• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

‘খেলা হবে দিবস’ নিয়ে মুখ্যমন্ত্রীকে সামালোচনায় বিঁধলেন বিজেপি নেতা রাহুল সিনহা

Eidin by Eidin
July 25, 2021
in রাজ্যের খবর
‘খেলা হবে দিবস’ নিয়ে মুখ্যমন্ত্রীকে সামালোচনায় বিঁধলেন বিজেপি নেতা রাহুল সিনহা
4
SHARES
62
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,২৪ জুলাই : মুখ্যমন্ত্রীর ’খেলা হবে দিবস’ পালনের ঘোষনা নিয়েও এবার সমালোচনায় মুখর হল বিজেপি। শনিবার বর্ধমানের বিজেপি দপ্তরে সাংবাদিক সম্মেলন করে বিজেপি নেতা রাহুল সিনহা বলেন, ‘১৬ আগষ্ট রাজ্যে ’খেলা হবে দিবস’ পালন করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় । এই ‘১৬ আগষ্ট’ দিনটিতে মুখ্যমন্ত্রীর ’খেলা হবে দিবস’ পালন নিয়ে মূলত কটাক্ষ করেন রাহুল সিনহা। তিনি দাবি করেন ,“১৯৪৬ সালের ’১৬ আগস্ট’ মুসলিম লিগ ’ডাইরেক্ট অ্যাকশন’ দিবস পালন করেছিল । তার জন্য রক্তাক্ত হয়েছিল গোটা বাংলা। এই কথা উল্লেখ করে রাহুল সিনহা প্রশ্ন তোলেন , ‘ডাইরেক্ট অ্যাকশন’ দিবসের স্মৃতিকে জাগিয়ে তুলতেই কি মমতা বন্দ্যোপাধ্যায় ১৬ আগস্ট ‘.খেলা হবে দিবস’ পালন করতে চাইছেন?’ পাশাপাশি রাহুল সিনহা এও জানান,“ ১৯৮০ সালের ১৬ আগষ্ট খেলার মাঠে ১৬ জন পদপিষ্ট হয়ে মারা গিয়েছিলেন । এটাও একটা দুঃখের দিন ।’
রাজ্যে উপনির্বাচন নিয়েও এদিন মুখ্যমন্ত্রীর সমালোচনা করেন বিজেপি নেতা রাহুল সিনহা তিনি বলেন ,’গদি বাঁচাতে এখন মরিয়া মুখ্যমন্ত্রী ।তাই তিনি পাগলের মত উপনির্বাচন চাইছেন।অথচ এখন পরিস্থিতি যদি স্বাভাবিক থাকতো তাহলে উনি নিজেই ২১ জুলাই ভার্চুয়াল সমাবেশ করতেন না।তৃণমূল নেতাদের কেন্দ্রীয় স্তরে সংগঠন বাড়ানোর উদ্যোগকেও কটাক্ষ করেন রাহুল বাবু ।এই প্রসঙ্গে তিনি বলেন , তৃণমূল নেত্রী কেন্দ্রীয় স্তরে সংগঠন বিস্তারের নাটক করছেন । এর আগেও করেছেন।এতে কোনো ফল হবে না। বাংলার বাইরে ওনার দলের কোনো অস্তিত্বই নেই।’
এই বছরের মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল নিয়েও দুর্নীতি হয়েছে বলে রাহুল সিনহা অভিযোগ করেন । তিনি দাবি করেন, পরিকল্পিত ভাবে ধর্মীয় কারণ দেখিয়ে ’র‍্যাঙ্ক’ দেওয়া হয়েছে।এই অভিযোগ মিথ্যা প্রমাণ হলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন বিজেপি নেতা রাহুল সিনহা জানান । একই সঙ্গে তিনি বলেন , ২ মের পর থেকে রাজ্য জুড়ে লাগামহীন সন্ত্রাস চলছে।এই সংক্রান্ত মামলায় ২৮ তারিখে আদালতের রায় প্রকাশ হবে। সেদিকে এখন সবাই তাকিয়ে আছে ।।

Previous Post

কালনার ধাত্রীগ্রামে পথ অবরোধ করে উচ্চ মাধ্যমিক ফেল করা ছাত্রীদের বিক্ষোভ

Next Post

অনলাইন পোশাকের ব্যাবসার নামে আর্থিক প্রতারণা ! পুরুলিয়ার তরুনীর বিরুদ্ধে অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ মন্তেশ্বরের গৃহবধু

Next Post
অনলাইন পোশাকের ব্যাবসার নামে আর্থিক প্রতারণা  ! পুরুলিয়ার তরুনীর বিরুদ্ধে অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ মন্তেশ্বরের গৃহবধু

অনলাইন পোশাকের ব্যাবসার নামে আর্থিক প্রতারণা ! পুরুলিয়ার তরুনীর বিরুদ্ধে অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ মন্তেশ্বরের গৃহবধু

No Result
View All Result

Recent Posts

  • দিল্লিতে ‘আরশোলা’দের মিছিলে দেশবিরোধী শ্লোগান দেওয়া অধ্যাপককে চাকরি থেকে বরখাস্ত করে দিল ইউপির বেরেলির কলেজ কর্তৃপক্ষ 
  • শিব নিত্য পূজা বিধানম্ : পার্থিব সমৃদ্ধি ও আধ্যাত্মিক মুক্তি  এনে দেয়
  • ‘আরশোলা’দের বিক্ষোভের আড়ালে মোদী সরকারকে সরাতে কংগ্রেস-বামপন্থী,ইসলামি চরমপন্থী গোষ্ঠী  ও আমেদকরবাদীদের সঙ্গে আন্তর্জাতিক দুষ্টচক্রের গভীর ষড়যন্ত্র ফাঁস 
  • “দেশদ্রোহী বামপন্থীরা ‘আজাদি’ শ্লোগান দিলেই পিটিয়ে হাসপাতালে পাঠিয়ে দিন” : পুলিশকে পরামর্শ দিলেন শমীক ভট্টাচার্য 
  • জিম্বাবুয়ের বিরুদ্ধে তৃতীয় টি-২০ ম্যাচে ফের ইতিহাস গড়লেন বৈভব সূর্যবংশী
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.