• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

মহেশতলায় নাবালিকা ছাত্রীকে ধর্ষণ, গ্রেফতার নির্যাতিতার মাসতুতো দাদা শাহিদ আফ্রিদি

Eidin by Eidin
February 4, 2025
in জেলার খবর, রাজ্যের খবর
মহেশতলায় নাবালিকা ছাত্রীকে ধর্ষণ, গ্রেফতার নির্যাতিতার মাসতুতো দাদা শাহিদ আফ্রিদি
4
SHARES
64
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,দক্ষিণ ২৪পরগনা,০৪ ফেব্রুয়ারী : দক্ষিণ ২৪পরগনার মহেশতলায় এক নাবালিকা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল তারই মাসতুতো দাদার বিরুদ্ধে । মহেশতলার ২৯ নম্বর ওয়ার্ডের মোল্লাপাড়ার ঘটনা । রবিবার রাতে নির্যাতিতা তার পরিবারকে ধর্ষণের ঘটনার কথা জানায় । ঘটনার কথা কানাকানি হতেই ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় । পরে নির্যাতিতার পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে মহেশতলা থানার পুলিশ । পুলিশ জানিয়েছে,ধৃতের নাম শেখ শাহিদ আফ্রিদি । 

জানা গেছে,কিশোরীকে ধর্ষণের বিষয়টি প্রকাশ্যে আসতেও প্রচুর লোকজন রবিবার রাতে শেখ শাহিদ আফ্রিদির বাড়ির সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখায় । আফ্রিদির পরিবার তখন বচসায় জড়িয়ে পড়ে । এরপর উত্তেজিত জনতা অভিযুক্তর বাড়ি ভাঙচুর শুরু করে । খবর পেয়ে ঘটনাস্থলে মহেশতলা থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে । নির্যাতিতার পরিবার মেয়েকে সঙ্গে নিয়ে মহেশতলা থানায় অভিযোগ জানায়  । পুলিশ ওই নাবালিকাকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠায় ।এদিকে ঝামেলার সময় পুলিশ আসার আগেই চম্পট দেয় অভিযুক্ত যুবক । তখন থেকে সে পলাতক ছিল । পরে পুলিশ অভিযান চালিয়ে গ্রেপ্তার করে অভিযুক্ত শেখ শাহিদ আফ্রিদিকে । অভিযুক্তর বিরুদ্ধে পকসো আইনে মামলা রজূ করে আজ আলিপুর আদালতে পেশ করা হয়৷ অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছে নির্যাতিতার পরিবার ।। 

Previous Post

মানিকচকের তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্রকে প্রাণে মারার চেষ্টার ঘটনায় আটক গাড়ি, কোনো ষড়যন্ত্রে যুক্ত নন বলে দাবি করলেন গাড়ির মালিক মহম্মদ সানিজ আক্তার

Next Post

বজবজের মধুচক্রে পুলিশের হানা, ধৃত মক্ষীরানী রিংকি বিবিসহ ৫ মহিলা ও ১২ জন পুরুষ

Next Post
বজবজের মধুচক্রে পুলিশের হানা, ধৃত মক্ষীরানী রিংকি বিবিসহ ৫ মহিলা ও ১২ জন পুরুষ

বজবজের মধুচক্রে পুলিশের হানা, ধৃত মক্ষীরানী রিংকি বিবিসহ ৫ মহিলা ও ১২ জন পুরুষ

No Result
View All Result

Recent Posts

  • ঋতব্রতই বিরোধী দলনেতা, মমতা শিবিরকে জোর ধাক্কা দিল কলকাতা হাইকোর্ট
  • জিহাদি জাহিদ উর রহমান কান্ডের প্রতিশোধ নিতে এক সপ্তাহ ধরে দীনেশ ত্রিবেদীকে সাক্ষাতের অনুমতি দিল না বাংলাদেশের রাষ্ট্রপতি ; কেন  ভারতের সঙ্গে সংঘাত চাইছে জামাত ইসলামি ও বিএনপি ?  
  • একাগ্রতা বৃদ্ধি, স্মৃতিশক্তি প্রখর করা এবং মানসিক চাপ দূর করতে  তৈত্তিরীয় আরণ্যকের এই স্তোত্রটি রোজ সকালে পাঠ করুন
  • “এটি চূড়ান্ত চুক্তি নয়, ইরান বেগরবাই করলে যুদ্ধ আবার শুরু হবে” :  ইরানকে সতর্ক করলেন ট্রাম্প
  • ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে পরাজিত করল ইংল্যান্ড,  পর্তুগালের সঙ্গে ড্র করে অঘটন ঘটালো কঙ্গো 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.