• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

হলিউড তারকার ২৮ বছর বয়সী অভিনেতা ছেলে ডাডেন স্মিথের সঙ্গে ৮২ বছর বয়সী ফরাসি ফ্যাশন উদ্যোক্তা মিশেল লামির প্রেম

Eidin by Eidin
November 17, 2026
in বিনোদন
হলিউড তারকার ২৮ বছর বয়সী অভিনেতা ছেলে ডাডেন স্মিথের সঙ্গে ৮২ বছর বয়সী ফরাসি ফ্যাশন উদ্যোক্তা মিশেল লামির প্রেম
3
SHARES
49
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন বিনোদন ডেস্ক,১৭ নভেম্বর : হলিউড তারকা উইল স্মিথের ছেলে অভিনেতা ও সংগীতশিল্পী ডাডেন স্মিথের সঙ্গে ৮২ বছর বয়সী ফরাসি ফ্যাশন উদ্যোক্তা মিশেল লামির প্রেমের সম্পর্ক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে হইচই পড়ে গেছে । শুধু প্রেম নয়, তাঁদের বাগদান হয়েছে বলেও দাবি করছেন কেউ কেউ। ভাইরাল হয়েছে তাঁদের হাত ধরে হাঁটা, চুম্বন ও ঘনিষ্ঠ মুহূর্তের বেশ কিছু ছবি-ভিডিও। দুজনের বয়সের ব্যবধান ৫৪ বছর হওয়ায় বিষয়টি নিয়ে কৌতূহল আরও বেড়েছে। 

তবে এবিসি ১০ নিউজের অনুসন্ধানে দেখা গেছে, জেডেন ও মিশেলের প্রেমের খবরের কোনো সত্যতা নেই। বরং ভাইরাল হওয়া বেশ কিছু ছবি ও ভিডিও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি কিংবা সম্পাদনা করে বানানো। ওই সংবাদমাধ্যমটি সোশ্যাল মিডিয়ার এই সমস্ত দাবিগুলি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে । সংবাদমাধ্যমটি বলেছে,জেডেন কিংবা মিশেল—কেউই তাঁদের প্রেম বা বাগদানের খবর নিশ্চিত করেননি। 

এই অসমবয়সী অদ্ভুত প্রেমের গুঞ্জন শুরু হয় ৯ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ প্রকাশিত একটি পোস্টে। সেখানে দাবি করা হয় যে মিশেল লামির আশীর্বাদ নিতে তাঁর বাড়িতে গিয়েছিলেন জাডেন। প্রথম দিকে বিষয়টিকে সৌজন্য সাক্ষাৎ হিসেবে তুলে ধরা হয়েছিল। কিন্তু পরে আরেকটি অ্যাকাউন্ট থেকে দাবি করা হয় যে তাঁদের বাগদান হয়েছে। পরের দিন(১০ নভেম্বর) থেকে এক্স ও ইনস্টাগ্রামে দুজনের প্রেমের সম্পর্ক নিয়ে জোর আলোচনা শুরু হয়। ছড়িয়ে পড়ে দুজনের হাত ধরে থাকা, চুম্বন ও ঘনিষ্ঠ সেলফির ছবি। ছবিগুলো দেখে অনেকেই বিস্ময় প্রকাশ করেন। কেউ বয়সের ব্যবধান নিয়ে প্রশ্ন তোলেন, কেউ আবার ছবির সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেন।

তবে এবিসি ১০ নিউজের অনুসন্ধানকারীরা জানিয়েছেন, ছবিগুলোর বিশ্বাসযোগ্য কোনো ভিত্তি পাওয়া যায়নি। কিছু ছবি এআই দিয়ে তৈরি, আবার কিছু ছবিতে অন্য আলোকচিত্র সম্পাদনা করে দুজনকে একসঙ্গে দেখানো হয়েছে। সব কটি ছবি ঠিক কীভাবে তৈরি হয়েছে, তা নিশ্চিত করা না গেলেও তাঁদের প্রেমের সম্পর্কের পক্ষে কোনো নির্ভরযোগ্য প্রমাণ নেই।

