• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

আবাস যোজনার প্রথম কিস্তিতে ২০ হাজার কাটমানি, মালদায় তৃণমূল পঞ্চায়েত সদস্য আইজুল সেখের কাছ থেকে টাকা আদায়ের   দাবিতে সরব উপভোক্তারা

Eidin by Eidin
May 30, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
আবাস যোজনার প্রথম কিস্তিতে ২০ হাজার কাটমানি, মালদায় তৃণমূল পঞ্চায়েত সদস্য আইজুল সেখের কাছ থেকে টাকা আদায়ের   দাবিতে সরব উপভোক্তারা
3
SHARES
48
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,মালদা,৩০ মে : প্রাক্তন শাসকদল তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের উপভোক্তাদের কাছ থেকে কাটমানি নেওয়ার অভিযোগ দীর্ঘদিনের । শাসকদলের প্রচ্ছন্ন মদত থাকায় দরিদ্র উপভোক্তারা এতদিন ভয়ে চুপ ছিলেন । কিন্তু রাজ্যে পালাবদলের পর একের পর এক দুর্নীতিবাজ তৃণমূল নেতাদের কোমড়ে দড়ি পড়তেই মালদার ইংরেজবাজার ব্লকের যদুপুর-১ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেস সদস্য আইজুল সেখের বিরুদ্ধে সরব হলেন প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের উপভোক্তারা । তাদের অভিযোগ, আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তির টাকা ঢুকতেই আইজুল সেখ তাদের রীতিমতো হুমকি দেখিয়ে তাদের প্রত্যেকের কাছ থেকে ২০ হাজার টাকা করে কাটমানি আদায় করেছে । তার কাছ থেকে ওই টাকা ফেরতের ব্যবস্থা করার দাবি জানানো হয়েছে । 

শুক্রবার এমনই অভিযোগ তুলে ইংরেজবাজার বিডিও-এর কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন বেশ কিছু উপভোক্তা । অভিযোগ জানানো  উপভোক্তাদের মধ্যে মহিলার সংখ্যাই বেশি ছিল । উপভোক্তাদের মধ্যে মহারাজপুর গ্রামের বাসিন্দা  আন্না দাস স্বাক্ষরিত অভিযোগপত্রে বলা হয়েছে, প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর তৈরির জন্য প্রথম কিস্তির ৬০ হাজার টাকা ঢুকতেই তৃণমূলের স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য আইজুল সেখ তাদের প্রত্যেকের কাছ থেকে ২০ হাজার টাকা করে কাটমানি আদায় করেছে । ওই টাকা না দিলে দ্বিতীয় কিস্তির টাকা আটকে দেওয়ার হুমকি দিয়েছিল সে । ফলে অনিচ্ছা সত্ত্বেও তারা টাকা দিতে বাধ্য হন । তাই এবার আইজুল সেখের কাছ থেকে কাটমানি বাবদ নেওয়া টাকা আদায় করে দেওয়ার জন্য বিডিও-এর কাছে আর্জি জানান তারা । 

এই বিষয়ে তৃণমূল পরিচালিত ইংরেজবাজার পঞ্চায়েত সমিতির সভাপতি রাজেশ পালের বক্তব্য হল, এই ধরনের ঘটনা সত্য হলে তা মেনে নেওয়া যায়না। তাই পুরো বিষয়টি তিনি ব্লক প্রশাসনের মাধ্যমে তদন্ত করে দেখবেন। তদন্তে অভিযোগ সত্য প্রমাণিত হলে প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবে বলেও জানান তিনি । 

প্রসঙ্গত,বিগত ১৫ বছর তৃণমূল কংগ্রেসের শাসনকালে ব্যাপক দুর্নীতি হয়েছে বাংলায় । প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির সময়ে শিক্ষক নিয়োগ দুর্নীতি, প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সময়ে রেশন দুর্নীতি ভারতের ইতিহাসে সবচেয়ে বড় দুর্নীতির তালিকায় ধরা হয় । এছাড়া গরু পাচার, বালি ও কয়লা পাচারে নাম জড়িয়েছে তাবড় তাবড় তৃণমূল নেতাদের । তৃণমূলের নিচুতলার নেতাদের বিরুদ্ধে সরকারি আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ উঠেছে বার বার । অভিযোগ যে এক সময় হতদরিদ্র অবস্থায় জীবনযাপন করা তৃণমূলের ক্যাডাররা গরিব মানুষদের কাছে কাটমানি আদায় করে রীতিমতো বিত্তবান বনে গেছেন।।

Tags: Malda News
Previous Post

গিলের বিধ্বংসী সেঞ্চুরি ; রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে রোমাঞ্চকর জয় ; গুজরাট টাইটানসের ফাইনালে প্রবেশ

No Result
View All Result

Recent Posts

  • আবাস যোজনার প্রথম কিস্তিতে ২০ হাজার কাটমানি, মালদায় তৃণমূল পঞ্চায়েত সদস্য আইজুল সেখের কাছ থেকে টাকা আদায়ের   দাবিতে সরব উপভোক্তারা
  • গিলের বিধ্বংসী সেঞ্চুরি ; রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে রোমাঞ্চকর জয় ; গুজরাট টাইটানসের ফাইনালে প্রবেশ
  • সম্পূর্ণ ‘বন্দে মাতরম’ গাওয়ার বিরোধিতা করেছে কেরালার নতুন কংগ্রেস মুখ্যমন্ত্রী সতীশান ;  বলেছেন :  “এটি আইনত  বাধ্যতামূলক নয়” 
  • বিরাট কোহলির ১০ বছরের পুরনো আইপিএল রেকর্ড ভাঙলেন বৈভব সূর্যবংশী
  • পটুয়াখালীর মাদ্রাসায় এক বছর ধরে সমকামী শিক্ষকের ধর্ষণের শিকার হওয়া ১০ বছরের কিশোর মলদ্বারে ক্যান্সারে মারা গেছে 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.