• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

মাত্র ৪১ বছর বয়সে ৫৫০ সন্তানের জনক, জোনাথন মেইজারের শুক্রাণু দানে লাগাম টানলো ডাচ আদালত

Eidin by Eidin
April 29, 2023
in আন্তর্জাতিক
মাত্র ৪১ বছর বয়সে ৫৫০ সন্তানের জনক, জোনাথন মেইজারের শুক্রাণু দানে লাগাম টানলো ডাচ আদালত
6
SHARES
86
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,হেগ,২৯ এপ্রিল : মাত্র ৪১ বছর বয়সে ৫৫০ সন্তানের জনক ডাচম্যান জোনাথন মেইজার(Jonathan Meijer) । গোটা বিশ্বজুড়ে রয়েছে তার সন্তান । কিন্তু ইচ্ছা থাকলেও আর তিনি সন্তানের বাবা হতে পারবেন না । শুক্রবার নেদারল্যান্ডসের হেগ কোর্ট জোনাথনকে নির্দেশ দিয়েছে এবার ক্লিনিকগুলিতে বীর্য দান বন্ধ করুন, নচেৎ আদালতের নির্দেশ লঙ্ঘনের দায়ে আপনাকে প্রতিক্ষেত্রে ১,০০,০০০  ইউরো বা ১৬৬.৮০০ ইউএস ডলার জরিমানা গুনতে হতে পারে । এছাড়াও আদালত তাকে ক্লিনিকগুলিতে শুক্রাণু দান করা নিষিদ্ধ করার পাশাপাশি সংগৃহীত সমস্ত বীর্যের নমুনাগুলি ধ্বংস করতে বলেছে ।
আসলে মেইজারের শুক্রাণু ব্যবহার করতে যাওয়া ডাচ অভিভাবকদের স্বার্থ এবং দাতা শিশুদের ভবিষ্যতের কথা মাথায় রেখে ডোনারকাইন্ড ফাউন্ডেশন নামে একটি সংস্থা এই বিষয়ে আদালতে একটি মামলা করে । এটি ছিল একটি দেওয়ানী মামলা । গ্রুপের বোর্ড সদস্য এস্টার ডি লাউ বলেন,দাতাদের দ্বারা গর্ভধারণ করা লোকেরা তরুন বয়সে বেশিরভাগ সময় তাদের আত্মীয়দের সাথে দেখা করতে চায় । এতে শিশুদের গোপনীয়তার অধিকার লঙ্ঘন হয় । শিশুদের ব্যক্তিগত জীবনের অধিকার লঙ্ঘন করে এবং রোমান্টিক সম্পর্কগুলি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে ।’ তিনি বলেন, আদালতের এই রায়ে আমরা খুব খুশি ।
প্রসঙ্গত,২০১৭ সালে মেইজারের দ্বারা গণ শুক্রাণু দানের ঘটনাটি প্রথম প্রকাশ্যে আসে ।  ডাচ ফার্টিলিটি ক্লিনিকগুলিতে তাকে শুক্রাণু দান করা থেকে আগেই নিষিদ্ধ করা হয়েছিল । কিন্তু তার আগেই মেইজারের শুক্রাণু দানের মাধ্যমে শতাধিক শিশুর জন্ম হয় । এদিকে ডাচ আদালত শুক্রাণু দান নিষিদ্ধ করলেও তিনি তার কাজ বন্ধ করেননি ।  তিনি ডেনিশ স্পার্ম ব্যাঙ্ক ক্রায়োস সহ বিদেশী ক্লিনিকগুলিতে শুক্রাণু দান অব্যাহত রাখেন ।  শুধু তাই নয়, স্পার্ম ডোনেশন সংক্রান্ত ওয়েবসাইটের মাধ্যমেও শুক্রাণু দান করছিলেন তিনি।  আলজেমিন দাগলাদ ডেইলি রিপোর্ট করেছেন যে তিনি মাঝে মাঝে বিভিন্ন নামে শুক্রাণু দান করতেন । ডাচ আদালত এখন তার কাজ বন্ধ করে দিয়েছে, যা ব্যবসায়িকভাবে শুক্রাণু দান করে অর্থ উপার্জন করছিলেন জোনাথন মেইজার । এবার আদালতের নির্দেশের বাইরে শুক্রাণু দান করলে তাকে প্রতি মামলায় এক লাখ ইউরো জরিমানা গুনতে  হবে ।।

Previous Post

কবিতা : আমি এবং আমার মন

Next Post

কবিতা : বন্ধু

Next Post
কবিতা  : বন্ধু

কবিতা : বন্ধু

No Result
View All Result

Recent Posts

  • ‘বন্দে মাতরম’ গানে নাকি মূর্তিপুজোর উল্লেখ ! ‘জয় বাংলা’ শ্লোগান দিয়ে বিধানসভা থেকে  ওয়াকআউট করল তৃণমূল  বিধায়করা 
  • শ্রীলঙ্কা সফরের দলে সুযোগ পেয়েছেন বৈভব সূর্যবংশী, রয়েছেন এই আইপিএল নায়কেরাও 
  • ‘আমরা আলাদা হয়ে যাচ্ছি’;  সুরজের সঙ্গে বিবাহবিচ্ছেদের খবর নিশ্চিত করলেন অভিনেত্রী মৌনি 
  • ধর্মীয় স্থানে শব্দ বিধি ও পশুহত্যা নিয়ে কঠোরতা : ‘প্রথম রাতেই বিড়াল মারতে’ চাইছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 
  • টি-শার্ট পরার অপরাধে অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করল ইউপির গোরখপুরের শাদাব, মাত্র ৬ মাস আগে তাদের প্রেম-বিবাহ হয়   
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.