এইদিন ওয়েবডেস্ক,ধারওয়াড়,১৩ জুন : লাভ জিহাদের ভয়ে এক নাবালিকার আত্মহত্যার ঘটনায় কর্তব্যে অবহেলার অভিযোগে কর্ণাটকের ধারওয়াড় জেলা পুলিশের এসপি গুঞ্জন আর্য গারাগা সার্কেলের সিপিআই শিবযোগী লোহারকে সাময়িকভাবে বরখাস্ত করার আদেশ জারি করেছেন।
অভিযোগ উঠেছিল যে পুলিশ লাভ জিহাদ মামলায় মধ্যস্থতা করার চেষ্টা করছিল। এছাড়াও, বাবা-মায়ের অভিযোগ ছিল যে এই মামলার জেরে নাবালিকাটি আত্মহত্যা করেছে। লাভ জিহাদ মামলায় পুলিশ ইতোমধ্যে নাঈম বেগ জোরামনাওয়ার (২৫) এবং সোহেল মোল্লা (২২) নামে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।
লাভ জিহাদ মামলার পরিপ্রেক্ষিতে বজরং দলের কর্মীরা পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে বিক্ষোভ করেছিলেন।।
