• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

নাগপুর টেস্টে অস্ট্রেলিয়াকে ইনিংস ও ১৩২ রানে হারালো ভারত

Eidin by Eidin
February 11, 2023
in খেলার খবর
নাগপুর টেস্টে অস্ট্রেলিয়াকে ইনিংস ও ১৩২ রানে হারালো ভারত
5
SHARES
68
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,নাগপুর,১১ ফেব্রুয়ারী : নাগপুর টেস্ট ম্যাচের তৃতীয় দিনে অস্ট্রেলিয়াকে ইনিংস ও ১৩২ রানে হারালো ভারত । এই জয়ে ৪ ম্যাচের টেস্ট সিরিজে ১-০ তে এগিয়ে গেল টিম ইন্ডিয়া । প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়া এবং দুর্দান্ত হাফ সেঞ্চুরি করা রবীন্দ্র জাদেজা প্রথম টেস্টে জয়ের মূল নায়ক । কিন্তু আম্পায়ারদের অনুমতি ছাড়াই ফোলা আঙুলে মলম লাগানোর জন্য রবীন্দ্র জাদেজাকে তার ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে । এতে কিছুটা হলেও হতাশ ভারতের সমর্থকরা । আসলে নাগপুর টেস্ট ম্যাচের প্রথম দিনের পর, পেসার মোহাম্মদ সিরাজের হাত থেকে ক্রিম নিয়ে জাদেজা তার বাম তর্জনীতে ঘষার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। এই ভিডিও সামনে আসার পর অস্ট্রেলিয়া অভিযোগ তোলে বলে ক্রিম লাগিয়ে বল টেম্পারিং করেছেন জাদেজা । এরপরেই তাঁকে আইসিসি আচরণবিধির বিধি ২.২০ এর লঙ্ঘনের অভিযোগে জরিমানা করার কথা ঘোষণা করা হয় ।
টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস গুটিয়ে যায় ১৭৭ রানে । জবাবি ব্যাটিংয়ে ভারত প্রথম ইনিংসে ৪০০ রান করে । ভারতের হয়ে অধিনায়ক রোহিত শর্মা ১২০, জাদেজা ৭০ এবং অক্ষর প্যাটেল ৮৪ রান করেন । অস্ট্রেলিয়ার সামনে ৩০০ রানের লক্ষ্য রাখে ভারত । কিন্তু অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে স্মিথ ছাড়া কোনো ব্যাটসম্যান ২০ বা তার বেশি রান করতে পারেনি । অসিরা যে পদ্ধতির সাথে ব্যাটিং করেছে তা নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন অধিনায়ক স্মিথ ৷ দ্বিতীয় টেস্ট ম্যাচটি হবে ১৭ ফেব্রুয়ারী দিল্লিতে ।অস্ট্রেলিয়া একটি শক্তিশালী একাদশ নিয়ে ভারতের বিরুদ্ধে মাঠে নামবে বলে আশা করা হচ্ছে ।।

Previous Post

উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে দুই মন্দিরে প্রতিমা ভাঙচুর, রাধাদেবীর কাপড় খুলে দিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা

Next Post

এক মাসে বেলুচিস্তান থেকে ১৮ জন ছাত্র ও ১ সাংবাদিকসহ ৪১ জনকে গায়েব করে দিয়েছে পাকিস্থান

Next Post
এক মাসে বেলুচিস্তান থেকে ১৮ জন ছাত্র ও ১ সাংবাদিকসহ ৪১ জনকে গায়েব করে দিয়েছে পাকিস্থান

এক মাসে বেলুচিস্তান থেকে ১৮ জন ছাত্র ও ১ সাংবাদিকসহ ৪১ জনকে গায়েব করে দিয়েছে পাকিস্থান

No Result
View All Result

Recent Posts

  • রাজগঞ্জে পরাজিত তৃণমূল প্রার্থী স্বপ্না বর্মনের বিরুদ্ধে নিজেই নিজের বাড়িতে আগুন লাগিয়ে প্রতিবেশীদের ফাঁসানোর চেষ্টার অভিযোগ উঠল 
  • শুভেন্দু অধিকারীকে “বেস্ট মুখ্যমন্ত্রী” আখ্যা মিঠুন চক্রবর্তীর, পালটা “মহাগুরু”র অবদানের প্রশংসা মুখ্যমন্ত্রীর 
  • বিজেপি নেতার উপর সশস্ত্র হামলাার ঘটনায় জামালপুরে গ্রেপ্তার আরো এক তৃণমূল নেতা
  • ধর্মস্থলে শব্দ বিধি নিয়ে পুলিশের সতর্কতার জেরে আসানসোলের জাহাঙ্গির মহলা পুলিশ ফাঁড়িতে হামলা, ব্যাপক ভাঙচুর চালালো উন্মত্ত জনতা, আহত বেশ কয়েকজন পুলিশকর্মী 
  • স্বামীকে হত্যার পর মাংসের কিমা বানালো স্ত্রী আসমা আক্তার ; বাংলাদেশের শরীয়তপুরের ঘটনা  
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.