• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

“শুভ’র কাছ থেকে আমায় কেড়ে নিও না আব্বু, তোমার দু’পায়ে পড়ি” : হিন্দু কিশোর প্রেমিকের টানে পালিয়ে আসা বাংলাদেশের মুসলিম কিশোরীর “অমর প্রেম কাহিনী” তোলপাড় ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়

Eidin by Eidin
September 3, 2026
in রকমারি খবর
“শুভ’র কাছ থেকে আমায় কেড়ে নিও না আব্বু, তোমার দু’পায়ে পড়ি” : হিন্দু কিশোর প্রেমিকের টানে পালিয়ে আসা বাংলাদেশের মুসলিম কিশোরীর “অমর প্রেম কাহিনী” তোলপাড় ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়
4
SHARES
55
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

প্রেম চির অমলিন…অবিনশ্বর । প্রেম মানে না আর্থিক বৈষম্য,জাতপাত ও ধর্মীয় ভেদাভেদ । চরম ধর্মীয় ভেদাভেদ আর হিংসাত্মক কর্মকাণ্ড বহুল বর্তমান সমাজ ব্যবস্থার মধ্যে বাংলাদেশের হিন্দু কিশোর ও মুসলিম কিশোরীর “অমর প্রেম কাহিনী” তোলপাড় ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায় । ঘিরে ধরা ভিড়ের মাঝে ফোনে বাবার সঙ্গে ওই অকুতোভয় কিশোরীর একটা কথায় অশ্রুসিক্ত হয়ে উঠেছে অনেক প্রেমিক হৃদয় : “শুভ’র কাছ থেকে আমায় কেড়ে নিও না আব্বু,তোমার দু’পায়ে পড়ি” । ঘিরে ধরা জনতার উদ্দেশ্যে দৃপ্ত কন্ঠে মেয়েটিকে বলতে শোনা যায়, ‘আমি জানি শুভ চায়ের দোকান চালায় । গরীব । মন্দিরে ভাড়া বাসায় থাকে । ও হিন্দু, তাতে কি ? আমি সব জাইনা আসছি ! আমরা মন্দিরে বিয়ে করব ।’ এবং মেয়েটি আরও বলে, ‘আমি শুভকে ছাড়া আর কিছুই চাই না,কাউকে চিনি না জানিনা ৷’
যেটা জানতে পারা যাচ্ছে যে,মেয়েটির নাম তাবাসসুম ৷ বাড়ি বরিশালের গাজীপুর । বাবা সিনেমাহলের মালিক । অবস্থাপন্ন পরিবার । এবার এসএসসি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছে তাবাসসুম ৷ ভর্তি হওয়ার প্রস্তুতি নিচ্ছিল । অন্যদিকে, শুভ নামে ওই হিন্দু কিশোরের বাড়ি বরগুনার পাথরঘাটায় । একটি চায়ের দোকান চালায় সে । তাদের নিজের কোনো বাড়িঘর নেই এবং একটি মন্দিরে পরিবারের সঙ্গে থাকে । অত্যন্ত হতদরিদ্র পরিবার ।
তাবাসসুম-শুভ’র পরিচয় ফেসবুকে । তারপর মেসেঞ্জারে ভিডিও কলে নিয়মিত কথোপকথন । তা থেকে দু’জনের মধ্যে শুরু হয় মন দেওয়া-নেওয়া । ক্রমে গভীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে দু’জনের । প্রায় দু’বছরের সম্পর্ক । সম্প্রতি তাবাসসুমের পরিবার তার বিয়ের জন্য যোগাযোগ করছিল । কিন্তু প্রেমিককে হারানোর ভয়ে ব্যাকুল করে তুলেছিল তাকে । এরপর গতকাল কলেজে যাওয়ার নাম করে কাঁধে স্কুলের ব্যাগ ঝুলিয়ে দীর্ঘ পথ পাড়ি দিয়ে সে সোজা চলে আসে বরগুনার পাথরঘাটায় প্রেমিকের কাছে । কিন্তু ভিড় তাদের ঘিরে ধরে । শুরু হয় জেরা । উৎসাহী লোকজন নিজের নিজের মোবাইলে ভিডিও রেকর্ড করে । সেই সমস্ত ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ।
একের পর ছুড়ে দেওয়া প্রশ্নের অকপট জবাব দেয় তাবাসসুম । “আমি শুভকে পছন্দ করি”৷
প্রশ্ন : ও তো হিন্দু, তাহলে ?
উত্তর : ” হিন্দু থাক ।”
প্রশ্ন : আপনি কি মুসলমান ?
উত্তর : হ্যাঁ, আমি মুসলমান ।
প্রশ্ন : কি চাইছেন এখন ?
উত্তর : আমি ওকে বিয়ে করব ।
প্রশ্ন : আপনাদের তো বয়স হয়নি । আইনগত কিভাবে বিয়ে করবেন ?
উত্তর : আইনগত ভাবে না পারি, মন্দিরে বিয়ে করব।
এরপর মেয়েটির সামনে ধর্ম পরিচয়, পারিবারিক অসম্মতির প্রশঙ্গ উত্থাপন করা হয় । মেয়েটি দীপ্ত কন্ঠে বলে : “আমি অতসব কিছু জানিনা । আমি ওকে পছন্দ করি এবং বিয়ে করব, ব্যাস ।”
প্রশ্ন : আপনি মুসলিম থেকে হিন্দু হতে চাইছেন, পরিবার আত্মীয়স্বজন বাধা দেবে না ?
উত্তর : আমি পরিবার আত্মীয়স্বজন কিছু জানি না। আমি শুধু শুভকে জানি । আমার শুধু শুভকেই লাগবে, আর কিছু চাই না ।
মেয়েটি তার প্রেমিকের হাত তুলে ধরে দৃঢ়ভাবে বলে : “আমি ওর সব জানে এসেছি । ওর একটা চায়ের দোকান । ও গরীব পরিবারের । ওর থাকার মত কোনো জায়গা নেই । ও মন্দিরে ভাড়া থাকে । আমি সব জেনে এসেছি । আপনারা আর কি জানতে চান বলুন তো ?’ পরে সেখান থেকেই মেয়েটি তার বাবাকে ফোন করে বলে, ‘শুভ’র কাছ থেকে আমায় কেড়ে নিও না আব্বু,তোমার দু’পায়ে পড়ি । আব্বু তুমি বিশ্বাস করো আমার শুভকেই লাগবে৷শুভ ছাড়া আমি বাছবোনা আব্বু ।’
শুভ হয়তো ভয় পেয়েছিল, তার সাময়িক নীরবতা সম্ভাব্য পরিণতির আশঙ্কায় যেন সম্পর্ককে অস্বীকার করতে চেয়েছিল । এদিকে সমাজের চোখ রাঙানিকে তুচ্ছ করে মেয়েটি আকুল হয়ে চেয়ে থাকে প্রেমিকের দিকে । মৃদু কণ্ঠে প্রেমিককে তার বারবার প্রশ্ন : “শুভ, কিছু তো বলো । চুপ করে আছ কেন ?” নীরবতা ভাঙে শুভ । দৃঢ় কন্ঠে সে ভিড়ের উদ্দেশে বলে,”আমি ওকে পছন্দ করি । অবশ্যই বিয়ে করতে চাই ।” জনতা তখন তাদের বয়স আর ধর্ম পরিচয়ের কথা জানিয়ে তাদের এই সম্পর্কের সম্ভাব্য শেষ পরিণতির কথা স্মরণ করিয়ে দেয় ।
যদিও ছেলেটির মা সবকিছু মেয়েটি ইচ্ছা ও সমাজের সিদ্ধান্তের উপর ছেড়ে দিয়েছেন । তিনি মেয়েটিকে গ্রহণ করতে রাজি হলেও মৌলবাদীদের রোষ থেকে ছেলেকে বাঁচাতে তিনি নিজের ইচ্ছার কথা ক্যামেরার সামনে প্রকাশ করতে চাননি । এখন ওই কিশোর যুগল নিয়ে সমাজ কি সিদ্ধান্ত নিল তা অজানা রয়েছে ।

