• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

ইংরেজি মাধ্যম আবাসিক স্কুলে দুঃস্থ শিশুদের খ্রিস্টান ধর্মে  ধর্মান্তরিত করার অভিযোগ ঘিরে উত্তাল কাটোয়া 

Eidin by Eidin
July 5, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
ইংরেজি মাধ্যম আবাসিক স্কুলে দুঃস্থ শিশুদের খ্রিস্টান ধর্মে  ধর্মান্তরিত করার অভিযোগ ঘিরে উত্তাল কাটোয়া 
4
SHARES
52
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),০৫ জুলাই : বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে দুঃস্থ শিশুদের খ্রিস্টান ধর্মান্তরকরণের অভিযোগ ঘিরে উত্তাল হয়ে উঠল পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহর । ক্ষিপ্ত জনতা স্কুলটিকে ঘিরে ধরে তুমুল বিক্ষোভ দেখায় । খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কাটোয়া থানার পুলিশ ৷ পুলিশ অত্যন্ত দ্রুততার সঙ্গে স্কুলের তিন জনকে উদ্ধার করে নিরাপদে সরিয়ে নিয়ে গেলে তারা জনরোষের হাত থেকে রক্ষা পায় । এই ঘটনার প্রতিবাদে বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে কাটোয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে । 

কাটোয়া শহরের পাবনা কলোনি এলাকায় রয়েছে ওই বেসরকারি ইংরেজি মাধ্যম আবাসিক স্কুলটি । এলাকার একটি বাড়ি কিনে ২০১৯ সাল থেকে স্কুলটি চালু করা হয়েছে । প্রায় ৪০ জন ছাত্রছাত্রী রয়েছে। তার মধ্যে ১৫ থেকে ২০ জন আবাসিক পড়ুয়া রয়েছে । বিশ্ব হিন্দু পরিষদের স্থানীয় নেতা শ্রীকান্ত চট্টোপাধ্যায়ের অভিযোগ,’স্কুলে সাধারণ শিক্ষার আড়ালে ধর্মীয় প্রচার চালানো হত। দারিদ্রের সুযোগ নিয়ে দুঃস্থ পরিবারের শিশুদের নিয়মিত বাইবেল পড়ানো হয় । অসুস্থ ব্যক্তিদের চিকিৎসার জন্য হাসপাতালে না গিয়ে বাইবেল পাঠের মাধ্যমে সুস্থ হওয়ার পরামর্শ দেওয়া হত। এমনকি এতে অনেক দুরারোগ্য ব্যাধিও সেরে যায় বলে প্রচার করত স্কুল কর্তৃপক্ষ ৷’ 

স্থানীয় বাসিন্দা সাগতা দেবনাথ, শিবানি দাস এবং পূর্ণিমা দে-র দাবি, দীর্ঘদিন ধরেই স্কুলে শিশুদের উপর খ্রিস্টধর্ম গ্রহণের জন্য মানসিক চাপ সৃষ্টি করা হচ্ছিল। শুধু তাইই নয়, এলাকার মন্দির নিয়েও তারা পুলিশের কাছে অভিযোগ জানিয়েছিল ।’ তাঁরা বলেন,’আমরা চাই স্কুলে শুধুই পড়াশোনা হোক।কোনও নির্দিষ্ট ধর্মের শিক্ষা বা প্রচার চলবে না৷’  

রবিবার সকালে এই অভিযোগের জেরে এলাকার বাসিন্দারা স্কুল ঘেরাও করেন। পরে তাঁদের একাংশ স্কুলের ভিতরে প্রবেশ করে বিক্ষোভ দেখান।  কিছু খ্রিষ্ট ধর্মীয় বই বাইরে ফেলে দেওয়া হয়। ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। যদিও অভিযোগ প্রসঙ্গে স্কুল কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।।

Tags: BurdwanKatwaWestbengal
Previous Post

মলত্যাগের সময় রক্তপাত হচ্ছিল ৮ বছরের শিশুর, অর্শ ভেবে চিকিৎসা করাতে নিয়ে গিয়ে প্রকাশ্যে এল সমকামী মাদ্রাসা শিক্ষক ও ৩ ছাত্রের কুকীর্তি 

Next Post

বিজেপি সরকারের “রথযাত্রা বাম্পার” অনুদান ঘোষণা 

Next Post
বিজেপি সরকারের “রথযাত্রা বাম্পার” অনুদান ঘোষণা 

বিজেপি সরকারের "রথযাত্রা বাম্পার" অনুদান ঘোষণা 

No Result
View All Result

Recent Posts

  • বিজেপি সরকারের “রথযাত্রা বাম্পার” অনুদান ঘোষণা 
  • ইংরেজি মাধ্যম আবাসিক স্কুলে দুঃস্থ শিশুদের খ্রিস্টান ধর্মে  ধর্মান্তরিত করার অভিযোগ ঘিরে উত্তাল কাটোয়া 
  • মলত্যাগের সময় রক্তপাত হচ্ছিল ৮ বছরের শিশুর, অর্শ ভেবে চিকিৎসা করাতে নিয়ে গিয়ে প্রকাশ্যে এল সমকামী মাদ্রাসা শিক্ষক ও ৩ ছাত্রের কুকীর্তি 
  • বারুইপুরে ১২ বছরের কিশোরীকে অপহরণ-ধর্ষণের পর খুন করে পুকুরের জলে ফেলে দেওয়ার অভিযোগ, গ্রেপ্তার এক  
  • চাঁচলে পার্টি অফিসের দখল ঘিরে তুমুল সংঘর্ষে জড়াল কংগ্রেসের দুই গোষ্ঠীর লোকজন 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.