• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

“সব আমার কপালের দোষ” : ‘দিদির ভাষণ’ শুনতে না পেয়ে  তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার ‘কালীঘাট তৃণমূল’ নেতার আক্ষেপ 

Eidin by Eidin
July 21, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
“সব আমার কপালের দোষ” : ‘দিদির ভাষণ’ শুনতে না পেয়ে  তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার ‘কালীঘাট তৃণমূল’ নেতার আক্ষেপ 
4
SHARES
53
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,হুগলি,২১ জুলাই : আজ মঙ্গলবার কলকাতার বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে ‘কালীঘাট তৃণমূল’-এর ‘শহীদ দিবস’ সমারোহ হয় । সভায় মূল বক্তা ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি । ওই সভায় যাওয়া কথা ছিল হুগলি জেলার শ্রীরামপুর সাংগঠনিক জেলা সভাপতি ও প্রাক্তন বিধায়ক অসিত মজুমদারের। সকালেই সেই মতো তৈরী হচ্ছিলেন তিনি। কিন্তু সেই সময় তাঁর বাড়িতে হাজির হয় চুঁচুড়া থানার পুলিশের একটি দল। প্রাক্তন তৃণমূল বিধায়ককে থানায় নিয়ে আসে। কেন তাকে গ্রেপ্তার করা হল ? সাংবাদিকরা এই প্রশ্ন করতে অসিত উত্তর দেন, ‘ আর বলব, সব আমার কপালের দোষ’৷ তার অভিযোগ,দলনেত্রীর সভায় যেতে না দেওয়ার জন্যই পুলিশ তাকে ধরেছে। 

তবে পুলিশ সূত্র থেকে জানা গেছে ভিন্ন কথা । জানা গেছে,গত ৩১ মে চুঁচুড়ায় একটি পথ অবরোধ কর্মসূচি করেন অসিত মজুমদার । সেই সময় অশান্তির অভিযোগে অসিত-সহ কয়েকজনকে তৃণমূল কর্মীকে গ্রেফতার করেছিল পুলিশ । তাঁদের বিরুদ্ধে পুলিশের কাজে বাধা, ধাক্কাধাক্কি-সহ একাধিক অভিযোগ উঠেছিল। পরে তাঁর বিরুদ্ধে তোলাবাজি, শ্লীলতাহানি এবং পুরনো একটি ধর্ষণের চেষ্টার অভিযোগও মামলায় যুক্ত হয় । প্রায় ১৯ দিন জেলে থাকার পর জামিনে মুক্তি পেয়েছিলেন অসিত।

অসিতের ঘনিষ্ঠদের দাবি, প্রথমে ভুয়ো সিবিআই আধিকারিক পরিচয় দিয়ে তাঁর বাড়িতে হুমকি ও টাকা চাওয়ার ঘটনায় ধৃত এক ব্যক্তিকে শনাক্ত করতে তাঁকে আজ থানায় ডাকা হয়েছিল। পরে অন্য একটি মামলায় গ্রেফতার করা হয় তাকে । 

উল্লেখ্য,আজ ২১ জুলাই । ২০১১ সালে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই এই দিনটি “শহীদ দিবস” হিসাবে পালন করে আসছেন । কলকাতার ধর্মতলায় প্রতিবছর বিশাল জনসভা করতেন তিনি । কিন্তু এবারে চিত্রটা ভিন্ন । ২০২৬-এর ভোটে শোচনীয় পরাজয়ের পর তৃণমূল তিন ভাগে বিভক্ত । তিন দলই পৃথকভাবে দিনটি পালন করেছে । কোনো দলকেই ধর্মতলায় সভা করার অনুমতি দেয়নি পুলিশ ৷ আদালতের অনুমতিক্রমে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে সভা করেন মমতা ব্যানার্জি । তবে তার সভা ছিল জৌলুশহীন । তুলনামূলক ভাবে ‘নতুন তৃণমূল’কে আজ শহীদ দিবস ধুমধাম করেই পালন করতে দেখা যায় ।। 

Previous Post

“দিল্লি হলে টলমল, এরা হবে ঢলঢল” : “শহীদ স্মরণ” সমাবেশে বিজেপিকে নিশানা করতে নতুন শ্লোগান আমদানি করলেন মমতা ব্যানার্জি  

Next Post

আরশোলা পার্টির কর্মসূচি হ্যাইজ্যাক করে নিল কংগ্রেস ও বামপন্থীরা, লন্ডনেও বামপন্থীদের  বিক্ষোভ : ক্রমশ স্পষ্ট হচ্ছে বাংলাদেশের কায়দায় নরেন্দ্র মোদীকে সরাতে মার্কিন “ডিপ স্টেটের” ষড়যন্ত্র 

Next Post
আরশোলা পার্টির কর্মসূচি হ্যাইজ্যাক করে নিল কংগ্রেস ও বামপন্থীরা, লন্ডনেও বামপন্থীদের  বিক্ষোভ : ক্রমশ স্পষ্ট হচ্ছে বাংলাদেশের কায়দায় নরেন্দ্র মোদীকে সরাতে মার্কিন “ডিপ স্টেটের” ষড়যন্ত্র 

আরশোলা পার্টির কর্মসূচি হ্যাইজ্যাক করে নিল কংগ্রেস ও বামপন্থীরা, লন্ডনেও বামপন্থীদের  বিক্ষোভ : ক্রমশ স্পষ্ট হচ্ছে বাংলাদেশের কায়দায় নরেন্দ্র মোদীকে সরাতে মার্কিন "ডিপ স্টেটের" ষড়যন্ত্র 

No Result
View All Result

Recent Posts

  • “হিন্দুধর্মের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই” : দক্ষিণের খলনায়ক প্রকাশ রাজ
  • “ভাইপোপন্থী তৃণমূলকে নিশ্চিহ্ন করে দেবো” : ‘গরুর গাড়ির হেডলাইট’ অভিষেক ব্যানার্জিকে চ্যালেঞ্জ শুভেন্দু অধিকারীর  
  • মেয়ে সুপ্রিয়া সুলে সাথে নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করলেন শারদ পাওয়ার 
  • “ওরা সাজানো বিরোধী বি-টিম দিয়ে নির্বিষ ভাষণ চায়” : কুণাল ঘোষকে বিধানসভা থেকে বের করে দেওয়ার প্রতিক্রিয়া জানালেন মমতা ব্যানার্জি 
  • কালিয়াচকে জাতীয় সড়কের দু’ধারে বড়সড় জবদখল উচ্ছেদ অভিযান 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.