• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

প্রধানমন্ত্রীর ছবি পোড়ানোর প্রতিবাদ করার মারধর, গ্রেপ্তার ভাতারের সিপিএম নেতা নজরুল হক 

Eidin by Eidin
July 25, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
প্রধানমন্ত্রীর ছবি পোড়ানোর প্রতিবাদ করার মারধর, গ্রেপ্তার ভাতারের সিপিএম নেতা নজরুল হক 
3
SHARES
49
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),২৫ জুলাই : প্রকাশ্য রাস্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি পোড়াচ্ছিল সিপিএমের লোকজন । প্রতিবাদ করেন কয়েকজন বিজেপি কর্মী । আর সেই অপরাধে তাদের মারধরের অভিযোগ উঠেছিল সিপিএমের বিরুদ্ধে । দিন তিনেক আগে বর্ধমান-কাটোয়া রাজ্য সড়কে ভাতার বাজারের মহাপ্রভু তলা মোড়ের সেই ঘটনার জেরে আজ শনিবার সিপিএমের এক নেতাকে গ্রেপ্তার করল ভাতার থানার পুলিশ৷ ধৃতের নাম নজরুল হক। ভাতার থানার বামশোড় গ্রামের বাসিন্দা নজরুল ভাতার এক নম্বর এরিয়া কমিটির সম্পাদকের পদে রয়েছেন। ধৃতকে এদিন বর্ধমান আদালতে পাঠানো হয়। 

উল্লেখ্য,দিন তিনেক আগে ভাতারে সিপিএমের কনভেনশন ছিলো । বর্ধমান-কাটোয়া রাজ্য সড়কে ভাতার বাজারের মহাপ্রভু তলা মোড় সংলগ্ন একটি লজে ওই কনভেনশনের আয়োজন করা হয় । ওই কনভেনশনের মধ্যেই সিপিএমের নেতা কর্মীরা সড়কপথের ধারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতিকৃতি পোড়ায় বলে অভিযোগ । সেই সময় কুলচণ্ডা গ্রামের মোড়ের কাছে দাঁড়িয়েছিলেন জনা চারেক বিজেপি কর্মী। তাঁদের মধ্যে ছিলেন বিজেপির ১১২ নম্বর বুথের সভাপতি সঞ্চিত মালিক, বিজেপির সদস্য দেবব্রত কোঁয়ার। তাঁদের অভিযোগ, প্রধানমন্ত্রীর প্রতিকৃতি পোড়ানোর প্রতিবাদ করতে গেলে সিপিএমের লোকজন তাঁদের উপর চড়াও হয়ে মারধর শুরু করে। এরপরে সঞ্চিত মালিকরা নজরুল হক সহ কয়েকজনের বিরুদ্ধে ভাতার থানায় অভিযোগ দায়ের করেন।তার ভিত্তিতে এদিন নজরুল হককে গ্রেপ্তার করেছে পুলিশ।  যদিও সিপিএমের দাবি, বিজেপি কর্মীদের কেউ মারধর করেনি।।

#District News #burning of the Prime Minister’s portrait #CPM leader arrested

Tags: bhatarBurdwanburning of the Prime Minister's portraitCPM leader arrestedDistrict NewsWestbengal
Previous Post

ধর্মতলায় হিংসায় জড়িত “কুখ্যাত”  আফরোজ- নাহিদ-তানভির ও রাহুল জামালসহ ৭০ জনকে চিহ্নিত করা হয়েছে বলে জানালেন মুখ্যমন্ত্রী ; বললেন “গুন্ডা দমন আইনে মামলা করা হয়েছে” 

No Result
View All Result

Recent Posts

  • প্রধানমন্ত্রীর ছবি পোড়ানোর প্রতিবাদ করার মারধর, গ্রেপ্তার ভাতারের সিপিএম নেতা নজরুল হক 
  • ধর্মতলায় হিংসায় জড়িত “কুখ্যাত”  আফরোজ- নাহিদ-তানভির ও রাহুল জামালসহ ৭০ জনকে চিহ্নিত করা হয়েছে বলে জানালেন মুখ্যমন্ত্রী ; বললেন “গুন্ডা দমন আইনে মামলা করা হয়েছে” 
  • নিষ্ঠা ও ভক্তি সহকারে এই সমস্ত নিয়ম মেনে ভগবান হনুমানের  নিত্য পূজা করলে সংসারে সুখ, শান্তি, সমৃদ্ধি ও ধন সম্পদের প্রাপ্তি ঘটে
  • “বামপন্থীরা আরবদের ভাববাদের প্রতি আনুগত্য প্রকাশ করেই নিজেদের পতন ডেকে এনেছে” : সমাজকর্মী শেখ ফরিদ ; “উপমহাদেশে ২০২৯ সালে কমিউনিস্ট রাজনীতির কবর রচিত হয়ে যাবে” বলে মনে করছেন তিনি
  • “শুক্রবারের লোকেরাই করেছে, কয়েকটা দিন অপেক্ষা করুন এদের কি করতে হয় আমি জানি” : কলকাতার হিংসায় সতর্ক করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.