• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

বামপন্থী নেতা বিকাশ রঞ্জনের দাবি “রামচন্দ্র গোমাংস খেতেন” ! হিন্দুত্ববাদী নেতার প্রশ্ন : “এর পরেও সিপিএম-কে ভোট দেবেন?”

Eidin by Eidin
April 20, 2026
in কলকাতা, রাজ্যের খবর
বামপন্থী নেতা বিকাশ রঞ্জনের দাবি “রামচন্দ্র গোমাংস খেতেন” ! হিন্দুত্ববাদী নেতার প্রশ্ন : “এর পরেও সিপিএম-কে ভোট দেবেন?”
3
SHARES
48
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২০ এপ্রিল : ফের বিতর্কিত মন্তব্য করেছেন সিপিএম নেতা ও যাদবপুর কেন্দ্রে সিপিএম প্রার্থী বিকাশরঞ্জন ভট্টাচার্য। তিনি একটি টিভি চ্যানেলে সাক্ষাৎকারে দাবি করেছেন, ‘স্বয়ং শ্রীরাম গরুর মাংস খেতেন’ । এদিকে তার এই বিতর্কিত মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন হিন্দুত্ববাদী নেতা সৌরিশ মুখার্জি । তিনি সিপিএম-কে ভোট না দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন । 

বিকাশরঞ্জন ভট্টাচার্যের ওই বিতর্কিত মন্তব্যের ভিডিও ক্লিপটি এক্স-এ শেয়ার করেছেন সৌরিশ মুখার্জি । যেখানে সিপিএমের প্রার্থীকে বলতে শোনা যায়, ‘স্বয়ং শ্রীরাম গরুর মাংস খেতেন । কোথায় বলা আছে গরুর মাংস খাওয়া হিন্দুদের পক্ষে উপযোগী নয় ? একটা লাইন দেখাতে পারবেন ? বরং আমিই বলছি, আমি খুব জোড় গলায় বলছি যে এই সমস্ত গ্রন্থে গরুর মাংস খাওয়াটা একটা উৎপাদক খাদ্য হিসেবে গৃহীত হয়েছে । স্বয়ং শ্রীরাম গরুর মাংস খেতেন ।’

প্রতিক্রিয়ায় সৌরিশ মুখার্জি লিখেছেন,’বামপন্থী নেতা বিকাশ রঞ্জন দাবি করেছেন যে স্বয়ং ভগবান রামও গরুর মাংস খেতেন—এই দাবিটিকে অনেকেই পাণ্ডিত্য হিসেবে না দেখে, বরং গভীরভাবে প্রোথিত বিশ্বাসকে লক্ষ্য করে একটি পরিকল্পিত উস্কানি হিসেবে দেখছেন।এই বিষয়টি রাজনীতির ঊর্ধ্বে। এটি সম্মানের একটি মৌলিক প্রশ্ন উত্থাপন করে—একটি দল কি সমর্থন আশা করতে পারে, যখন তাদের কণ্ঠস্বর এমন সব মন্তব্য করে যা লক্ষ লক্ষ মানুষের বিশ্বাসকে অপমান ও অবজ্ঞা করে?একজন হিন্দু হিসেবে, রাজনৈতিক পছন্দ এবং সাংস্কৃতিক আত্মসম্মানের মধ্যে আপনি সীমারেখাটি কোথায় টানবেন?’ এরপর তিনি লিখেছেন,’সিপিএমকে কোনো ভোট নয়…’

Leftist leader Bikash Ranjan claims that even Lord Ram ate beef—an assertion many see not as scholarship, but as a calculated provocation targeting deeply held beliefs.

This goes beyond politics. It raises a basic question of respect—can a party expect support while its voices… pic.twitter.com/luP5YMrkPe

— Sourish Mukherjee (@me_sourish_) April 19, 2026

প্রসঙ্গত,সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য ২০১৫ সালে কলকাতার রাজপথে প্রকাশ্যে গোমাংস খাওয়ার একটি অনুষ্ঠানে অংশ নিয়ে নিজেকে ধর্মনিরপেক্ষ প্রমানের চেষ্টা করেন । তার সঙ্গে যোগ দেন তৃণমূলের সুবোধ সরকারও । যা ঘিরে তোলপাড় পড়ে যায় রাজ্য জুড়ে ৷ হিন্দু সম্প্রদায় তীব্র প্রতিবাদ জানায় । তার উপর ফের “রামচন্দ্র গোমাংস খেতেন” বলে মন্তব্যের ফল ভুগতে হচ্ছে বিকাশ রঞ্জনকে । যাদবপুরের সিপিএমের প্রার্থী ৭৫ বছর বয়সী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে  ‘কুখাদ্যভোজী’ আখ্যা দিয়ে বাড়িতে ঢুকতে বাধা দেওয়ার খবর সামনে আসছে । সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি পোস্টারে দাবি করা হয়েছে, গোমাংস ভক্ষণের কারণে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে গৃহদেবতার মন্দিরে প্রবেশ করতে দেওয়া হবে না। যদিও নিজের মন্তব্যে অনড় ওই বামপন্থী নেতা ।। 

Tags: Beef ControversyCPM Leder BikashRanjan BhattacharyaKolkataWestBengal Election 2026
Previous Post

অষ্টবক্র গীতা পঞ্চদশোঽধ্যায়ঃ : অহঙ্কার বর্জন করে শুদ্ধ চৈতন্যরূপে স্থিত হওয়ার শিক্ষা দেওয়া হয়েছে

No Result
View All Result

Recent Posts

  • বামপন্থী নেতা বিকাশ রঞ্জনের দাবি “রামচন্দ্র গোমাংস খেতেন” ! হিন্দুত্ববাদী নেতার প্রশ্ন : “এর পরেও সিপিএম-কে ভোট দেবেন?”
  • অষ্টবক্র গীতা পঞ্চদশোঽধ্যায়ঃ : অহঙ্কার বর্জন করে শুদ্ধ চৈতন্যরূপে স্থিত হওয়ার শিক্ষা দেওয়া হয়েছে
  • ইতালির গুরুদ্বারে বৈশাখী উৎসবে ২ ভারতীয়কে গুলি করে হত্যা ; হামলাকারী ১২ রাউন্ড গুলি চালিয়েছিল 
  • মাত্র ৫ বছর বয়সী মেয়েকে ধর্ষণ, অভিযুক্ত মমিনুর রহমানকে গাছে বেঁধে বেদম পেটালো ক্ষিপ্ত জনতা 
  • রাধা কৃষ্ণ মন্দিরের গেটে প্রস্রাব ভরা কনডম ঝুলিয়ে দিয়েছিল ফাহিম, সিসিটিভি ফুটেজে চিহ্নিত করে পাকড়াও করেছে দিল্লি পুলিশ
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.