• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

শ্রী অভিরামি স্তোত্রম্ : ত্ৰিপুরাসুন্দরীর প্রতি উৎসর্গীকৃত একটি অত্যন্ত পবিত্র ও শক্তিশালী স্তোত্র

Eidin by Eidin
November 11, 2026
in ব্লগ
শ্রী অভিরামি স্তোত্রম্ : ত্ৰিপুরাসুন্দরীর প্রতি উৎসর্গীকৃত একটি অত্যন্ত পবিত্র ও শক্তিশালী স্তোত্র
3
SHARES
49
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

শ্রী অভিরামি স্তোত্রম্ (Abhirami Stotram) হলো দেবী অভিরামী তথা মহাত্ৰিপুরাসুন্দরীর প্রতি উৎসর্গীকৃত একটি অত্যন্ত পবিত্র ও শক্তিশালী ১১টি শ্লোকের স্তোত্র। এটি রচনা করেছেন শ্রী অভিরামী ভট্টারক।
অভিরামি (যিনি প্রতি মুহূর্তে সুন্দরী দেবী) এবং তাঁর সতীর অমৃত ঘটেশ্বর (যিনি অমৃতপাত্র) তামিলনাড়ুর তিরুকাদ্যুরের অধিষ্ঠাত্রী দেবী। বিশ্বাস করা হয় যে, ক্ষীরসাগর মন্থনের ফলে উত্থিত অমৃতপাত্রটি ভেসে তিরুকাদ্যুরে এসে পৌঁছায়। এখানে সেই পাত্রটিই ভগবান শিবে পরিণত হন। এও বিশ্বাস করা হয় যে, এখানেই ঋষি মার্কণ্ডেয় ভগবান শিবের কাছে প্রার্থনা করেছিলেন এবং মৃত্যুর কবল থেকে নিজেকে রক্ষা করার জন্য ভগবান শিব মৃত্যুর দেবতা যমকে বধ করে সেই মহান ঋষিকে রক্ষা করেন। এই স্থানে অভিরাম ভট্টার নামে এক মহান ভক্ত ছিলেন,  যিনি দেবীর প্রতি এতটাই মগ্ন ছিলেন যে, রাজা যখন তাঁকে জিজ্ঞাসা করলেন সেদিন চাঁদের দশা কী, তিনি উত্তর দিলেন যে পূর্ণিমা। কিন্তু আসলে সেদিন ছিল অমাবস্যা। তাঁর কথা সত্য প্রমাণ করার জন্য দেবী তাঁর নূপুর আকাশে ছুঁড়ে দিলেন। তাঁর কানের দুল পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হয়ে উঠল। তখন রাজা অভিরাম ভট্টারকের মহত্ত্ব উপলব্ধি করলেন।

শ্রী অভিরামি স্তোত্রম্

নমস্তে ললিতে দেবি শ্রীমত্সিংহাসনেশ্বরি ।
ভক্তানামিষ্টদে মাতঃ অভিরামি নমোঽস্তু তে ॥১ ॥

হে দেবী ললিতে, যিনি রত্নখচিত সিংহাসনে বিরাজমান, ভক্তদের মনস্কামনা পূরণকারী মাতা, আপনাকে নমস্কার দেবী অভিরামি ।


চন্দ্রোদয়ং কৃতবতী তাটংকেন মহেশ্বরি ।
আয়ুর্দেহি জগন্মাতঃ অভিরামি নমোঽস্তু তে ॥২॥

হে মহেশ্বরী, যিনি কানের কুণ্ডল বা তটঙ্কের আলোয় চন্দ্রোদয় ঘটিয়েছিলেন, হে জগন্মাতা, আমায় দীর্ঘায়ু দান করুন। আপনাকে নমস্কার দেবী অভিরামি!

সুধাঘটেশশ্রীকান্তে শরণাগতবত্সলে ।
আরোগ্যং দেহি মে নিত্যং অভিরামি নমোঽস্তু তে ॥৩॥

হে অমৃতকলশের অধীশ্বর শ্রীকান্তের প্রিয়া, শরণাগতবৎসল, আমায় নিত্য আরোগ্য দান করুন। আপনাকে নমস্কার দেবী অভিরামি ।

কল্যাণি মঙ্গলং দেহি জগন্মঙ্গলকারিণি ।
ঐশ্বর্য়ং দেহি মে নিত্যং অভিরামি নমোঽস্তু তে ॥৪॥

হে কল্যাণী, যিনি সমগ্র জগতে মঙ্গল বিধান করেন, আমায় নিত্য ঐশ্বর্য দান করুন। আপনাকে নমস্কার দেবী অভিরামি ।

চন্দ্রমণ্ডলমধ্যস্থে মহাত্রিপুরসুন্দরি ।
শ্রীচক্ররাজনিলয়ে অভিরামি নমোঽস্তু তে ॥৬॥

