এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),০৪ মে : গোটা রাজ্যের পাশাপাশি পূর্ব বর্ধমান জেলার ভাতারেও গেরুয়া ঝড় লক্ষ্য করা যাচ্ছে ৷ এই আসনে বিজেপি প্রার্থী সৌমেন কার্ফা তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের শান্তনু কোঁয়ারের থেকে ৯২২৭ ভোটে এগিয়ে আছেন ।
নির্বাচব কমিশনের রিপোর্ট অনুযায়ী,মোট ১৪ রাউন্ডের মধ্যে গণনা শেষে সৌমেন কার্ফা পেয়েছেন ৮৮,৪৬০ ভোট । যেখানে শান্তনু কোঁয়ার পেয়েছেন ৭৯,২৩৩ টি ভোট ।।
