এইদিন ওয়েবডেস্ক,উত্তরাখণ্ড,১৬ অক্টোবর : আজ শুক্রবার মহাষষ্ঠীর দিন উত্তরাখণ্ডের বাগেশ্বর জেলার কাপকোট তহসিলের বাদিয়াকোটে অবস্থিত প্রাচীন আদি বদ্রি মা নন্দ ভগবতী শক্তিপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে । আগুনে মূল ভবনটি সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে গেছে ।
হিমালয়ের প্রত্যন্ত এলাকার এই মন্দিরটি দানপুর অঞ্চলের প্রধান ধর্মীয় কেন্দ্র এবং এর প্রাচীন স্থাপত্য ও সূক্ষ্ম কাঠের কারুকার্যের জন্য সমগ্র অঞ্চলে বিখ্যাত ছিল। এটিকে কাতিউর ও কুমায়ুন উপত্যকার সাংস্কৃতিক ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবেও গণ্য করা হতো।স্থানীয়দের মতে, মন্দিরটি খ্রিস্টীয় পঞ্চম থেকে অষ্টম শতাব্দীর, অর্থাৎ এর বয়স প্রায় ১৫০০ বছর। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।।

