• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

মৃত দলীয় কর্মী মন্টু মিঞার বাড়ি যাওয়ার পথে “ডিম থেরাপি”র মুখে পড়তে হল সিপিএমের মীনাক্ষী মুখার্জিকে 

Eidin by Eidin
July 7, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
মৃত দলীয় কর্মী মন্টু মিঞার বাড়ি যাওয়ার পথে “ডিম থেরাপি”র মুখে পড়তে হল সিপিএমের মীনাক্ষী মুখার্জিকে 
4
SHARES
52
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কোচবিহার,০৭ জুলাই : কোচবিহারের শীতলকুচিতে মৃত দলীয় কর্মী  মন্টু মিঞার বাড়ি থেকে ফেরার পথে “ডিম থেরাপি”র মুখে পড়তে হল সিপিএমের মীনাক্ষী মুখার্জিকে । আজ মঙ্গলবার শীতলকুচির সিঙ্গিমারি গ্রামে মৃতের পরিবারকে সান্ত্বনা দিয়ে ফেরার সময় মীনাক্ষীর গাড়ি শীতলকুচি বাজারে পৌঁছালে ডিম হামলা শুরু হয় । সেই দৃশ্য নিজের মোবাইল ক্যামেয়ায় ভিডিও রেকর্ড করেন তিনি । মীনাক্ষীকে বলতে শোনা যায়,’আমায় কেন ডিম মারবে, আমি কি করলাম ? আমি এখান থেকে যাব না ।’ 

ঘটনার দায় অস্বীকার করে বিজেপির শীতলকুচি ৬ নম্ব মণ্ডল সম্পাদক দেবাশীষ বর্মন বলেন,’মানুষ এখনও সিপিএমের অত্যাচারের কথা ভোলেনি। মীনাক্ষী মুখার্জি এখানে রাজনৈতিক ফায়দা লুটতে এসেছিলেন। সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে এই ডিম ছোড়ার ঘটনায়।’ এদিকে এই ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্তদের গ্রেপ্তারির দাবিতে কোচবিহারের পুলিশ সুপারের  অফিসের সামনে ধর্ণায় বসেন মীনাক্ষী। 

প্রসঙ্গত,গত রবিবার শীতলকুচির (Sitalkuchi) খুঠামারা নদীর চানঘাট সেতু সংলগ্ন এলাকা থেকে মন্টু মিঞার দেহ উদ্ধার হয়। মৃতের পরিবারের দাবি, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। সিপিএমের মুখপত্র সিএমএস- এর ফেসবুক পেজে লেখা হয়েছে, মীনাক্ষী মুখার্জির সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘গোরক্ষার নাম করে আমাদের কমরেডকে খুন করেছে বিজেপির গুন্ডারা। আমরা তার পরিবারের সাথে দেখা করতে যাচ্ছিলাম। পুলিশের সামনে আমাদের গাড়ির ওপর আক্রমণ করা হয়। পুলিশ তাদের কোন বাধা দেয়নি। যারা এই ঘটনার সাথে যুক্ত তাদের বিরুদ্ধের প্রশাসনকে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে। আইসির বিরুদ্ধেও অভিযোগ জানানো হবে।’সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য মিনাক্ষীর সঙ্গে ছিলেন দলের প্রাক্তন সাংসদ অলকেশ দাসও,অনন্ত রায় সহ সিপিএমের অনান্য নেতারা ।। 

Previous Post

হরমুজ প্রণালীতে ২৪ ঘণ্টায় ৩টি তেল ট্যাঙ্কারে হামলা: জ্বালানি সরবরাহ নিয়ে আবারও উদ্বেগ!

Next Post

মেসি পেনাল্টি মিস করেছেন; প্রথমার্ধে মিশর ১-০ গোলে এগিয়ে 

Next Post
মেসি পেনাল্টি মিস করেছেন; প্রথমার্ধে মিশর ১-০ গোলে এগিয়ে 

মেসি পেনাল্টি মিস করেছেন; প্রথমার্ধে মিশর ১-০ গোলে এগিয়ে 

No Result
View All Result

Recent Posts

  • মেসি পেনাল্টি মিস করেছেন; প্রথমার্ধে মিশর ১-০ গোলে এগিয়ে 
  • মৃত দলীয় কর্মী মন্টু মিঞার বাড়ি যাওয়ার পথে “ডিম থেরাপি”র মুখে পড়তে হল সিপিএমের মীনাক্ষী মুখার্জিকে 
  • হরমুজ প্রণালীতে ২৪ ঘণ্টায় ৩টি তেল ট্যাঙ্কারে হামলা: জ্বালানি সরবরাহ নিয়ে আবারও উদ্বেগ!
  • স্বাধীনতাকামী বেলুচ যোদ্ধাদের হামলায় নিকেশ ৯ পাকিস্তানি পুলিশ কর্তা, নিখোঁজ আরও কয়েকজন 
  • “কংগ্রেস সরকার ভোটব্যাঙ্কের জন্য অনুপ্রবেশকারীদের নাম তুলছে” : কর্ণাটকে এসআইআর অস্থায়ী স্থগিতাদেশ চেয়েছে কেন্দ্রীয় মুখ্য নির্বাচন কমিশনারের দ্বারস্থ এনডিএ 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.