• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

রাম জন্মভূমি উদ্ধার হলে আদিনাথ মন্দির কেন নয় ? মালদার আদিনা মসজিদের তদন্তে উচ্চ পর্যায়ের কমিটি গঠনের জন্য পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষের কাছে দাবি জানালো বঙ্গীয় হিন্দু মহামঞ্চ 

Eidin by Eidin
June 29, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
রাম জন্মভূমি উদ্ধার হলে আদিনাথ মন্দির কেন নয় ? মালদার আদিনা মসজিদের তদন্তে উচ্চ পর্যায়ের কমিটি গঠনের জন্য পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষের কাছে দাবি জানালো বঙ্গীয় হিন্দু মহামঞ্চ 
5
SHARES
72
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,শিলিগুড়ি,২৯ জুন : রাজ্যের শাসনক্ষমতা পরিবর্তনের পরেই মালদা জেলার পান্ডুয়া অবস্থিত বিতর্কিত আদিনা মসজিদ নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে । হিন্দুপক্ষের দাবি, সুপ্রাচীন আদিনাথ মন্দির ভেঙে ওই স্থানে মসজিদ নির্মান করেছিল সুলতান সিকান্দার শাহ এবং ১৩৭৩-১৩৭৪ খ্রীষ্টাব্দের মধ্যে তার শাসনকালে নির্মিত আদিনা মসজিদের কাঠামোয় এখনো হিন্দু ধর্মের বিভিন্ন নিদর্শন পাওয়া যায় । যেকারণে আদিনা মসজিদটি এএসআই-কে দিয়ে সমীক্ষা করানোর দাবি উঠছিল । এবারে এই দাবিতে রাজ্যের পর্যটন ও পরিষদীয় দপ্তরের মন্ত্রী ডঃ শঙ্কর ঘোষের হাতে স্মারকলিপি তুলে দিল বঙ্গীয় হিন্দু মহামঞ্চ। তাদের দাবি,মালদহের ঐতিহাসিক আদিনা মসজিদ ইস্যুটি বিধানসভায় তোলা হোক এবং আদিনা মসজিদকে মন্দির হিসাবে ঘোষণা করা হোক । 

রবিবার শঙ্কর ঘোষের হাতে স্মারকলিপি তুলে দিয়ে মহামঞ্চের সভাপতি বিক্রমাদিত্য মণ্ডল বলেন, মালদা জেলার পান্ডুয়া অবস্থিত আদিনা মসজিদটি কোনো মসজিদ ছিল না । এটি ছিল সুপ্রাচীন আদিনাথ মন্দির । সুলতান সিকান্দার শাহ মন্দির ভেঙে মসজিদটি নির্মান করেন । অনেক গবেষক সেখানে গিয়ে দেখে এসেছেন যে মসজিদে এখনো দেবদেবীর মুর্তি খোদাই করা আছে । তাই আমাদের দাবি যে, বাবরি মসজিদের মতই আদিনা মসজিদ নিয়ে তদন্ত করা হোক ।’ 

তিনি বলেন,’স্মারকলিপিতে মালদহের প্রাচীন আদিনাথ মন্দিরের ঐতিহাসিক পরিচয় পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে নিরপেক্ষ ও বৈজ্ঞানিক তদন্তের দাবি, প্রত্নতত্ত্ববিদ, ইতিহাসবিদ ও বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি উচ্চক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন, বিষয়টি পশ্চিমবঙ্গ বিধানসভায় উত্থাপন এবং তদন্তের ভিত্তিতে আদিনাথ মন্দিরের ঐতিহ্য পুনরুদ্ধারে প্রয়োজনীয় সরকারি উদ্যোগ গ্রহণের আবেদন জানানো হয়েছে। বঙ্গীয় হিন্দু মহামঞ্চের বিশ্বাস, বর্তমান আদিনা মসজিদটি প্রাচীন আদিনাথ মন্দিরের ওপর বা তার ধ্বংসাবশেষ ব্যবহার করে নির্মিত হয়েছে। সেই বিশ্বাসের ভিত্তিতেই আমরা ইতিহাসের প্রকৃত সত্য উদ্ঘাটনের লক্ষ্যে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছি।’ রাজ্যের পর্যটন মন্ত্রী বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বলে তিনি জানিয়েছেন ।। 

Tags: Adina MosqueAdinath TempleHindu MahamanchaMalda
Previous Post

টেস্ট ম্যাচের মাঝেই হঠাৎ ক্রিকেটকে বিদায় জানালেন  ইংল্যান্ডের অন্যতম অলরাউন্ডার বেন স্টোকস 

Next Post

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে প্রথমবারের মতো প্রি-কোয়ার্টারে উঠল কানাডা

Next Post
দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে প্রথমবারের মতো প্রি-কোয়ার্টারে উঠল কানাডা

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে প্রথমবারের মতো প্রি-কোয়ার্টারে উঠল কানাডা

No Result
View All Result

Recent Posts

  • যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবিভিপি ও বামপন্থী ছাত্র সংগঠনের সংঘর্ষ, আহত ৪ এবিভিপি সমর্থক 
  • আরএসএস সদস্যদের উপর নিষেধাজ্ঞা জারির দাবি তুললো বামপন্থী ও মুসলিম পরিচালিত মার্কিন সংস্থা ইউএসসিআইআরএফ 
  • দশকং ১ – ভগবতঃ স্বরূপং তথা মাহাত্ম্যম্
  • রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে সামরিক সাহায্য দিতে গিয়ে ক্ষতির জন্য ইইউ-এর কাছে ৭ বিলিয়ন ইউরো দাবি করেছে লাটভিয়া
  • অল্প বয়সী হিন্দু মেয়েদের প্রেমের ফাঁদে ফেলে শারিরীক সম্পর্ক করলেই ৪০ হাজার টাকা : দিল্লির ‘লাভ জিহাদি’ সামাদ কোরেশির চাঞ্চল্যকর স্বীকারোক্তি 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.