ফরাসি ফ্যাশন উদ্যোক্তা মিশেল লামি শুধু পোশাকের জগতেই সীমাবদ্ধ নন। শিল্পী, পারফরমার ও সৃজনশীল উদ্যোক্তা হিসেবেও তিনি পরিচিত। ফ্যাশন, আসবাব, আতিথেয়তা ও পারফরম্যান্স আর্ট—বিভিন্ন ক্ষেত্রে কাজ করেছেন। তাঁর অদ্ভুত ও স্বতন্ত্র সাজপোশাকও তাঁকে আলাদা পরিচিতি দিয়েছে। সোনালি দাঁত, কালো রঙে রাঙানো আঙুল আর ভারী গয়না তাঁর চেহারার পরিচিত বৈশিষ্ট্য।

ফ্যাশন দুনিয়ায় আসার আগে ফ্রান্সে আইন বিষয়ে পড়াশোনা করেছেন মিশেল। কিছুদিন ফৌজদারি মামলার আইনজীবী হিসেবে কাজ করেছেন। পরে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে চলে যান। সেখানে পোশাকের ব্যবসা শুরু করেন। ধীরে ধীরে ফ্যাশন ও শিল্পের জগতে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেন।

মিশেলের ব্যক্তিজীবন নিয়েও রয়েছে গুরুত্বপূর্ণ তথ্য। তিনি মার্কিন ফ্যাশন ডিজাইনার রিক ওয়েন্সের স্ত্রী। নব্বইয়ের দশকে নিজের ফ্যাশন ব্যবসার জন্য পোশাকের নকশা তৈরি করতে রিককে নিয়োগ করেছিলেন মিশেল। কাজের সূত্রে পরিচয়, পরে প্রেম। ২০০৬ সালে বিয়ে করেন তাঁরা। দুজনে মিলে প্রতিষ্ঠা করেন ওয়েন্সকর্প। পোশাক, আসবাবসহ নানা সৃজনশীল উদ্যোগ রয়েছে তাঁদের এ প্রতিষ্ঠানের অধীনে। যদিও তাঁদের বিচ্ছেদের খবরও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

জাডেন স্মিথের পরিচয়ও বেশ বিস্তৃত। হলিউডের অন্যতম পরিচিত পরিবারে তাঁর বেড়ে ওঠা। বাবা উইল স্মিথ, মা অভিনেত্রী জাডা পিঙ্কেট স্মিথ। ২০০৬ সালে বাবার সঙ্গে ‘দ্য পারসুট অব হ্যাপিনেস’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হয় তাঁর। পরে ২০১০ সালে জ্যাকি চ্যানের সঙ্গে দ্য কারাতে কিড সিনেমায় অভিনয় করে পরিচিতি পান তরুণ অভিনেতা হিসেবে।

অভিনয়ের পাশাপাশি সংগীতেও নিজের জায়গা তৈরি করেছেন জাডেন। তবে তাঁর ব্যক্তিজীবন, পোশাক-আশাক ও নানা ব্যতিক্রমী কর্মকাণ্ড প্রায়ই আলোচনায় আসে। এবার ৫৪ বছর বয়সের ব্যবধানের এক প্রেমের গুঞ্জন তাঁকে নিয়ে নতুন করে কৌতূহল তৈরি করেছে।।

Tags: BollywoodEntertainment News
Previous Post

মানিকচকে পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক সিভিক ভলান্টিয়ার-সহ দু’জন 

No Result
View All Result

Recent Posts

  • হলিউড তারকার ২৮ বছর বয়সী অভিনেতা ছেলে ডাডেন স্মিথের সঙ্গে ৮২ বছর বয়সী ফরাসি ফ্যাশন উদ্যোক্তা মিশেল লামির প্রেম
  • মানিকচকে পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক সিভিক ভলান্টিয়ার-সহ দু’জন 
  • কামসিকাষ্টকম্ : ভগবান নরসিংহের একটি অত্যন্ত পবিত্র ও জনপ্রিয় স্তোত্র
  • পাঞ্জাবের পুলিশ কর্মকর্তা বিনোদ কুমারের হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে আইএসআই-সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠী
  • কুলগামে লস্কর কমান্ডার লতিফ ভাটসহ আরও এক সন্ত্রাসীকে নিকেশ করল ভারতীয় নিরাপত্তা বাহিনী 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.