• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

তৃণমূলের দলীয় অফিসের সামনে ফুলের টব ভাঙল দুষ্কৃতি

Eidin by Eidin
January 19, 2022
in রাজ্যের খবর
তৃণমূলের দলীয় অফিসের সামনে ফুলের টব ভাঙল দুষ্কৃতি
তৃণমূল কার্যালয় । সিসিটিভি ফুটেজের স্ক্রীন শর্ট । গুসকরা ।
7
SHARES
105
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

জ্যোতি প্রকাশ মুখার্জ্জী,গুসকরা(পূর্ব বর্ধমান),১৯ জানুয়ারী : গত ১৯ শে জানুয়ারি রাতের অন্ধকারে তৃণমূলের দলীয় অফিসের সামনে রাখা বেশ কয়েকটি ফুলের টব ভাঙল জনৈক দুষ্কৃতি। ঘটনাটি গুসকরা শহরের দলের প্রধান কার্যালয়ের সামনে মধ্যরাতের পর ঘটে। ভোর পাঁচটা নাগাদ বিষয়টি চোখে পড়ে দলের সর্বক্ষণের কর্মী বুদ্ধদেব মুখার্জ্জীর। রাত প্রায় ১১ টা পর্যন্ত দলীয় অফিসে থাকলেও অন্যান্য দিনের মত রাতের দিকে তিনি নিজের বাড়িতে শুতে চলে যান। প্রতিদিনের অভ্যাসমত প্রাতঃভ্রমণে বের হলে বিষয়টি তার নজরে পড়ে। সঙ্গে সঙ্গে তিনি বিষয়টি কাছাকাছি থাকা দলের অপর এক দলীয় কর্মীকে জানান। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দলের অন্যান্য কর্মীরা বিষয়টি জানতে পারে। দলীয় অফিসের সামনে ফুলের টব ভাঙার ঘটনাটি প্রকাশ্যে এলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় ।
দলীয় অফিসের উল্টোদিকে থাকা একটি ওষুধের দোকানের সি.সি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে দলীয় অফিসের সামনে রাখা ফুলের টবগুলি মুখ ঢাকা জনৈক দুষ্কৃতি লাথি মেরে ফেলে দিচ্ছে। মুখ ঢাকা থাকার জন্য যদিও দুষ্কৃতিকে চিনতে পারা যাচ্ছেনা ।
গুসকরা তৃণমূল শহর সভাপতি কুশল মুখার্জ্জী বললেন – অফিসের সামনের অংশের সৌন্দর্য বৃদ্ধির জন্য আমরা ফুলের টবগুলি রেখেছিলাম। সেগুলি যে কোনো দুষ্কৃতি ভেঙে দিতে পারে সেটা আমাদের কল্পনার বাইরে ছিল। যে সময় ঘটনাটি ঘটেছে তাতে আমরা নিশ্চিত দুষ্কৃতি স্হানীয় বাসিন্দা। কারণ শীতের রাতে বাইরে থেকে কোনো দুষ্কৃতি নিশ্চয়ই ফুলের টব ভাঙতে আসবেনা। ফুটেজ দেখে আপাতত দলীয় কর্মীরাই দুষ্কৃতিকে সনাক্ত করার চেষ্টা করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত জানা যাচ্ছে যে স্হানীয় বিধায়ক অভেদানন্দ থাণ্ডারের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।।

Previous Post

গেরুয়া শিবির থেকে ডজন খানেক নেতাকে দলে টানার পর খোদ অখিলেশ যাদবের পরিবারে ভাঙন ধরালো বিজেপি

Next Post

পুকুরে ঝাঁপ দিয়ে আত্মঘাতী ব্যক্তি, দেহ উদ্ধার করল বিপর্যয় মোকাবিলা দফতরের ডুবুরি

Next Post
পুকুরে ঝাঁপ দিয়ে আত্মঘাতী ব্যক্তি, দেহ উদ্ধার করল বিপর্যয় মোকাবিলা দফতরের ডুবুরি

পুকুরে ঝাঁপ দিয়ে আত্মঘাতী ব্যক্তি, দেহ উদ্ধার করল বিপর্যয় মোকাবিলা দফতরের ডুবুরি

No Result
View All Result

Recent Posts

  • বর্ধমানের দিকে দিকে আটকে দেওয়া হল আশাকর্মীদের, কলকাতার রাস্তায় বিশাল ব্যারিকেড করে প্রস্তুত পুলিশ ; আশাকর্মীদের স্বাস্থ্যভবন অভিযানে সরকারের এই প্রকার কঠোর আচরণের নিন্দায় সরব শুভেন্দু অধিকারী 
  • “ওরা চায় মুর্শিদাবাদের ২৮ শতাংশ হিন্দু জমি-জায়গা বেচে দিয়ে পালিয়ে যাক,এটা আন্তর্জাতিক ষড়যন্ত্র” : বেলডাঙ্গার দাঙ্গার প্রতিক্রিয়ায় বললেন শুভেন্দু অধিকারী 
  • বাংলাদেশে আরও ৩ হিন্দু যুবককে খুন 
  • শ্রীমদ্ভগবদ্গীতা মূলম্ – ষোড়শ অধ্যায়ঃ : শাস্ত্রানুগ কর্ম করে কিভাবে আত্মশুদ্ধির মাধ্যমে পরম সত্য উপলব্ধি করা যায় তার পথ দেখিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ
  • ইরানকে পৃথিবীর বুক থেকে মুছে দেওয়ার হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.