমূল ছেড়ে “মিম”-এ যোগদান করেছে । মিম পার্টির রতুয়া-১নং ব্লক সভাপতি জাহাঙ্গীর সেখ তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন । যোগদানকারীদের মধ্যে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত । 

মিমে যোগদানকারী মহিলাদের বক্তব্য,লক্ষীর ভান্ডারে সংসার চলে না। সংসার চালানোর জন্য বাড়ির পুরুষদের ভিনরাজ্যে কাজে যেতে হচ্ছে। সেখানে গিয়ে হেনস্থার শিকার হতে হচ্ছে। অনেকে আবার মারাও যাচ্ছে। অথচ রাজ্যের তৃণমূল সরকার এলাকায় কোনো কাজই দিচ্ছে না বলে অভিযোগ তাদের । 

এদিকে বিপুল সংখ্যায় মিমে যোগদানে বিপাকে পড়ে গেছে শাসকদল । যদিও তৃণমূলের তরফে দলীয়ভাবে এখনো কোনো বক্তব্য সামনে আসেনি । প্রসঙ্গত,গত বছর বিহার বিধানসভার ভোটে অভাবনীয় সাফল্যের পর চরম উৎসাহিত আসাউদ্দিন ওয়াইসি । এখন তার নজর চলতি বছরে বঙ্গের বিধানসভার ভোটের দিকে । ওয়াইসির দল ইতিমধ্যেই মালদা জেলায় ঘাঁটি গেড়েছে । জেলার বেশ কয়েকটি ইতিমধ্যেই দলের কার্যালয় খুলেছেন।ওয়াইসি এও জানিয়েছেন যে রাজ্যের মুসলিম অধ্যুষিত আসনগুলিতে তিনি তার দলের প্রার্থী দেবেন। এদিকে তৃণমূল ছেড়ে নতুন দল গড়া হুমায়ুন কবিরের সঙ্গে আঁতাত করে ভোটে লড়ার বিষয়েও আলাপ আলোচনা চালাচ্ছেন আসাউদ্দিন ওয়াইসি ।। 

Previous Post

শিলিগুড়ির আশিঘরে মাদকসহ গ্রেপ্তার মা ও মেয়ে 

Next Post

টিম ইন্ডিয়ার বিস্ফোরক ব্যাটসম্যান রিঙ্কু সিং চলতি  টুর্নামেন্টের পরে বিয়ে করবেন ; জানুন কবে  

Next Post
টিম ইন্ডিয়ার বিস্ফোরক ব্যাটসম্যান রিঙ্কু সিং চলতি  টুর্নামেন্টের পরে বিয়ে করবেন ; জানুন কবে  

টিম ইন্ডিয়ার বিস্ফোরক ব্যাটসম্যান রিঙ্কু সিং চলতি  টুর্নামেন্টের পরে বিয়ে করবেন ; জানুন কবে  

No Result
View All Result

Recent Posts

  • বগুড়ায় ৫০০ টাকা চাঁদা না দেওয়ায় হিন্দু যুবককে কুপিয়ে খুন 
  • শিবম দুবের বিস্ফোরক অর্ধশতক, নেদারল্যান্ডসের সামনে জয়ের জন্য ১৯৪ রানের লক্ষ্য দিল ভারত
  • নানুরে বিজেপি নেতার বাড়ির দরজায় সাদা থান ঝুলিয়ে হত্যার সঙ্কেত পাঠানোর অভিযোগ, অভিযোগের তির তৃণমূলের দিকে 
  • শেখ রাজেশ আলির বাবা ভুবনচন্দ্র বেরা,পাঁশকুড়ায় রোল অবজার্ভারের সুপার চেকিংয়ে ধরা পড়ল বড়সড় জালিয়াতি ; কাঠগড়ায় এইআরও
  • এক মেধাবী ছাত্রকে খুনের অভিযোগে ৯ জন বামপন্থী সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে ফরাসি পুলিশ 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.