• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

বাংলাদেশের সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে ‘মানসিক ভারসাম্যহী’ যুবককে পিটিয়ে মারল ধর্মোন্মাদের দল  

Eidin by Eidin
October 14, 2026
in আন্তর্জাতিক
বাংলাদেশের সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে ‘মানসিক ভারসাম্যহী’ যুবককে পিটিয়ে মারল ধর্মোন্মাদের দল  
3
SHARES
49
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,১৪ অক্টোবর : বাংলাদেশের সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে ‘মানসিক ভারসাম্যহী’ যুবককে পিটিয়ে মারল ধর্মোন্মাদের দল । ঘটনাটি ঘটেছে সাতক্ষীরার দেবহাটায় ৷ মৃতের নাম ওয়াহিদুজ্জামান শামীম (৪০) । মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যার আগে দেবহাটার কুলিয়া এলাকায় প্রথম দফায় গণপিটুনির শিকার হন শামীম। খবর পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে পুলিশ তাকে উদ্ধার করে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে রাত ৯টার দিকে মিছিল নিয়ে হাসপাতালে গিয়ে তাকে আবারও মারধর করা হয় । মধ্যরাতে তাকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত শামীম দেবহাটা উপজেলার বড় শান্তা গ্রামের মৃত শামছুর রহমানের ছেলে। স্থানীয়রা জানায়, শামীমের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগ তুলে ফেসবুকে লাইভ করেন ফজলুল হক আমিনী নামে এক ব্যক্তি। এ সময় তিনি জনতাকে জড়ো হওয়ার আহ্বান জানান। পরে কুলিয়া এলাকায় গ্রাম্য চিকিৎসক সবুরের চেম্বারের সামনে লোকজন জড়ো হয় । সেখানে চিকিৎসাধীন শামীমকে বের করে প্রথম দফায় মারধর করা হয়।

ফজলুল হক আমিনী বলেন, ‘শামীম গত ছয় মাস ধরে আল্লাহ, রাসুল (সা.) ও ইসলাম ধর্ম নিয়ে আপত্তিকর মন্তব্য করে আসছিলেন। প্রতিবেশী বা অন্য কেউ তার সঙ্গে কথা বললে তিনি ইসলাম বিদ্বেষী কথাবার্তা বলতেন। আজ তৌহিদী জনতা গণপিটুনি দিয়ে তাকে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে।’

শামীমের ছোট ভাই সাগর হোসেন বলেন, তারা পাঁচ ভাই। শামীম ছিলেন চতুর্থ। তিনি মাদ্রাসা থেকে কামিল পাস করার পর জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। তার দুই সন্তান রয়েছে।সাগর বলেন, ‘পারিবারিক সমস্যার কারণে ভাই মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। তিনি কখনো স্বাভাবিক আচরণ করতেন, আবার কখনো অস্বাভাবিক কথাবার্তা বলতেন। তার চিকিৎসা চলছিল । তিনি যদি কোনো অপরাধ করে থাকেন, তাহলে আইনের মাধ্যমে তার বিচার হতে পারত। এভাবে পিটিয়ে তাকে মেরে ফেলা হলো কেন? আমরা কিছুই করতে পারিনি। সামনে এগোলে আমাদেরও মারধর করা হতো।’তিনি আরও বলেন, দুই দিন আগে স্ত্রীর সঙ্গে শামীমের ঝগড়া হয়। ওই সময় তাদের কথাবার্তা আশপাশের কেউ রেকর্ড করে ছড়িয়ে দেন বলে তাদের ধারণা। এতে লোকজন ক্ষুব্ধ হয়ে ওঠে। ঝগড়ার পর শামীম বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন। পরে তাকে কুলিয়ার গ্রাম্য চিকিৎসক সবুরের চেম্বারে চিকিৎসা দেওয়া হচ্ছিল। সেখানেই তাকে প্রথমে মারধর করা হয়। পরে হাসপাতালে গিয়ে আবারও মারধর করে তাকে হত্যা করা হয় ।।

In Satkhira, Bangladesh, a mob of religious zealots beat a ‘mentally unstable’ young man to death over allegations of বাংলাদেশের সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে ‘মানসিক ভারসাম্যহী’ যুবককে পিটিয়ে মারল ধর্মোন্মাদের দল  

এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,১৪ অক্টোবর : বাংলাদেশের সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে ‘মানসিক ভারসাম্যহী’ যুবককে পিটিয়ে মারল ধর্মোন্মাদের দল । ঘটনাটি ঘটেছে সাতক্ষীরার দেবহাটায় ৷ মৃতের নাম ওয়াহিদুজ্জামান শামীম (৪০) । মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যার আগে দেবহাটার কুলিয়া এলাকায় প্রথম দফায় গণপিটুনির শিকার হন শামীম। খবর পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে পুলিশ তাকে উদ্ধার করে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে রাত ৯টার দিকে মিছিল নিয়ে হাসপাতালে গিয়ে তাকে আবারও মারধর করা হয় । মধ্যরাতে তাকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত শামীম দেবহাটা উপজেলার বড় শান্তা গ্রামের মৃত শামছুর রহমানের ছেলে। স্থানীয়রা জানায়, শামীমের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগ তুলে ফেসবুকে লাইভ করেন ফজলুল হক আমিনী নামে এক ব্যক্তি। এ সময় তিনি জনতাকে জড়ো হওয়ার আহ্বান জানান। পরে কুলিয়া এলাকায় গ্রাম্য চিকিৎসক সবুরের চেম্বারের সামনে লোকজন জড়ো হয় । সেখানে চিকিৎসাধীন শামীমকে বের করে প্রথম দফায় মারধর করা হয়।

ফজলুল হক আমিনী বলেন, ‘শামীম গত ছয় মাস ধরে আল্লাহ, রাসুল (সা.) ও ইসলাম ধর্ম নিয়ে আপত্তিকর মন্তব্য করে আসছিলেন। প্রতিবেশী বা অন্য কেউ তার সঙ্গে কথা বললে তিনি ইসলাম বিদ্বেষী কথাবার্তা বলতেন। আজ তৌহিদী জনতা গণপিটুনি দিয়ে তাকে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে।’

শামীমের ছোট ভাই সাগর হোসেন বলেন, তারা পাঁচ ভাই। শামীম ছিলেন চতুর্থ। তিনি মাদ্রাসা থেকে কামিল পাস করার পর জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। তার দুই সন্তান রয়েছে।সাগর বলেন, ‘পারিবারিক সমস্যার কারণে ভাই মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। তিনি কখনো স্বাভাবিক আচরণ করতেন, আবার কখনো অস্বাভাবিক কথাবার্তা বলতেন। তার চিকিৎসা চলছিল । তিনি যদি কোনো অপরাধ করে থাকেন, তাহলে আইনের মাধ্যমে তার বিচার হতে পারত। এভাবে পিটিয়ে তাকে মেরে ফেলা হলো কেন? আমরা কিছুই করতে পারিনি। সামনে এগোলে আমাদেরও মারধর করা হতো।’তিনি আরও বলেন, দুই দিন আগে স্ত্রীর সঙ্গে শামীমের ঝগড়া হয়। ওই সময় তাদের কথাবার্তা আশপাশের কেউ রেকর্ড করে ছড়িয়ে দেন বলে তাদের ধারণা। এতে লোকজন ক্ষুব্ধ হয়ে ওঠে। ঝগড়ার পর শামীম বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন। পরে তাকে কুলিয়ার গ্রাম্য চিকিৎসক সবুরের চেম্বারে চিকিৎসা দেওয়া হচ্ছিল। সেখানেই তাকে প্রথমে মারধর করা হয়। পরে হাসপাতালে গিয়ে আবারও মারধর করে তাকে হত্যা করা হয় ।।

Tags: BangladeshSatkhira
Previous Post

বিলবোর্ড খোলাকে কেন্দ্র করে  হামলার মামলায় শেক্সপিয়র সরণি থানায় হাজিরা দিলেন অভিষেক ব্যানার্জি 

Next Post

কেরালার কোচিতে একটি ৮০০ বছরের প্রাচীন ইহুদি উপাসনালয়ে অগ্নিকাণ্ডে সন্ত্রাসী যোগ 

Next Post
কেরালার কোচিতে একটি ৮০০ বছরের প্রাচীন ইহুদি উপাসনালয়ে অগ্নিকাণ্ডে সন্ত্রাসী যোগ 

কেরালার কোচিতে একটি ৮০০ বছরের প্রাচীন ইহুদি উপাসনালয়ে অগ্নিকাণ্ডে সন্ত্রাসী যোগ 

No Result
View All Result

Recent Posts

  • চতুর্থ টি-টোয়েন্টিতে গেইল- লুইসকে টপকে রেকর্ড গড়লেন শেই হোপ
  • বিতর্কিত ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে নতুন করে সমন জারি করার নির্দেশ দিয়েছে দিল্লির আদালত 
  • ইসরায়েল ও আমেরিকার নির্বাচনের আগেই ইরানের বিরুদ্ধে লড়াই পুনরায় শুরু করার জন্য ট্রাম্পের কাছে আহ্বান জানালেন নেতানিয়াহু 
  • বলিউডের হিন্দুবিদ্বেষী চরিত্র প্রকাশ্যে আনলেন প্রযোজক একতা কাপুর
  • কোচবিহার জেলা পরিষদে নতুন  সভাধিপতি হলেন হিমানি ইশর, তবে তিনি “ঋত” নাকি “মমতা”পন্থী তা এখনো অস্পষ্ট 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.