• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

“হরমুজ প্রণালী নিয়ে ইরানের ব্লাকমেলিং সহ্য করব না” : ডোনাল্ড ট্রাম্প 

Eidin by Eidin
April 19, 2026
in আন্তর্জাতিক
“হরমুজ প্রণালী নিয়ে ইরানের ব্লাকমেলিং সহ্য করব না” : ডোনাল্ড ট্রাম্প 
4
SHARES
52
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন আন্তর্জাতিক ডেস্ক,১৯ এপ্রিল : শান্তি চুক্তি সত্ত্বেও হরমুজ প্রণালী অবরোধ করার ইরানের পদক্ষেপের বিরুদ্ধে সোচ্চার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তারা আমাদের ব্ল্যাকমেল করতে পারবে না। ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, “আমরা তাদের সঙ্গে কথা বলছি। তারা প্রণালীটি আবার বন্ধ করতে চেয়েছিল। তারা এখনও তা করতে চায়, যেমনটা তারা বছরের পর বছর ধরে করে আসছে। তারা এভাবে আমাদের ব্ল্যাকমেল করতে পারবে না।”

একইভাবে, তেহরান আবারও কৌশলগত এই জলপথটি বন্ধের ঘোষণা করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেছেন, হরমুজ প্রণালীর ভবিষ্যৎ নিয়ে যুদ্ধবিরতিকে পুঁজি করে যেন যুক্তরাষ্ট্রকে ‘ব্ল্যাকমেল’ করা না হয়।

তবে, ইরানের সঙ্গে চুক্তিটি নিয়ে ট্রাম্প আশাবাদ ব্যক্ত করে বলেছেন, তারা [ইরান] ৪৭ বছর ধরে যা করে আসছে, এখনও তাই করছে। এটি খুব ভালোভাবে চলছে এবং আমরা একটি ইতিবাচক প্রক্রিয়া দেখতে পাচ্ছি। দিনের শেষে আমরা কিছু তথ্য পাব। তার ভিত্তিতে আমরা পরবর্তী পদক্ষেপ নিয়ে ভাবব, তিনি বলেন।

এদিকে, ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ এক বিবৃতিতে জানিয়েছে যে দেশটি যুক্তরাষ্ট্রের কাছ থেকে পাওয়া “নতুন প্রস্তাব” খতিয়ে দেখছে। তবে তারা এও স্পষ্ট করে দিয়েছে যে, তাদের আলোচকরা ওয়াশিংটনের সঙ্গে কোনো আপস করবে না।

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ এক বিবৃতিতে বলেছে, “সাম্প্রতিক দিনগুলোতে, যখন পাকিস্তানি সেনাবাহিনীর কমান্ডার আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে তেহরানে রয়েছেন, তখন আমেরিকানরা নতুন প্রস্তাব দিয়েছে। ইসলামী প্রজাতন্ত্র ইরান বর্তমানে এগুলো পর্যালোচনা করছে এবং এখনো কোনো জবাব দেয়নি।”

এতে বলা হয়েছে, ইরানের আলোচক প্রতিনিধিদল “সামান্যতম আপস, পিছু হটা বা নমনীয়তাও দেখাবে না এবং সর্বশক্তি দিয়ে ইরানি জাতির স্বার্থ রক্ষা করবে।”

Tags: AmericaDonald TrumpIranMiddle East TensionStrait of Hormuz
Previous Post

নারী সংরক্ষণ বিলের বিরুদ্ধে ভোট দেওয়ায় কংগ্রেস,টিএমসি,এসপি, ডিএমকের তীব্র সমালোচনা করলেন মোদী  

Next Post

অষ্টবক্র গীতা চতুর্দশোঽধ্যায়ঃ : আত্ম- উপলব্ধির একটি বিশেষ স্তরের বর্ণনা

Next Post
অষ্টবক্র গীতা ত্রয়োদশোঽধ্যায়ঃ : অকিঞ্চনভাব নিয়ে জীবনযাপনের নির্দেশিকা রয়েছে এই অধ্যায়ে

অষ্টবক্র গীতা চতুর্দশোঽধ্যায়ঃ : আত্ম- উপলব্ধির একটি বিশেষ স্তরের বর্ণনা

No Result
View All Result

Recent Posts

  • চেন্নাইয়ের বিপক্ষে ১০ রানে জয়ী সানরাইজার্স হায়দ্রাবাদ, ঈশানের দুর্দান্ত বোলিং 
  • লন্ডনের যে সন্ত্রাসী হামলার সঙ্গে ছিল পাকিস্তানের গভীর যোগসূত্র, হামলায় ৫২ জনের মৃত্যু ও ৭৭০ জনেরও বেশি আহত হয় 
  • অষ্টবক্র গীতা চতুর্দশোঽধ্যায়ঃ : আত্ম- উপলব্ধির একটি বিশেষ স্তরের বর্ণনা
  • “হরমুজ প্রণালী নিয়ে ইরানের ব্লাকমেলিং সহ্য করব না” : ডোনাল্ড ট্রাম্প 
  • নারী সংরক্ষণ বিলের বিরুদ্ধে ভোট দেওয়ায় কংগ্রেস,টিএমসি,এসপি, ডিএমকের তীব্র সমালোচনা করলেন মোদী  
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.