• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের আর্থিক সাহায্য আউশগ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষকের

Eidin by Eidin
February 14, 2021
in রাজ্যের খবর
থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের আর্থিক সাহায্য আউশগ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষকের
6
SHARES
84
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক, আউশগ্রাম(পূর্ব বর্ধমান), ১৪ ফ্রেবুয়ারি: কর্মজীবন থেকে তিনি অবসর নিয়েছেন ১৭ বছর আগেই। তবুও বছরের একটি দিনের জন্যও তার অবসর নেই। ছাত্রছাত্রীদের জন্য নিজের জীবনের সিংহভাগ সময় তিনি ব্যয় করে চলেছেন। পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামের রামনগর গ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত শিক্ষক সুজিত চট্টোপাধ্যায় বিনাবেতনে তিনশতাধিক ছাত্রছাত্রীদের টিউশন পড়ান। তার সামাজিক অবদানের স্বীকৃতি দিয়ে সম্প্রতি কেন্দ্র সরকারের পক্ষ থেকে তাকে দেওয়া হয়েছে পদ্মশ্রী পুরস্কার। পেনশনের জমানো টাকা থেকে রবিবার থ্যালাসেমিয়া আক্রান্ত ১০ শিশুর পরিবারের হাতে তুলে দিলেন ৫ হাজার টাকা করে আর্থিক সাহায্য তুলে দিলেন সুজিতবাবু।
রামনগর উচ্চবিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক সুজিত চট্টোপাধ্যায়। ২০০৪ সালে রামনগর উচ্চবিদ্যালয় থেকে অবসর গ্রহন করেছিলেন।কিন্তু প্রকৃত অর্থে শিক্ষকতা ছাড়েননি তিনি। অবসরগ্রহনের পর থেকে বিনাবেতনে টিউশন পড়ান।সেজন্য খুলেছেন ‘সদাই ফকিরের পাঠশালা’ ।এই পাঠশালায় প্রায় ৩৫০ জন ছাত্রছাত্রী পড়াশোনা করে। তবে ছাত্র ছাত্রীদের পড়ানোর জন্য নেন বছরে গুরুদক্ষিনা হিসাবে ২ টাকা।কারন গুরুদক্ষিণা ছাড়া গুরুর শিক্ষা সম্পূর্ণ হয় না।এই সংস্কার মেনেই ওই কিঞ্চিৎ দক্ষিণা গ্রহণ করেন তিনি। জানা যায় ‘সদাই ফকিরের পাঠশালার পড়ুয়ারা সবাই ১০০ টাকা করে তাদের মাস্টারমশাইয়ের হাতে তুলে দেন। বাকি টাকা সুজিতবাবু দিয়েছেন নিজের পেনশন থেকে। আনুষ্ঠানিকভাবে ১০ জন থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুর পরিবারের হাতে তুলে দেওয়া হয় এই আর্থিক সাহায্য। গতবছরেও এভাবে সাহায্য করেছিলেন তিনি। এদিন সুজিতবাবু অনুষ্ঠানমঞ্চে ঘোষণা করেন তিনি দুস্থ পরিবারের ৫ জন পড়ুয়ার পড়াশোনার দায়িত্ব নেবেন ।।

Previous Post

ভালোবাসার দিনে শহীদ স্মরণ ভাতাড়ে

Next Post

ভাতারে যাত্রীবাহী বাস উলটে জখম ৫০

Next Post
ভাতারে যাত্রীবাহী বাস উলটে জখম ৫০

ভাতারে যাত্রীবাহী বাস উলটে জখম ৫০

No Result
View All Result

Recent Posts

  • অভিষেক ব্যানার্জির পর এবার গনরোষের মুখে পড়তে হল কল্যাণ ব্যানার্জিকে 
  • উইকিপিডিয়ায় চিহ্নিত “গুন্ডা” বর্ধমান দক্ষিণের প্রাক্তন তৃণমূল নেতা খোকন দাস বিহারে গ্রেপ্তার ; গ্রেপ্তার আরও এক তৃণমূল নেতা 
  • শুভেন্দু অধিকারীকে হেনস্থা করা প্রাক্তন তৃণমূল বিধায়ক তপন চ্যাটার্জিকে সরকারি ত্রাণ চুরির অভিযোগে গ্রেপ্তার করল পুলিশ ; বাড়ি থেকে উদ্ধার প্রচুর ত্রিপল, কম্বল ও শাড়ি 
  • এই ৭ জনকে ঘুম থেকে জাগাতে নিষেধ করেছেন আচার্য চানক্য
  • বিবাহ আইনে মেয়েদের বয়সসীমা তুলে দিয়েছে তালিবান, শিশু কন্যাদের বিয়ের বিষয়ে বিভিন্ন দেশের ইসলামিক পন্ডিতের বক্তব্য শুনলে চমকে যাবেন 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.