• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

‘কালীঘাট তৃণমূল’-এর ২১ জুলাই মঞ্চ ভাঙচুর, মধ্যরাতে ছুটলেন মমতা-অভিষেক : বাড়িতে হামলার আশঙ্কায় আতঙ্কিত কুণাল 

Eidin by Eidin
July 21, 2026
in কলকাতা, রাজ্যের খবর
‘কালীঘাট তৃণমূল’-এর ২১ জুলাই মঞ্চ ভাঙচুর, মধ্যরাতে ছুটলেন মমতা-অভিষেক : বাড়িতে হামলার আশঙ্কায় আতঙ্কিত কুণাল 
4
SHARES
52
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২১ জুলাই : আজ মঙ্গলবার একুশে জুলাইয়ের শহিদ সভার সভার ঠিক আগের রাতে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ল কলকাতায় । কলকাতার বিড়লা তারামণ্ডলের সামনে ‘কালীঘাট তৃণমূল’-এর মূল সভামঞ্চ ভাঙচুর করার গুরুতর অভিযোগ উঠল । এই ঘটনায় বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলেছে মমতা ব্যানার্জি । তিনি এই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘বর্বরোচিত আক্রমণ! আবারও প্রমাণ হয়ে গেল জনবিরোধী বিজেপি সরকার মানুষের গণতান্ত্রিক অধিকারকে কতটা ভয় পায়। কাপুরুষের মতো রাতের অন্ধকারে এসে আমাদের একুশে জুলাইয়ের সভামঞ্চ ভাঙচুর করেছে বিজেপির গুন্ডাবাহিনী।এটি কেবল একটি মঞ্চ ভাঙার ঘটনা নয়, এটি সরাসরি রাজ্যের সাধারণ মানুষ এবং আমাদের অগণিত কর্মী-সমর্থকদের গণতান্ত্রিক অধিকার ও অনুভূতির ওপর পরিকল্পিত আক্রমণ।’ তিনি আরও লিখেছেন, ‘আজ দেশের গণতন্ত্র চরম বিপদের মুখে এসে দাঁড়িয়েছে। পুলিশ-প্রশাসন নীরব দর্শকের ভূমিকায়। সাধারণ মানুষের কণ্ঠস্বরকে স্তব্ধ করতে এবং একুশে জুলাইয়ের ঐতিহাসিক সমাবেশকে আটকাতে মরিয়া হয়ে উঠেছে এই ফ্যাসিবাদী শক্তি। কিন্তু বিজেপি ভুলে গেছে- মঞ্চ ভাঙা যায়, কিন্তু মানুষের মন থেকে শহিদ স্মরণের প্রতিজ্ঞা ভাঙা যায় না। তৃণমূল কংগ্রেসের প্রতিটি কর্মী-সমর্থক আরও বেশি দৃঢ়প্রতিজ্ঞ।’ 

এদিকে ভাঙচুরের পাওয়া মাত্রই মধ্যরাতে সোজা বিড়লা তারামণ্ডলের সামনে পৌঁছে যান মমতা । সঙ্গে ছিলেন দলের সাংসদ কল্যাণ ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি,ডেরেক ও’ব্রায়েন ও দোলা সেন। গভীর রাতে ঘটনাস্থলে দাঁড়িয়েই হাতমাইক হাতে সরব হন মমতা । বিজেপির বিরুদ্ধে বিস্তর অভিযোগ তোলেন তিনি । দলের সভার সুরক্ষায় ও সার্বিক পরিস্থিতি তদারকি করতে রাতভর বিড়লা তারামণ্ডলের সামনের সেই সভামঞ্চেই উপস্থিত থেকে পাহারা দেন। 

প্রসঙ্গত, এবারে কলকাতায় ৪ মঞ্চে ২১শে জুলাই শহিদ দিবসের সমাবেশ হতে চলেছে । ঋতব্রত ব্যানার্জির নেতৃত্বাধীন “নতুন তৃণমূল” মেয়ো রোডে গান্ধীমুর্তির পাদদেশে সমাবেশ করবে । আলাদা কর্মসূচি করবে তৃণমূল ভেঙে এনসিপিআই (NCPI)-এ যোগ দেওয়া ২০ জন সাংসদরা । শুভঙ্কর সরকারের নেতৃত্বাধীন প্রদেশ কংগ্রেস শহিদ মিনার চত্ত্বরে পৃথকভাবে এই সমাবেশের আয়োজন করতে চলেছে ।  অন্যদিকে দীর্ঘ আইনি লড়াইয়ের পর বিড়লা তারামণ্ডলের সামনে “কালীঘাট তৃণমূল”কে  একুশে জুলাইয়ের শহিদ সমাবেশ করার বিশেষ অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট । গতকাল বিকেলে গুটিকয়েক নেতাকর্মীদের সাথে সভাস্থল পরিদর্শন করেন মমতা ব্যানার্জি । কিন্তু রাতেই ঘটে ভাঙচুরের ঘটনা । 

এদিকে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ তার বাড়িতে হামলার আশঙ্কা প্রকাশ করেছেন । তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন,’এখন গভীর রাতে বিশেষ সূত্রে আমি খবর পেলাম সকাল 6:30র পর থেকে আমার বাড়িতে পরিকল্পিত হামলা করা হবে। আমাকে কোনো অবস্থায় আজ বেরিয়ে সভায় যেতে দেওয়া হবে না। বেরোতে গেলে শারীরিক আক্রমণ করা হবে। সন্ধেয় একজনের বাড়িতে ছজনের আলোচনা এবং ফোনে আর দুজন, এই পরিকল্পনা নিয়েছে।’।

Tags: KolkataWestbengal
Previous Post

“বালা রক্ষা স্তোত্রম” :  শিশুদের বিভিন্ন রোগবালাই ও অশুভ শক্তি থেকে রক্ষা করার জন্য ভাগবত পুরাণের একটি অত্যন্ত শক্তিশালী স্তোত্র

Next Post

ইরানে রাতভর আমেরিকার হামলা 

Next Post
ইরানে রাতভর আমেরিকার হামলা 

ইরানে রাতভর আমেরিকার হামলা 

No Result
View All Result

Recent Posts

  • “দিল্লি হলে টলমল, এরা হবে ঢলঢল” : “শহীদ স্মরণ” সমাবেশে বিজেপিকে নিশানা করতে নতুন শ্লোগান আমদানি করলেন মমতা ব্যানার্জি  
  • শাবানা আজমিদের মত মার্কিন ডিপ স্টেট “ভাড়াটেদের” বিরুদ্ধে আওয়াজ তোলার আহ্বান জানালেন সাংবাদিক শোয়েব চৌধুরী 
  • ইংল্যান্ডের কাছে ওডিআই সিরিজ শোচনীয় পরাজয়ের পর তীব্র সমালোচনার মুখে পড়েছেন গৌতম গম্ভীর 
  • ৭টি প্রধান আইন প্রণয়ন ও ৫টি গুরুত্বপূর্ণ বিলের মাধ্যমে এক উচ্চাভিলাষী সংস্কার কর্মসূচি হাতে নিয়েছে মোদী সরকার 
  • চরম শঙ্কটে বাংলাদেশের সংখ্যালঘুরা, লালমনিরহাটে হিন্দু কিশোরীকে বাড়ি থেকে তুলে নিয়ে গেল মহম্মদ রিপন ইসলাম নামে এক যুবক ও তার দলবল 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.