• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

টানা বর্ষণে আউশগ্রাম ও ভাতারে ভাঙল মাটির বাড়ি, অজয়ের জল বাড়ায় বন্যার আশঙ্কা

Eidin by Eidin
September 30, 2021
in রাজ্যের খবর
টানা বর্ষণে আউশগ্রাম ও ভাতারে ভাঙল মাটির বাড়ি, অজয়ের জল বাড়ায় বন্যার আশঙ্কা
6
SHARES
85
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

দিব্যেন্দু রায়,বর্ধমান,৩০ সেপ্টেম্বর : টানা বর্ষণের জেরে পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম ও ভাতারে ভেঙে পড়ল একাধিক মাটির বাড়ি । অল্পের জন্য প্রাণে রক্ষা পেলে ভাতারের এক কৃষক পরিবার । এদিকে লাগাতার বৃষ্টিপাত ও ঝাড়খন্ডের ব্যারেজ থেকে জল ছাড়ায় অজয় নদের জলস্তর প্রচুর বেড়ে গেছে । ফলে আউশগ্রাম,মঙ্গলকোট,কেতুগ্রাম ব্লকে অজয় নদ তীরবর্তী গ্রামগুলিতে বন্যার আতঙ্ক সৃষ্টি হয়েছে । প্রশাসনের তরফ থেকে ওই সমস্ত গ্রামের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে বলে জানা গেছে । এদিকে বৃহস্পতিবার কেতুগ্রামের চরকির কাছে অজয়নদের বাঁধের পরিস্থিতি খতিয়ে দেখতে আসেন সেচ দফতরের একটি প্রতিনিধিদল ।
স্থানীয় সূত্রে জানা গেছে,প্রবল বর্ষণের সময় আউশগ্রামের ডাঙ্গাপাড়া ও গেরাই গ্রামের একটি করে মাটির বাড়ি ভেঙে পড়েছে । পাশাপাশি এদিন সকালে বৃষ্টিপাতের সময় ভাতার থানার সেরুয়া গ্রামের বাসিন্দা পেশায় প্রান্তিক কৃষক আনসার কাজির আ্যসবেসটস ছাউনি দেওয়া মাটির দোতলা বাড়ির একাংশ ভেঙে পড়ে । জানা গেছে,এদিন সকালে ওই কৃষক,তাঁর স্ত্রী সাগিনা বেগম ও মেয়ে যখন টিফিন সারছিলেন সেই সময় বাড়ির একাংশ ভাঙতে শুরু করে । বুঝতে পেরে তাঁরা তিন জনেই ছুটে বাড়ির বাইরে চলে আসেন । আর তখনই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাড়ির দুদিকের দেওয়ালের একাংশ । বাড়ির যাবতীয় সামগ্রী মাটি চাপা পড়ে যায় । প্রতিবেশীরা ছুটে এসে মালপত্র কিছু উদ্ধার করেন । বর্তমানে একটি চালাঘরে আশ্রয় নিয়েছেন ওই কৃষক ও তাঁর পরিবারের লোকজন । বিষয়টি ঠিক সময়ে নজরে পড়ে যাওয়ায় বড়সড় দূর্ঘটনার হাত থেকে রেহাই পাওয়া গেছে বলে জানিয়েছেন গ্রামবাসীরা ।
এদিকে লাগাতার বৃষ্টিপাত ও ঝাড়খন্ডের ব্যারেজ থেকে জল ছাড়ায় অজয় নদের জলস্তর প্রচুর বেড়ে গেছে । ফলে আউশগ্রাম,মঙ্গলকোট,কেতুগ্রামের অজয় নদ সংলগ্ন এলাকার গ্রামগুলির বাসিন্দারা চরম আতঙ্কের মধ্যে রয়েছেন । বৃহস্পতিবার কেতুগ্রামের চরকির কাছে অজয়নদের বাঁধের পরিস্থিতি খতিয়ে দেখতে আসেন সেচ দফতরের একটি প্রতিনিধিদল। তারা জানান, ঝাড়খণ্ডের শিকাটিয়া ও হিংলা ব্যারেজে জল ছাড়ার কারনে অজয়নদের জলস্তর অনেক বেড়ে গেছে । আরও বাড়বে । তাই বাঁধের কোনও অংশ দুর্বল রয়েছে কিনা দেখতে এদিন তাঁরা পরিদর্শনে এসেছেন । কোনও অংশ দুর্বল বুঝলে তা দ্রুত মেরামত করার ব্যবস্থাও নেওয়া হবে বলে তাঁরা জানান ।
পাশাপাশি অজয় নদের জলস্তর প্রচুর বেড়ে যাওয়ায় আউশগ্রামের রামনগর পঞ্চায়েত এলাকার অজয় নদ সংলগ্ন নপাড়া,ছোড়া,রামনগর,ধনকুড়া, উলুসপুরসহ বেশকিছু গ্রামবাসীদের মধ্যে বন্যার আতঙ্ক ছড়িয়েছে । ওই সমস্ত গ্রামবাসীদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে বলে জানা গেছে ।।

Previous Post

কাটোয়া হাসপাতালে সদ্যজাতের মৃত্যু ঘিরে উত্তেজনা, বিক্ষোভ

Next Post

বাঁকুড়ায় শিলাবতী নদীতে তলিয়ে গেলেন প্রৌঢ়

Next Post
বাঁকুড়ায় শিলাবতী নদীতে তলিয়ে গেলেন প্রৌঢ়

বাঁকুড়ায় শিলাবতী নদীতে তলিয়ে গেলেন প্রৌঢ়

No Result
View All Result

Recent Posts

  • আল-কায়েদা নেতা বিন লাদেনকে খতমের ১৫ বছর পর অভিযানের নতুন বিবরণ প্রকাশ করল সিআইএ
  • ভাতারে কয়েক মিনিটের ঝড় বৃষ্টিতে ভাঙলো একাধিক গাছ ও বিদ্যুতের খুঁটি, দীর্ঘক্ষণ বিদ্যুৎ বিচ্ছিন্ন বিস্তীর্ণ এলাকা 
  • চার পা বিশিষ্ট মুরগির সন্ধান পাওয়া গেল পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রামে 
  • কিস্তওয়ারে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দিল নিরাপত্তা বাহিনী, উদ্ধার হলো বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র 
  • মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের ১১টি বুথ এবং ডায়মন্ড হারবারের ৪টি বুথে ভোটগ্রহণ চলছে 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.