এইদিন আন্তর্জাতিক ডেস্ক,১১ ডিসেম্বর : নিজ সম্প্রদায়ের লোকজনদের গ্রিসের নাফপ্লিও শহরে অবৈধভাবে অনুপ্রবেশে উৎসাহিত করছিল বাংলাদেশের ২৭ বছর বয়সী টিকটকার মহম্মদ হাসান । সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে ভিডিও প্রকাশের পর তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে গ্রীস ।বাংলাদেশ ও পাকিস্তানের ৫০ জন অনিয়মিত অভিবাসীকে গ্রীস থেকে বিশেষ চার্টার ফ্লাইটে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে । সেই দলেই রয়েছে মহম্মদ হাসান । গ্রীসের অভিবাসন ও শরণার্থীবিষয়ক মন্ত্রী থানোস প্লেভরিস এই তথ্য জানিয়েছেন ।
গ্রিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত জুনে প্রকাশিত ওই ভিডিওতে হাসানকে বলতে শোনা যায়, নাফপ্লিওতে কাজের জন্য তাদের অবস্থান এবং যাদের বৈধ কাগজপত্র নেই, তাদেরও সেখানে আসতে কোনো সমস্যা হবে না। এমনকি দীর্ঘদিন অবস্থান করলেও পুলিশ তাদের খুঁজে পাবে না বলেও দাবি করেন তিনি। এককথায় গ্রীসের জনবিন্যাসের পরিবর্তন ঘটিয়ে ইসলামি রাষ্ট্র গড়ার আহ্বান জানায় বাংলাদেশি টিকটকার মহম্মদ হাসান । ভিডিও ভাইরাল হওয়ার পরেই গ্রীস কর্তৃপক্ষ তাকে পত্রপাঠ বিদেয় করে দিয়েছে ।।
