• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

কালনায় টোটো চালকের ফেসবুকের নেশা নিজের ও যাত্রীদের ভয়ঙ্কর বিপদের মুখে ফেলে দিল 

Eidin by Eidin
June 28, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
কালনায় টোটো চালকের ফেসবুকের নেশা নিজের ও যাত্রীদের ভয়ঙ্কর বিপদের মুখে ফেলে দিল 
4
SHARES
55
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

পারমিতা দত্ত,কালনা(পূর্ব বর্ধমান),২৮ জুন : এমনিতেই ধারন ক্ষমতার থেকে বেশি যাত্রী চাপানো হয়েছিল টোটোয় ৷ ছিল দুই শিশুও । সড়কপথ ধরে প্রবল গতিতে টোটো ছুটিয়ে নিয়ে যাচ্ছিলেন চালক । তারই মাঝে তিনি ফেসবুক চ্যাটে মগ্ন ছিলেন বলে অভিযোগ । আর চালকের ফেসবুকের নেশাই তার নিজের ও যাত্রীদের ভয়ঙ্কর বিপদের মুখে ফেলে দিল । রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি লরির পিছনে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা দেয় টোটোটি । বরাত জোরে কারোর প্রাণহানি না হলেও চালকসহ ৭ যাত্রী গুরুতর আহত হয়েছেন ।  আজ রবিবার দুপুরে এই দুর্ঘটনাটি ঘটে পূর্ব বর্ধমান জেলার কালনায় । আহতদের কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে । 

জানা গেছে,এদিন দুপুরে কালনা থেকে যাত্রী বোঝাই করে ধাত্রীগ্রামের মুখে যাচ্ছিল ওই টোটোটি ৷ টোটোটিতে চালকসহ ৭ জন যাত্রী ছিল । ছিল দুই শিশুও । টোটোটি কালনা-কাটোয়া এসটিকেকে রোড ধরে প্রবল গতিতে টোটোটি যাচ্ছিল বলে অভিযোগ । কালনা হাসপাতালের কাছাকাছি আসতেই রাস্তার পাশে একটি দাঁড় করিয়ে রাখা লরির পিছনে সজোরে ধাক্কা দেয় টোটোটি৷ সংঘর্ষ এতটাই জোরে হয়েছিল যে টোটোটি কার্যত তালগোল পাকিয়ে যায় । 

 ওই টোটোয় ছিলেন ধাত্রীগ্রামের বাসিন্দা পুতুল হেমব্রম নামে এক মহিলা । তিনি বলেন,’এমনিতেই টোটো প্রচন্ড জোরে চলছিল । তার উপর চালক নিজের স্মার্টফোন নিয়ে কিসব খুটখাট করছিলেন । হঠাৎ টোটোটি একটি দাঁড় করিয়ে রাখা লরির পিছনে সজোরে ধাক্কা দিলে আমরা ছিটকে পড়ি ।’

জানা গেছে,হাসপাতাল কাছেই হওয়ায় স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য সেখানে নিয়ে যায় । খবর পেয়ে আহতদের চিকিৎসার তদারকি করতে হাসপাতালে ছুটে আসেন বিজেপির একটি প্রতিনিধি দল। বিজেপি নেতা সুভাষ পাল বলেন, ‘টোটোটি ওভারলোড ছিল এবং প্রচন্ড গতিতে চালানো হচ্ছিল । তার উপর চালক নিজের স্মার্টফোনে বেশি মনযোগী হওয়ায় এই দুর্ঘটনাটি ঘটেছে বলে শুনেছি ।’ জানা গেছে,আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে । পুলিশ দুর্ঘটনাগ্রস্ত টোটোটি আটক করেছে ।। 

Tags: accidentWestbengal
Previous Post

বিধবা মহিলার সঙ্গে সঙ্গমরত অবস্থায় মসজিদের ইমামকে হাতেনাতে ধরল স্থানীয় বাসিন্দারা 

Next Post

গো-হত্যার অভিযোগে মালদার গাজোল-১ পঞ্চায়েতের তৃণমূলের সদস্য কালিম কাওসার সহ গ্রেপ্তার ৪ জন 

Next Post
গো-হত্যার অভিযোগে মালদার গাজোল-১ পঞ্চায়েতের তৃণমূলের সদস্য কালিম কাওসার সহ গ্রেপ্তার ৪ জন 

গো-হত্যার অভিযোগে মালদার গাজোল-১ পঞ্চায়েতের তৃণমূলের সদস্য কালিম কাওসার সহ গ্রেপ্তার ৪ জন 

No Result
View All Result

Recent Posts

  • মুসলিম নরসংহার কেন করতে চেয়েছিল মহম্মদ ফায়াজ প্রেমজি ? পুলিশের জেরায় কবুল করল চাঞ্চল্যকর তথ্য  
  • গো-হত্যার অভিযোগে মালদার গাজোল-১ পঞ্চায়েতের তৃণমূলের সদস্য কালিম কাওসার সহ গ্রেপ্তার ৪ জন 
  • কালনায় টোটো চালকের ফেসবুকের নেশা নিজের ও যাত্রীদের ভয়ঙ্কর বিপদের মুখে ফেলে দিল 
  • বিধবা মহিলার সঙ্গে সঙ্গমরত অবস্থায় মসজিদের ইমামকে হাতেনাতে ধরল স্থানীয় বাসিন্দারা 
  • চিকিৎসার গাফেলতিতে শিশুমৃত্যুর অভিযোগ কালনা হাসপাতালে 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.