• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

লন্ডন থেকে শেখ হাসিনাকে ফোন, ব্রিটিশ গোয়েন্দা ফাঁস করে দেওয়ায় চাকরি চলে গেল বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের 

Eidin by Eidin
July 23, 2026
in আন্তর্জাতিক
লন্ডন থেকে শেখ হাসিনাকে ফোন, ব্রিটিশ গোয়েন্দা ফাঁস করে দেওয়ায় চাকরি চলে গেল বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের 
3
SHARES
49
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,২৩ জুলাই : বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনকে সরিয়ে দেওয়ার কোনো পরিকল্পনা ছিলো না বিএনপি সরকারের। কিন্তু চলতি বছর মে মাসে তিনি লন্ডনে চিকিৎসার জন্যে গিয়ে টেলিফোনে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দীর্ঘ ফোনালাপ করেন । খুবই গোপনে এই কথপোকথন হলেও পুরো কথপোকথন ব্রিটিশ গোয়েন্দাদের হাতে চলে যায় নিমিষে। এরপর ওই টেলিফোন কথোপকথনের বিষয় ঢাকার শীর্ষ নীতিনির্ধারকরা জানার পর তাৎক্ষণিক সিদ্ধান্ত হয় রাষ্ট্রপতি পদ থেকে সাহাবুদ্দিনকে সরানো হবে ।

আগামীকাল পদত্যাগ করার পর সম্ভবত রাষ্ট্রপতি এবং তাঁর পরিবারের সদস্যদেরকে আপাতত দেশত্যাগের অনুমতি না-ও দেওয়া হতে পারে। তাঁর নিজের ও পরিবারের সদস্যদের অর্জিত সম্পদ ইত্যাদির বিষয়েও এরইমাঝে খোঁজ নিচ্ছে সংশ্লিষ্ট সংস্থা। ভারতে অবস্থানরত প্রাক্তন প্রধানমন্ত্রীর সাথে তাঁদের যোগাযোগের বিষয়ও আরো খতিয়ে দেখা হচ্ছে। মোদ্দা কথায়, লন্ডনে বসে প্রাক্তন প্রধানমন্ত্রীর সাথে টেলিফোনে যোগাযোগই কাল হয়েছে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের জন্যে।

এদিকে লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় ভারতের অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথিত টেলিফোন আলাপের গুঞ্জনকে ‘সম্পূর্ণ মিথ্যা ও কাল্পনিক’ বলে উড়িয়ে দিয়েছেন রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিন।বিষয়টি নিয়ে সিনিয়র সাংবাদিক হেলাল উদ্দিনের দাবি, এরই মধ্যে তার একটি ফেসবুক পোস্ট প্রকাশের পর রাষ্ট্রপতি নিজেই তাকে ফোন করে বিষয়টি দৃঢ়ভাবে অস্বীকার করেছেন, এমনকি অভিযোগের পক্ষে প্রমাণ থাকলে তা প্রকাশের আহ্বান জানান।

বৃহস্পতিবার (২৩ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে এ বিষয়ে সাংবাদিক হেলাল উদ্দিনের একটি ফেসবুক পোস্ট করেন। তিনি লিখেছেন,সম্প্রতি আমি একটি পোস্ট করেছিলাম, যেখানে লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় রাষ্ট্রপতির সঙ্গে ভারতে অবস্থানরত শেখ হাসিনার কথিত টেলিফোন আলাপের প্রসঙ্গ উল্লেখ করেছিলাম।দেশের একটি জাতীয় ইংরেজি দৈনিকে প্রকাশিত একটি প্রতিবেদনের প্রেক্ষিতেই আমি বিষয়টি সত্য বলে নিশ্চিত হয়েছিলাম।তবে রাষ্ট্রপতি অত্যন্ত দৃঢ়তার সঙ্গে পুরো বিষয়টি প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন, এসব সম্পূর্ণ মিথ্যা ও কাল্পনিক। কথা বলতেই হলে বাংলাদেশ থেকেই বলা যায়, লন্ডনে গিয়ে কথা বলতে হবে কেন? তিনি আরও বলেন, দেশের একটি ইংরেজি দৈনিকে এমন কোনো প্রতিবেদন করেছে, সেটিও আমার নজরে আসেনি। রাষ্ট্রপতি বললেন আপনার প্রতিটি ফেসবুক পোস্ট আমি পড়ি। আপনি আমার আপনজন, হৃদয়ের মানুষ, আত্মীয়। আপনার এমন একটি পোস্টে আমি কষ্ট পেয়েছি, তাই আপনাকে ফোন করলাম।

রাষ্ট্রপতি আরও বলেন, আমি চ্যালেঞ্জ করছি- এ ধরনের অভিযোগের পক্ষে যদি কেউ কোনো তথ্য-প্রমাণ দিতে পারে, তাহলে জনগণের যে কোনো রায় আমি মাথা পেতে নেব।।একপর্যায়ে রাষ্ট্রপতি আবেগাপ্লুত হয়ে বলেন, এই ধরনের ভিত্তিহীন ও কাল্পনিক খবর উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রচার করে আমাকে হেয় করার চেষ্টা করা হচ্ছে। আমি স্বাস্থ্যগতভাবে খুবই অসুস্থ। স্বাভাবিকভাবে চলাফেরাও আমার জন্য কষ্টকর হয়ে পড়েছে। আমার জন্য দোয়া করবেন। দেশবাসীকেও আমার সুস্থতার জন্য দোওয়া করতে বলবেন।।

Previous Post

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানাল নয়াদিল্লি 

Next Post

চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করে ২০ টাকা দিয়ে বাড়ি পাঠালেন বাংলাদেশের স্কুলের প্রধান শিক্ষক ৫৫ বছরের মহম্মদ মহিউদ্দিন 

Next Post
চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করে ২০ টাকা দিয়ে বাড়ি পাঠালেন বাংলাদেশের স্কুলের প্রধান শিক্ষক ৫৫ বছরের মহম্মদ মহিউদ্দিন 

চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করে ২০ টাকা দিয়ে বাড়ি পাঠালেন বাংলাদেশের স্কুলের প্রধান শিক্ষক ৫৫ বছরের মহম্মদ মহিউদ্দিন 

No Result
View All Result

Recent Posts

  • অনুপ্রবেশকারী ধরতে রাজ্য জুড়ে পঞ্চায়েত অফিসের জন্ম-মৃত্যু রেজিস্ট্রেশন খাতা খতিয়ে দেখতে শুরু করল পশ্চিমবঙ্গ পুলিশ  
  • চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করে ২০ টাকা দিয়ে বাড়ি পাঠালেন বাংলাদেশের স্কুলের প্রধান শিক্ষক ৫৫ বছরের মহম্মদ মহিউদ্দিন 
  • লন্ডন থেকে শেখ হাসিনাকে ফোন, ব্রিটিশ গোয়েন্দা ফাঁস করে দেওয়ায় চাকরি চলে গেল বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের 
  • বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানাল নয়াদিল্লি 
  • ভাতারে পৃথক ২ দুর্ঘটনায় মৃত ১, আহত ৩ স্কুল ছাত্রীসহ ৪ 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.