• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

মেমারিতে বাস-বাইক মুখোমুখি সংঘর্ষ, মৃত এক বাইক আরোহী, আহত আরও এক 

Eidin by Eidin
October 24, 2025
in জেলার খবর, রাজ্যের খবর
মেমারিতে বাস-বাইক মুখোমুখি সংঘর্ষ, মৃত এক বাইক আরোহী, আহত আরও এক 
5
SHARES
75
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

শ্যামসুন্দর ঘোষ,মেমারি(পূর্ব বর্ধমান),২৪ অক্টোবর :  আজ শুক্রবার সাত সকালে পূর্ব বর্ধমান জেলার মেমারিতে ভয়াবহ পথ দুর্ঘটনার বলি হলেন এক বাইক আরোহী যুবক । গুরুতর আহত হয়েছেন মৃতের এক সহযাত্রী । পুলিশ জানিয়েছে, মৃতের নাম সঞ্জয় সরকার(৩৪) এবং আহত হয়েছেন মৃতের সমবয়স্ক অজয় সরেন নামে এক যুবক । তাদের বাড়ি মন্তেশ্বর থানার পিপলন পঞ্চায়েতের অন্তর্গত খাদড়াগ্রামে । আহত যুবক বর্তমানে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন । 

স্থানীয় সূত্রে খবর,যাত্রীবাহী বাসটি সাতগেছিয়া থেকে মেমারীর দিকে আসছিল । অন্যদিকে দুই বন্ধু সঞ্জয় সরকার ও অজয় সরেন মেমারী থেকে সাতগেছিয়া মুখে যাচ্ছিলেন । সকাল প্রায় ৭ টা নাগাদ বাইক ও বাসটি কেষ্টপুর মোড়ের কাছে আসতেই মুখোমুখি সংঘর্ষ হয় । সংঘর্ষ এতটাই ভয়াবহ ছিল যে বাইকটি কার্যত তালগোল পাকিয়ে যায় । বাইক আরোহী দুই যুবক রক্তাক্ত অবস্থায় রাস্তার উপর লুটিয়ে পড়েন। দু’জনেরই মাথায় হেলমেট না থাকায় মাথায় গুরুতর আঘাত লাগে । স্থানীয় টোটো চালকরা তাদের উদ্ধার করে মেমারি হাসপাতালে নিয়ে আসেন । কিন্তু কর্তব্যরত চিকিৎসক সঞ্জয় সরকারকে মৃত ঘোষণা করেন৷  অজয় সরেনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বর্ধমান হাসপাতালে স্থানান্তরিত করে দেওয়া হয়। ঘটনার প্রত্যক্ষদর্শীদের কথায় বাইকটি ভুল দিকে চলে আসায় এই দুর্ঘটনাটি ঘটেছে । পুলিশ ঘাতক বাস ও তালগোল পাকিয়ে যাওয়া বাইকটি আটক করেছে ।।

Previous Post

দীপাবলিকে “আবর্জনা” ও ভারতীয়দের “বুদ্ধিহীন” বলা কানাডিয়ানকে সমর্থন জানানো তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে “সাদা চামড়ার আধিপত্যের চিরস্থায়ী দাস” বললেন বিজেপির তরুনজ্যোতি তিওয়ারি 

Next Post

বিরাট ও রোহিতের ক্যারিয়ারে ইতি পড়তে চলেছে আগামীকাল অস্ট্রেলিয়ায়  

Next Post
বিরাট ও রোহিতের ক্যারিয়ারে ইতি পড়তে চলেছে আগামীকাল অস্ট্রেলিয়ায়  

বিরাট ও রোহিতের ক্যারিয়ারে ইতি পড়তে চলেছে আগামীকাল অস্ট্রেলিয়ায়  

No Result
View All Result

Recent Posts

  • ঋতব্রতকে বিরোধী দলনেতা নিয়োগে স্পিকারের সিদ্ধান্তকে অবৈধ আখ্যা দিয়ে হাইকোর্টে আবেদন করল টিএমসি 
  • একদিকে ঋতব্রত, অন্যদিকে কাকলি  : তৃণমূল ভেঙে খানখান
  • পুলিশের জালে ফলতার “পুষ্পা” জাহাঙ্গীর খান ; নেপালে পালানোর ছক 
  • উত্তরাখণ্ডে আয়োজিত সাব জুনিয়র ক্যারাটে চ্যাম্পিয়নশিপ থেকে ৩৬টি পদক নিয়ে এল বাংলার মেয়েরা ; রুপো জিতে আনলো বর্ধমানের ছোট্ট অয়ন্তিকা
  • ফিলিপাইনের মিন্দানাও প্রদেশে ৭.৮ মাত্রার ভূমিকম্প, বিধ্বস্ত বহু ভবন, সুনামি সতর্কতা জারি 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.