এইদিন ওয়েবডেস্ক,নদীয়া,১৯ নভেম্বর : নিজের সংসদীয় এলাকায় কর্মসূচিতে যাওয়ার পথে গনরোষের মুখে পড়লে নদীয়া জেলার কৃষ্ণনগরের মমতা তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র । তার গাড়ি আটকে কালো পতাকা দেখিয়ে ডিম বৃষ্টি করা হয় । গাড়িতে মারা হয় ঝাঁটার বাড়ি । আজ বৃহস্পতিবার সকালে কালীগঞ্জ ব্লকের গোবরা পঞ্চায়েতের বল্লভপাড়ায় একটি স্নানঘাট উদ্বোধন করতে গিয়ে এই পরিস্থিতির মুখে পড়তে হয় মহুয়াকে। পরে তিনি নদীয়ার কালীগঞ্জ থানায় ১২ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ।
হামলার ঘটনার আগে ও পরে ফেসবুক লাইভে আসেন মহুয়া মৈত্র। সেখানে গোটা ঘটনার বিবরণ তুলে ধরেন। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি । এই ঘটনায় বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলেছেন তৃণমূল সাংসদ । যদিও সমগ্র ঘটনাটি মহুয়ার সাজানো নাটকের অংশ বলে দাবি করেছেন বিজেপির প্রচার সচিব সন্দীপ মজুমদার৷ তার কথায়, ‘প্রচারের আলোয় আসার চেষ্টায় লোকজন ভাড়া করে খোদ তৃণমূল সাংসদ এই ঘটনা ঘটিয়েছেন । মহুয়া মৈত্রের বিদেশে রূপচর্চা এবং তা দেখানোর মতো কেউ নেই। ফেসবুক লাইভের মাধ্যমে প্রচারের আলোয় থাকতেই এই ধরনের নাটক করছেন তিনি ।’।
