• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ, সোমবার এক ঝাঁক মন্ত্রী শপথ নিতে চলেছেন রাজভবনে

Eidin by Eidin
May 30, 2026
in কলকাতা, রাজ্যের খবর
রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ, সোমবার এক ঝাঁক মন্ত্রী শপথ নিতে চলেছেন রাজভবনে
3
SHARES
49
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,৩০ মে : বাংলায় বিজেপি সরকারের প্রথম মন্ত্রিসভা সম্প্রসারণ হতে চলেছে । সোমবার কলকাতার রাজভবনে অন্তত ১২ জন নতুন মন্ত্রী শপথ নিতে চলেছেন বলে খবর । মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকারে বর্তমানে মাত্র পাঁচ জন মন্ত্রী রয়েছেন । প্রথম মন্ত্রিসভা সম্প্রসারণে সেই আকার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। নতুন মন্ত্রিসভায় বিজেপির ‘আদি’ ও ‘নব্য’ উভয় শিবিরের বিধায়কদের ভারসাম্য বজায় রেখে গুরুত্ব দেওয়া হবে বলে সূত্রের খবর । 

গত ৯ মে শপথ নেওয়ার সময় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পল, নিশীথ প্রামাণিক, অশোক কীর্তনিয়া এবং ক্ষুদিরাম টুডু মন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন। তিন সপ্তাহ তারা সরকার পরিচালনা করে আসছেন । ফলে বড় দপ্তরগুলি সামলাতে মন্ত্রীদের হিমশিম খেতে হচ্ছিল। যেকারণে এত ছোট মন্ত্রিসভা নিয়ে প্রশাসনিক ও রাজনৈতিক মহলে নানা প্রশ্ন ও জল্পনা তৈরি হয়েছিল। 

সম্ভাব্য মন্ত্রীসভায় কারা কারা জায়গা পাচ্ছেন ? 

দিল্লি সফরে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকের পর নতুন মন্ত্রীদের নাম এবং দফতর বন্টনের বিষয়টি চূড়ান্ত করা হয়েছে। নতুন মন্ত্রীদের তালিকায় রূপা গঙ্গোপাধ্যায়, জগন্নাথ চট্টোপাধ্যায়, শঙ্কর ঘোষ, সুব্রত ঠাকুর এবং রুদ্রনীল ঘোষের নাম শোনা যাচ্ছে। এছাড়া দীপক বর্মন, স্বপন দাশগুপ্ত, বঙ্কিম ঘোষ এবং ধ্রুব সাহার মতো বিশিষ্ট নেতাদেরও মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার সম্ভাবনা রয়েছে।

তাদের মধ্যে রাসবিহারীর বিধায়ক স্বপন দাশগুপ্তকে উচ্চশিক্ষা দপ্তরের দায়িত্ব দেওয়া হতে পারে বলে খবর । শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষকে দেওয়া হতে পারে স্কুলশিক্ষা দফতরের দায়িত্ব। পূর্ত বা জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের দায়িত্ব দেওয়া হতে পারে চাকদহের বিধায়ক বঙ্কিম ঘোষকে । শীতল কপাটকে দেওয়া হতে পারে সেচ দপ্তর। এছাড়া পূর্ণমন্ত্রী হতে পারেন আলিপুরদুয়ারের ফালাকাটার বিধায়ক দীপক বর্মন । সম্ভাব্য মন্ত্রীদের তালিকায় থাকতে পারেন মানিকতলার বিধায়ক তাপস রায়,ইন্দ্রনীল খাঁ, শারদ্বত মুখার্জি,রুদ্রনীল ঘোষ, পাপিয়া  অধিকারী এবং বেহালার বিধায়ক শংকর শিকদার ।।

Previous Post

নাজেরিয়ায় বিগত ১ বছরে বোকো হারাম বা আইসিসের চেয়েও বেশি মানুষ মেরেছে ফুলানি সন্ত্রাসীরা : ইউএসসিআইআরএফ 

No Result
View All Result

Recent Posts

  • রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ, সোমবার এক ঝাঁক মন্ত্রী শপথ নিতে চলেছেন রাজভবনে
  • নাজেরিয়ায় বিগত ১ বছরে বোকো হারাম বা আইসিসের চেয়েও বেশি মানুষ মেরেছে ফুলানি সন্ত্রাসীরা : ইউএসসিআইআরএফ 
  • আত্মঘাতী হামলাকারী বিলাল শাহওয়ানির পুরো পরিবারকে হত্যার উদ্দ্যেশ্যে অপহরণ করেছে পাকিস্তানি সেনাবাহিনী : সূত্র 
  • নবদ্বীপ পুরসভার তৃণমূলের চেয়ারম্যান বিমান কৃষ্ণ সাহা আটক, উদ্ধার বিপুল ত্রাণসামগ্রী, “চোর চোর” শ্লোগান দিয়ে জুতো ছুড়লো ক্ষিপ্ত জনতা 
  • পৃথিবী মাংসাশী, মদ্যপ, নির্বোধ ও মূর্খদের ভারে ভারাক্রান্ত, যারা মানুষের রূপধারী পশু : আচার্য চানক্যের  উপলব্ধি
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.