• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

মান্দারমণির রিসর্টে পর্যটকদের উপর হামলার অভিযোগ, ঘটনার সূত্রপাতের বিষয়ে সিসিটিভি ফুটেজ বলছে ভিন্ন কথা 

Eidin by Eidin
September 6, 2026
in কলকাতা, রাজ্যের খবর
মান্দারমণির রিসর্টে পর্যটকদের উপর হামলার অভিযোগ, ঘটনার সূত্রপাতের বিষয়ে সিসিটিভি ফুটেজ বলছে ভিন্ন কথা 
4
SHARES
54
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৬ সেপ্টেম্বর : মান্দারমণির ‘স্বর্ণভূমি বিচ রিসোর্ট’-এ পর্যটকদের কথিত মারধরেমান্দারমণির রিসর্টে পর্যটকদের উপর হামলার অভিযোগ, ঘটনার সূত্রপাতের বিষয়ে সিসিটিভি ফুটেজ বলছে ভিন্ন কথা র ঘটনায় ম্যানেজার ও নিরাপত্তারক্ষীকে গ্রেপ্তার করেছে পুলিশ । ধৃতরা হলেন নদীয়ার বাদকুল্লার বাসিন্দা ভাস্কর বিশ্বাস ও উত্তর ২৪ পরগনার সুব্রত ঘোষ। আজ রবিবার ধৃতদের পেশ করা হয় আদালতে। কিন্তু কেন কেন এত হিংসাত্মক হয়ে উঠল রিসোর্টের লোকজন ? ঘটনার সূত্রপাতের একটি সিসিটিভি ফুটেজ সামনে এসেছে । সেই ফুটেজে রিসোর্টের নিরাপত্তা রক্ষীর সঙ্গে তীব্র বাদানুবাদে জড়াতে দেখা যায় একজন পর্যটক যুবককে ওই পর্যটক নিরাপত্তা রক্ষীকে দু’হাতে বুকে সজোরে ধাক্কা দিতে দেখা যায় । এরপরেই পরিস্থিতি হিংসাত্মক হয়ে ওঠে । 

ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন বিজেপি নেতা দেবদত্ত মাঝি । তিনি বলেছেন,’আমি কখনও মান্দারমণিতে যাইনি, তবে সেখানে গেলে হয়তো ‘স্বর্ণভূমি বিচ রিসোর্ট’-এ থাকাই পছন্দ করব।সোশ্যাল মিডিয়ায় প্রায় সবাই হোটেলটির নিরাপত্তা রক্ষী, ম্যানেজার এবং অন্যান্য কর্মীদের ওপর চড়াও হয়েছিলেন কারণ তাঁরা কয়েকজন পর্যটককে মারধর করেছিলেন; কিন্তু শুরু থেকেই আমার মনে হয়েছিল যে দোষটা আসলে ওই পর্যটকদেরই ছিল।এখানে সেই ভিডিওটি দেওয়া হলো, যা হয়তো সব সন্দেহের অবসান ঘটাবে।’

ঘটনার সূত্রপাত কিভাবে হল? 

যেটা জানা যাচ্ছে যে,শনিবার পরিবারকে নিয়ে মন্দারমণিতে গিয়েছিলেন সেখ তারিফ আহমেদ । সেখানে ‘স্বর্ণভূমি বিচ রিসোর্ট’-এর সামনে গাড়ি রাখা নিয়ে বিবাদের সূত্রপাত । তারিফ আহমেদের দাবি, প্রথমে ওই রিসর্টে তাদের থাকার কথা ছিল । কিন্তু পছন্দ না হওয়ায় বেরিয়ে পাশের হোটেলে চলে যান তারা । ফিরে এসে দেখেন তাদের গাড়ির চালকের সঙ্গে অভব্য আচরণ করছেন হোটেলের নিরাপত্তারক্ষী। তাঁদের গাড়ি ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টাও করা হয় বলে অভিযোগ। 

ঘটনার মুহুর্তের সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় সামনে এসেছে । যে ভিডিওতে রিসর্টের নিরাপত্তা রক্ষীর উপর একজন পর্যটক প্রথমে হাত তুললে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে যায় । এরপর ওই নিরাপত্তা রক্ষী একটা লাঠি নিয়ে এসে ওই পর্যটককে বেদম পিটিয়ে দেয় । তাকে বাঁচাতে পরিবারের বৃদ্ধ,মহিলা ও শিশুরা ছুটে গেলে তারাও অল্পবিস্তর আহত হয় । মারধরের মুহুর্তের সেই ভিডিও পর্যটকদের মধ্যে কেউ নিজের মোবাইল ফোনে রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দিলে তোলপাড় পড়ে যায় । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। আটক করা হয় ম্যানেজারকে।।

Previous Post

দেরাদুন ও হলদওয়ানিতে আরও ৫টি অবৈধ মাদ্রাসা সিল করেছে উত্তরাখণ্ড সরকার

No Result
View All Result

Recent Posts

  • মান্দারমণির রিসর্টে পর্যটকদের উপর হামলার অভিযোগ, ঘটনার সূত্রপাতের বিষয়ে সিসিটিভি ফুটেজ বলছে ভিন্ন কথা 
  • দেরাদুন ও হলদওয়ানিতে আরও ৫টি অবৈধ মাদ্রাসা সিল করেছে উত্তরাখণ্ড সরকার
  • ‘কালীঘাট তৃণমূল’-এর প্রাক্তন বিধায়ক হুমায়ুন কবীরকে শেক্সপিয়র সরণি থানায় তলব 
  • মালদার হরিশ্চন্দ্রপুরে বউদির হাতে দেওর খুন,গ্রেপ্তার ঘাতক, নেপথ্যে পরকীয়া সম্পর্ক!  
  • গান্ধীর মুসলিম প্রীতির কারন সম্পর্কে অধ্যাপক কে এস নারায়ণচার্যের ব্যাখ্যা কি জানুন 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.