Author : Eidin Desk

Tags: Bangladesh
Previous Post

পাকিস্তানে ঐতিহাসিক হিন্দু মন্দির ধ্বংস করায় গভীর উদ্বেগ প্রকাশ করল ভারত 

Next Post

নারায়ণীয়ং দশক ১৪ – কপিলা অবতার

Next Post
নারায়ণীয়ং দশক ১৪ – কপিলা অবতার

নারায়ণীয়ং দশক ১৪ - কপিলা অবতার

No Result
View All Result

Recent Posts

  • নারায়ণীয়ং দশক ১৪ – কপিলা অবতার
  • “শুভ’র কাছ থেকে আমায় কেড়ে নিও না আব্বু, তোমার দু’পায়ে পড়ি” : হিন্দু কিশোর প্রেমিকের টানে পালিয়ে আসা বাংলাদেশের মুসলিম কিশোরীর “অমর প্রেম কাহিনী” তোলপাড় ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়
  • পাকিস্তানে ঐতিহাসিক হিন্দু মন্দির ধ্বংস করায় গভীর উদ্বেগ প্রকাশ করল ভারত 
  • দূরপাল্লার গ্লাইড বোমা “খগন্তক – ২৪৩” এর সফল পরীক্ষা করল ভারতীয় বায়ূসেনা 
  • শক্তিগড়ে বন্দে ভারত এক্সপ্রেসে পাথর হামলা করল দুষ্কৃতীরা, তদন্তে রেল পুলিশ
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.