• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রীর গর্ভে ষষ্ঠ শ্রেণির পড়ুয়া প্রেমিকের সন্তান, তোলপাড় বাংলাদেশ 

Eidin by Eidin
September 6, 2026
in আন্তর্জাতিক
মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রীর গর্ভে ষষ্ঠ শ্রেণির পড়ুয়া প্রেমিকের সন্তান, তোলপাড় বাংলাদেশ 
3
SHARES
49
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,০৬ সেপ্টেম্বর : বাংলাদেশের পঞ্চগড় সদর উপজেলার একটা মাদ্রাসা থেকে এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে । ওই আবাসিক মাদ্রাসার ষষ্ঠ শ্রেণীর ছাত্রের সঙ্গে নবম শ্রেণীর ছাত্রীর দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল । বর্তমানে ওই কিশোরী অন্তঃসত্ত্বা । ছাত্রীর দাদার দায়ের করা মামলায় শনিবার রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করেছে। তাকে আদালতের মাধ্যমে কিশোর শোধনাগারে পাঠানো  হয়েছে।

জানা গেছে,অভিযুক্ত কিশোর ষষ্ঠ শ্রেণিতে এবং ভুক্তভোগী ১৫ বছর বয়সী কিশোরী নবম শ্রেণিতে একই মাদ্রাসায় পড়াশোনা করছে।

মামলায় অভিযোগ করা হয়েছে, মাদ্রাসায় যাতায়াতের পথে প্রায় দুই বছর ধরে ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্যক্ত করত অভিযুক্ত কিশোর। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময়ে ওই ছাত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে ওই কিশোর। সর্বশেষ গত ৭ মে রাতে ভুক্তভোগীর বসতবাড়ির শোবার ঘরে ঢুকে তাকে জোরপূর্বক ধর্ষণ করার অভিযোগ করা হয়।এরপর কয়েক মাস ধরে ছাত্রীর শারীরিক গঠনে পরিবর্তন দেখা দিলে পরিবারের সদস্যদের সন্দেহ হয়। গত ৫ সেপ্টেম্বর তাকে পঞ্চগড়ের একটি ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে আল্ট্রাসনোগ্রাম করানো হয়। পরীক্ষায় জানা যায়, নবম শ্রেণির ওই ছাত্রী ১৭ সপ্তাহের অন্তঃসত্ত্বা। ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে ভুক্তভোগীর দাদা শনিবার রাতে পঞ্চগড় সদর থানায় মামলা দায়ের করেন।

পঞ্চগড় সদর থানার ওসি মোখলেছুর রহমান বলেন, ভুক্তভোগীর দাদার এজাহারের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে নিয়মিত মামলা রেকর্ড করা হয়েছে। অভিযুক্ত কিশোরকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।।

Previous Post

প্রেমের ফাঁদে পড়ে স্বামীকে ডিভোর্স, প্রেমিকের কাছে প্রতারিত হয়ে ২ সন্তানের জননীর আবেদন : “সরকার আমার সংসার গড়ে দিক”

No Result
View All Result

Recent Posts

  • মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রীর গর্ভে ষষ্ঠ শ্রেণির পড়ুয়া প্রেমিকের সন্তান, তোলপাড় বাংলাদেশ 
  • প্রেমের ফাঁদে পড়ে স্বামীকে ডিভোর্স, প্রেমিকের কাছে প্রতারিত হয়ে ২ সন্তানের জননীর আবেদন : “সরকার আমার সংসার গড়ে দিক”
  • বাংলাদেশের সিলেটে অন্তঃসত্ত্বা হিন্দু বধূ ও তার ৪ বছরের মেয়েকে নৃশংসভাবে খুন 
  • মান্দারমণির রিসর্টে পর্যটকদের উপর হামলার অভিযোগ, ঘটনার সূত্রপাতের বিষয়ে সিসিটিভি ফুটেজ বলছে ভিন্ন কথা 
  • দেরাদুন ও হলদওয়ানিতে আরও ৫টি অবৈধ মাদ্রাসা সিল করেছে উত্তরাখণ্ড সরকার
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.