হে চন্দ্রমণ্ডলের মধ্যবাসিনী, মহাভুবনসুন্দরী, শ্রীচক্ররাজ যাঁর আবাসস্থল, আপনাকে নমস্কার দেবী অভিরামি ।

রাজীবলোচনে পূর্ণে পূর্ণচন্দ্রবিধায়িনি ।
সৌভাগ্যং দেহি মে নিত্যং অভিরামি নমোঽস্তু তে ॥৬॥

হে পদ্মনয়না, পূর্ণরূপা, পূর্ণচন্দ্রের কান্তিদানকারিণী, আমায় নিত্য সৌভাগ্য দান করুন। আপনাকে নমস্কার দেবী অভিরামি ।

গণেশস্কন্দজননি বেদরূপে ধনেশ্বরি ।
বিদ্যাং চ দেহি মে কীর্তিং অভিরামি নমোঽস্তু তে ॥৭॥

হে গণেশ ও স্কন্দের জননী, বেদরূপা, ধনেশ্বরী, আমায় বিদ্যা ও কৃতি বা যশ দান করুন। আপনাকে নমস্কার দেবী অভিরামি ।

সুবাসিনীপ্রিয়ে মাতঃ সৌমাঙ্গল্যবিবর্ধিনী ।
মাংগল্যং দেহি মে নিত্য়ং অভিরামি নমোঽস্তু তে ॥৮ ॥

হে সুবাসিনীপ্রিয়া মাতা, সৌভাগ্য ও সধবা-মঙ্গল বর্ধনকারিণী, আমায় নিত্য মাঙ্গল্য বা কল্যাণ দান করুন। আপনাকে নমস্কার দেবী অভিরামি ।

মার্কণ্ডেয় মহাভক্ত সুব্রহ্মণ্য সুপূজিতে ।
শ্রীরাজরাজেশ্বরী ত্বং হ্যভিরামি নমোঽস্তু তে ॥৯॥

মহাভক্ত মার্কণ্ডেয় সুব্রহ্মণ্য কর্তৃক পূজিতা, আপনি স্বয়ং শ্রীরাজরাজেশ্বরী দেবী অভিরামি, আপনাকে প্রনাম৷ 

সান্নিধ্যং কুরু কল্যাণী মম পূজাগৃহে শুভে ।
বিম্বে দীপে তথা পুষ্পে হরিদ্রা কুংকুমে মম ॥১০ ॥

হে কল্যাণী, আমার এই শুভ পূজাগৃহে প্রতিমায়, প্রদীপে, পুষ্পে, হরিদ্রা ও কুঙ্কুমে আপনার সান্নিধ্য   দান করুন ।

অভিরাম্যা ইদং স্তোত্রং যঃ পঠেচ্ছক্তিসন্নিধৌ ।
আয়ুর্বলং যশো বর্চো মঙ্গলং চ ভবেত্সুখম্ ॥১১॥

যিনি শক্তির (দেবীর) সান্নিধ্যে বসে অভিরামীর এই স্তোত্র পাঠ করেন, তাঁর আয়ু, বল, যশ, তেজ, মঙ্গল ও সুখ লাভ হয় ।

।। ইতি শ্রীঅভিরামিভট্টার্ কৃত শ্রী অভিরামি স্তোত্রম্ ।।

Tags: Abhirami Stotram
Previous Post

মোসাদের প্রতিশোধ : দুই ইসরায়েলি সৈন্যকে অপহরণ ও হত্যার সাথে জড়িত হামাসের সহ- প্রতিষ্ঠাতাকে দুবাইয়ের হোটেলে নিকেশ করার লৌমহর্ষক কাহিনী 

No Result
View All Result

Recent Posts

  • শ্রী অভিরামি স্তোত্রম্ : ত্ৰিপুরাসুন্দরীর প্রতি উৎসর্গীকৃত একটি অত্যন্ত পবিত্র ও শক্তিশালী স্তোত্র
  • মোসাদের প্রতিশোধ : দুই ইসরায়েলি সৈন্যকে অপহরণ ও হত্যার সাথে জড়িত হামাসের সহ- প্রতিষ্ঠাতাকে দুবাইয়ের হোটেলে নিকেশ করার লৌমহর্ষক কাহিনী 
  • ইউপির রায়বেরেলিতে  মন্দির চত্বরে মাংস ও গৃহস্থালীর বর্জ্য ফেলার প্রতিবাদ করায় এক হিন্দু পুরোহিতের ওপর মুসলিম জনতার হামলা, ইরফানসহ ৬ গ্রেপ্তার
  • “গান্ধী-নেহেরু পরিবারের বাইরের কেউ প্রধানমন্ত্রী হওয়ার আকাঙ্ক্ষা পোষণ করার সাহস দেখিয়েছে এতেই রাগ সোনিয়া গাঁধির” :  প্রণব মুখার্জির মেয়ের আক্রমণ 
  • অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ব্যাটে ঝড় তুললেন বীরেন্দ্র শেহবাগের ছেলে আর্যবীর 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.