• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

ভুয়ো আধার বানিয়ে ভারতে বসবাস, ত্রিপুরার ধর্মনগরে বাংলাদেশি মহিলা ও স্থানীয় সহযোগী  গ্রেপ্তার

Eidin by Eidin
July 19, 2026
in দেশ
ভুয়ো আধার বানিয়ে ভারতে বসবাস, ত্রিপুরার ধর্মনগরে বাংলাদেশি মহিলা ও স্থানীয় সহযোগী  গ্রেপ্তার
3
SHARES
49
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,ধর্মনগর(ত্রিপুরা), ১৯ জুলাই: ভুয়ো পরিচয়পত্র বানিয়ে ভারতে অবৈধভাবে বসবাস করা এক বাংলাদেশি মহিলাকে এবং তাঁকে আশ্রয় ও সহযোগিতা করার অভিযোগে স্থানীয় এক যুবককে গ্রেপ্তার করেছে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর থানার পুলিশ। ধৃত মহিলার নাম সোমাইয়া বেগম (২৯)। তাঁর বাড়ি বাংলাদেশের নরসিংদী জেলায়। অপরদিকে, গ্রেপ্তার স্থানীয় যুবক আনোয়ার হোসেন (২৩) উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমার পশ্চিম চন্দ্রপুর এলাকার বাসিন্দা এবং আব্দুল হান্নানের ছেলে । শনিবার ধর্মনগর থানায় ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (BNS), ইমিগ্রেশন আইন এবং ফরেনার্স অ্যাক্টের একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।   জাল পরিচয়পত্র তৈরির নেপথ্যে কোনও আন্তর্জাতিক চক্র সক্রিয় রয়েছে কি না, তা নিয়ে তদন্ত শুরু করেছে ত্রিপুরা পুলিশ।

পুলিশ জানিয়েছে, গোপন সূত্রের খবরের ভিত্তিতে পশ্চিম চন্দ্রপুরে অভিযান চালিয়ে আব্দুল হান্নানের বাড়ি থেকে দুজনকে আটক করা হয়। তদন্তে প্রাথমিকভাবে জানা যায়, সোমাইয়া বেগম দীর্ঘদিন ধরে ওই বাড়িতেই বসবাস করছিলেন। তাঁর ব্যবহৃত আধার কার্ডে অসঙ্গতি ধরা পড়ার পর বিষয়টি প্রকাশ্যে আসে । পরবর্তী অনুসন্ধানে তিনি বাংলাদেশের নাগরিক বলে নিশ্চিত হওয়ার পর তাঁকে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে তাঁকে অবৈধভাবে ভারতে অবস্থান করতে আশ্রয় ও সহযোগিতা দেওয়ার অভিযোগে আনোয়ার হোসেনকেও গ্রেপ্তার করা হয়েছে।

ধর্মনগর থানার অফিসার-ইন-চার্জ মিনা দেববর্মা জানান, তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্ট আইন অনুযায়ী মামলা নথিভুক্ত করা হয়েছে। রবিবার দুই অভিযুক্তকে ধর্মনগর আদালতে পেশ করা হয়েছে।পুলিশের দাবি, তদন্ত এখনই প্রাথমিক পর্যায়ে রয়েছে। এই ঘটনায় আরও কেউ জড়িত কি না, কিংবা ভুয়ো আধারসহ অন্যান্য পরিচয়পত্র তৈরির সঙ্গে কোনও বড় জালিয়াত চক্রের যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে আরও গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে বলে মনে করছে তদন্তকারী সংস্থা।।

Previous Post

ফিলিস্তিনি বন্দিদের ‘পালানো’ ঠেকাতে কারাগারে কুমির রাখবে ইসরায়েল

Next Post

আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ; ১৬ বছর পর দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা জয় 

Next Post
আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ; ১৬ বছর পর দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা জয় 

আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ; ১৬ বছর পর দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা জয় 

No Result
View All Result

Recent Posts

  • রাম মন্দিরের অনুদান চুরির মামলাকে রাজনীতিকরণ করবেন না : শুনানি মুলতবি করল সুপ্রিম কোর্ট 
  • দেশের শিক্ষা ব্যবস্থার স্বচ্ছতার দাবি নাকি এফসিআরএ বাতিল করতেই ‘আরশোলা’ দলের ‘সংসদ চলো’ যাত্রা ? 
  • ঢেঁড়া পিটিয়ে ফতোয়া জারি করে ও পোস্টার দিয়ে  চাষিদের জমির চাষ বন্ধ করলো বিজেপি 
  • রাজ্যের সমস্ত সরকারি কাজে বাংলা ভাষা বাধ্যতামূলক ! শুভেন্দু অধিকারী সরকারের ঐতিহাসিক সিদ্ধান্ত
  • ১৪৪ ধারা উপেক্ষা করে আরশোলা পার্টির “সংসদ চলো” যাত্রা, উপস্থিত মহুয়া মৈত্র-শাবানা আজমিরা, পুলিশের লাঠিচার্জ 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.