• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

চাঁদপুরে আওয়ামী লীগের দুই নেতা দীপু মনি ও সুজিত নন্দীর বাড়িতে অগ্নিসংযোগ 

Eidin by Eidin
November 19, 2026
in আন্তর্জাতিক
চাঁদপুরে আওয়ামী লীগের দুই নেতা দীপু মনি ও সুজিত নন্দীর বাড়িতে অগ্নিসংযোগ 
3
SHARES
48
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,১৯ নভেম্বর : বাংলাদেশের চাঁদপুরে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি ও সাংগঠনিক সম্পাদক সুজিত নন্দীর বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে । তবে কীভাবে বা কারা অগ্নিকাণ্ড ঘটিয়েছে তা জানতে পারেনি পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) রাত ১১টার দিকে চাঁদপুর শহরের স্টেট রোড এলাকায় অবস্থিত দীপু মনির বাড়ির একটি পরিত্যক্ত ঘরে আগুন দেখা যায়। এদিকে রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার বালিয়া ইউনিয়নে সুজিত রায় নন্দীর গ্রামের বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটে।

জানা গেছে, দীপু মনির বাড়িতে আগুন দেখতে পেয়ে স্থানীয় জনতা ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই উপস্থিত জনতা আগুন নিয়ন্ত্রণে আনেন। এর কিছুক্ষণ পর রাত সাড়ে ১১টার দিকে বালিয়ায় সুজিত রায় নন্দীর বাড়িতে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

চাঁদপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ জানান, দীপু মনি ও সুজিত রায় নন্দীর বাড়িতে ফায়ার সার্ভিসের ইউনিট পৌছে আগুন নিভিয়ে ফেলে।চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানান, আগুন লাগার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে আগুন লাগার সূত্র এখনো নিশ্চিত হওয়া যায়নি।।

Previous Post

প্রধানমন্ত্রী মোদীর ভ্রমণ করা ভারতের বাজাজ অটোর তিন-চাকার গাড়িকে নিজেদের তৈরি বলে দাবি করল পাকিস্তানি মিডিয়া 

No Result
View All Result

Recent Posts

  • চাঁদপুরে আওয়ামী লীগের দুই নেতা দীপু মনি ও সুজিত নন্দীর বাড়িতে অগ্নিসংযোগ 
  • প্রধানমন্ত্রী মোদীর ভ্রমণ করা ভারতের বাজাজ অটোর তিন-চাকার গাড়িকে নিজেদের তৈরি বলে দাবি করল পাকিস্তানি মিডিয়া 
  • আয়াপ্পা স্বামীর জন্ম বৃত্তান্ত ও পূজামন্ত্র
  • মগরাহাট পশ্চিমের তৃণমূল বিধায়ক শামিম আহমেদের বাড়িতে পুলিশ ও সিআইডির যৌথ অভিযান 
  • প্রজনন ক্ষমতার পার্থক্যের কারনে ভারতে ২০৭০ সালের মধ্যে ৩% কমে যাবে হিন্দু জনসংখ্যা, মুসলিম জনসংখ্যা বাড়বে ৫% :  পিউ রিসার্চ সেন্টার
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.