• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

সিপিএমকে বুকস্টলের অনুমতি দিল না ডিভিশন বেঞ্চ, বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চের নির্দেশ খারিজ 

Eidin by Eidin
October 16, 2026
in কলকাতা, রাজ্যের খবর
সিপিএমকে বুকস্টলের অনুমতি দিল না ডিভিশন বেঞ্চ, বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চের নির্দেশ খারিজ 
4
SHARES
53
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৬ অক্টোবর : বনগাঁয় পূজোমণ্ডপের কাছে সিপিএমকে বুকস্টল করার অনুমতি দিল না কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগের ডিভিশন বেঞ্চ ।  বৃহস্পতিবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চের দেওয়া নির্দেশ খারিজ করে দেওয়া হল আজ । ফলে এবারের দুর্গাপূজায় বনগাঁয় সিপিএম-এর (CPM) বুকস্টল হচ্ছে না । আগামী ২১ জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি। এটা সিপিএমের জন্য একটা চরম ধাক্কা । 

আজ শুনানির সময় প্রধান বিচারপতি সিপিএম-কে প্রশ্ন করেন, সিপিএম স্টল করার জন্য কোনও অনুমতি নিয়েছে কি ? যদি করে থাকেন তাহলে সেটা দেখান৷ উত্তরে সিপিএমের আইনজীবী শামিম আহমেদ জানান, রাজ্যের অনুমতি নেওয়া হয়নি। তবে তাঁরা মহকুমা শাসককে জানিয়েছিলেন। প্রতিবছর ওখানে কমপক্ষে একশো স্টল বসে,কখনও কোনও অনুমতি নেওয়া হয়নি। উত্তরে প্রধান বিচারপতি বলেন, চল্লিশ বছর ধরে কোনও আইন কার্যকর করা হয়নি বলে এবছরও আইন প্রয়োগ করা যাবে না, সেটা হয় না। শেষ পর্যন্ত প্রধান বিচারপতি  নির্দেশ দেন,’রাস্তার ধারের সব স্টল তুলে দিন । পুলিশের অনুমতি না থাকলে কারোরই স্টলের প্রয়োজন নেই। আইনের চোখে সমান সবাই।’ 

সম্প্রতি বনগাঁ এবং নৈহাটিতে দুর্গাপুজোয় ২টি বুকস্টল করতে চেয়ে আবেদন জানায় সিপিএম। কিন্তু অভিযোগ, তাতে পুলিশ অনুমতি দেয়নি। যা ঘিরে শুরু হয় আইনি-সংঘাত। বৃহস্পতিবার বনগাঁয় সিপিএমের বুক স্টল তৈরিতে, অনুমতি দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য ।আর তাঁর এই নির্দেশকে চ্য়ালেঞ্জ করে, ফের ডিভিশন বেঞ্চে যায় রাজ্য় সরকার। শুক্রবারই   ডিভিশন বেঞ্চে সেই মামলার শুনানিতে প্রধান বিচারপতি বলে দেন, অনুমতি নেওয়া না থাকলে স্টল তুলে দিতে হবে।। 

সিপিএম-এর আইনজীবী মরিয়া হয়ে আবেদন জানান,’পার্টি অফিস সামনে ছাউনি ছাড়া শুধু টেবিল পেতে ৫ ফুট লম্বা স্টল করতে দেওয়া হোক। কিন্তু অ্যাডভোকেট জেনারেলের বিল্বদল ভট্টাচার্য বাংলাদেশ সীমান্ত থেকে মাত্র ৬ কিলোমিটার দূরত্বের কথা উল্লেখ করে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন । এরপর প্রধান বিচারপতি সাফ জানিয়ে দেব, অনুমতি না থাকলে টেবিল-ছাতা পেতে স্টলেও অনুমতি নয়। নির্দেশের পর কী কী পদক্ষেপ করা হয়েছে, এই মামলায় যুক্ত সব পক্ষকে নোটিস দিয়ে জানতে চেয়েছে আদালত ।।

Previous Post

মুম্বাই পুলিশ প্রাক্তন স্বামী আমির খানের ভাইপো ইমরান খানকে দেশ ছাড়ার নোটিশ দেওয়ায় চরম ক্ষুব্ধ  কিরণ রাও

Next Post

উত্তরাখণ্ডের বড়িয়াকোটে ১৫০০ বছরের প্রাচীন আদি বদ্রি মা ভগবতী শক্তিপীঠে ভয়াবহ আগুন 

Next Post
উত্তরাখণ্ডের বড়িয়াকোটে ১৫০০ বছরের প্রাচীন আদি বদ্রি মা ভগবতী শক্তিপীঠে ভয়াবহ আগুন 

উত্তরাখণ্ডের বড়িয়াকোটে ১৫০০ বছরের প্রাচীন আদি বদ্রি মা ভগবতী শক্তিপীঠে ভয়াবহ আগুন 

No Result
View All Result

Recent Posts

  • বাড়িতে বসেই গাঁজার কারবার, বমাল গ্রেপ্তার বাড়ির মালিক 
  • উত্তরাখণ্ডের বড়িয়াকোটে ১৫০০ বছরের প্রাচীন আদি বদ্রি মা ভগবতী শক্তিপীঠে ভয়াবহ আগুন 
  • সিপিএমকে বুকস্টলের অনুমতি দিল না ডিভিশন বেঞ্চ, বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চের নির্দেশ খারিজ 
  • মুম্বাই পুলিশ প্রাক্তন স্বামী আমির খানের ভাইপো ইমরান খানকে দেশ ছাড়ার নোটিশ দেওয়ায় চরম ক্ষুব্ধ  কিরণ রাও
  • হায়দ্রাবাদে নবরাত্রি উদযাপনের সময় বিতরণ করা প্রসাদের উপর মাছের বর্জ্য ফেলার অভিযোগে গ্রেপ্তার নূরজাহান নামে এক মহিলা
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.