• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

লিওনেল মেসিকে বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত করল ফিফা

Eidin by Eidin
February 28, 2023
in খেলার খবর
লিওনেল মেসিকে বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত করল ফিফা
5
SHARES
68
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,প্যারিস,২৮ ফেব্রুয়ারী : আর্জেন্টিনা জাতীয় দলের অধিনায়ক এবং প্যারিস সেন্ট জার্মেই ক্লাবের খেলোয়াড় লিওনেল মেসিকে ২০২২ সালের বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত করল ফিফা । সোমবার রাতে ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত হয় ফিফা পুরস্কার বিতরণী অনুষ্ঠান । ওই অনুষ্ঠানেই মেসির হাতে তুলে দেওয়া হয় সেরা খেলোয়াড়ের খেতাব । মেসি ছাড়াও রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড করিম বেনজেমা এবং প্যারিস সেন্ট জার্মেইয়ের ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে এই পুরস্কারের জন্য অন্য প্রার্থী ছিলেন । কিন্তু কাতার-২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনার চ্যাম্পিয়নশিপে তার অত্যাশ্চর্য পারফরম্যান্সের পরে মেসি দ্বিতীয়বারের মতো বছরের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিততে সক্ষম হন । এর আগে তিনি ২০১৯ সালে প্রথমবারের মতো এই পুরস্কার জিতেছিলেন ।
মেসির পাশাপাশি স্প্যানিশ জাতীয় দলের খেলোয়াড় এবং মহিলা বিভাগে বার্সেলোনা ক্লাবের খেলোয়াড় অ্যালেক্সিয়া পুতলাসকে ২০২২ ফিফা সেরা খেলোয়াড় নির্বাচিত করা হয় । পুরুষ বিভাগে সেরা কোচ নির্বাচিত হন আর্জেন্টিনা জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনি এবং মহিলাদের বিভাগে ইংল্যান্ড মহিলা জাতীয় দলের কোচ সারিনা উইগম্যান । পুরুষ বিভাগে সেরা গোলরক্ষকের পুরস্কার পেয়েছেন আর্জেন্টিনা জাতীয় দলের গোলরক্ষক মার্টিনেজ এবং মহিলাদের বিভাগে ইংল্যান্ড জাতীয় দলের গোলরক্ষক এবং ম্যানচেস্টার ইউনাইটেড মহিলা দলের গোলরক্ষক মেরি আর্পস। উল্লেখ্য, ২০১৬ সাল থেকে ফুটবলের বিভিন্ন বিভাগে বিশ্বসেরা খেলোয়াড় ও কোচ নির্বাচিত করে আসছে ফিফা ।।

Previous Post

ভারতে হামলার জন্য চীন,পাকিস্তান ও হংকং থেকে প্রশিক্ষণ নিয়েছে মধ্যপ্রদেশের সরফরাজ মেমন- চাঞ্চল্যকর তথ্য উঠে এল এনআইএ- এর তদন্তে

Next Post

তৃণমূল কংগ্রেসের টুইটার অ্যাকাউন্ট হ্যাক, নতুন নাম “যুগা ল্যাবস নিউজ”

Next Post
তৃণমূল কংগ্রেসের টুইটার অ্যাকাউন্ট হ্যাক, নতুন নাম “যুগা ল্যাবস নিউজ”

তৃণমূল কংগ্রেসের টুইটার অ্যাকাউন্ট হ্যাক, নতুন নাম "যুগা ল্যাবস নিউজ"

No Result
View All Result

Recent Posts

  • কলেজে পড়ায় সময় প্রেম ও ধর্মান্তরিত হয়ে বিয়ে, স্বামী ছেড়ে দিলে ভিক্ষাবৃত্তি এবং শেষে মৃত্যু : সাভারের সুবর্ণা মোহন্ত থেকে সুবর্না সেলিম হওয়া ছাত্রীর করুণ পরিনতির কাহিনী ভাইরাল সোশ্যাল মিডিয়ায় 
  • ভারত ও হিন্দু বিদ্বেষী পাকিস্তান প্রেমি বাংলাদেশি অভিনেত্রী মারা গেলেন চেন্নাইয়ের হাসপাতালে 
  • নিট-ইউজি ২০২৬ প্রশ্নপত্র ফাঁস মামলার মূল পান্ডা রসায়ন শিক্ষক পিভি কুলকার্নিকে গ্রেপ্তার করেছে সিবিআই 
  • কিছু বেকার মানুষ গণমাধ্যম ও আন্দোলনকর্মীর ছদ্মবেশে তেলাপোকার মতো ব্যবস্থার ওপর ঝাঁপিয়ে পড়ে : প্রধান বিচারপতি সূর্যকান্ত
  • কাটোয়ায় রেলদপ্তরের জায়গা ঘিরতে গিয়ে স্থানীয়দের পাথরবাজিতে জখম ৫ আরপিএফ কর্মী
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.