FIFA World Cup 2026 : আমেরিকাকে ৪-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল বেলজিয়াম। বেলজিয়ানদের হয়ে জোড়া গোল করেছেন চার্লস ডি কেটেলার।ওয়াশিংটনে আয়োজিত এই ম্যাচে শুরুটা দারুণ করে বেলজিয়ামের। ৯ মিনিটে ডি কেটেলার প্রথম গোল করেন । তবে লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। ৩১ মিনিটে সমতায় ফেরে আমেরিকা। দারুণ এক ফ্রি-কিক থেকে বেলজিয়ামের জালে বল জড়ান টিলম্যান ।
দুই মিনিট পর আবারও এগিয়ে যায় বেলজিয়াম। ৩৩ মিনিটে নিজের জোড়া গোল পূরণ করেন ডি কেটেলারা । বিরতি থেকে ফিরেও দাপট দেখায় বেলজিয়াম৷ ৫৭ মিনিটে যুক্তরাষ্ট্র কিপার ম্যাট ফ্রিজের ভুলে লক্ষ্যভেদ করেন ডি কুইপার। যোগ করা সময়ে লুকাকুর গোলে বড় জয় রেড দেভিলদের। কোয়ার্টারে স্পেনের বিপক্ষে লড়বে বেলজিয়াম। অন্যদিকে বিশ্বকাপে টিম ইউএসএ-র যাত্রার সমাপ্তি ঘটেছে।।
